দশমীর রাতে রাজারহাটে একযোগে সিপিএম-কংগ্রেসের কার্যালয়ে হামলা, নিশানায় বিজেপি
এস রোজলিন কলকাতা:বিজয়া দশমীর রাতেই রাজারহাটে দুই বিরোধী দলের পার্টি অফিসে হামলার অভিযোগ। উত্তেজনা বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকায়এস রোজলচ তত, বুধবার গভীর রাতে রাজারহাটের বসিনা মণ্ডলপাড়ায় সিপিএমের বহু পুরনো পার্টি অফিসে হামলা চালানো হয়। সিপিএম নেতা সপ্তর্ষি দেবের দাবি, রাত ৩টে নাগাদ অফিস ফাঁকা থাকার সুযোগে তালা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায় বিজেপির কর্মীরা। তাঁর অভিযোগ, এর আগেও একাধিকবার ওই অফিস দখলের চেষ্টা হয়েছে।
একই রাতে পাশের শিবতলা এলাকায় কংগ্রেসের কার্যালয়েও একই কায়দায় হামলার অভিযোগ উঠেছে। দুটি অফিসের দূরত্ব সামান্যই। কংগ্রেস নেতা আব্দুল মোহিতের অভিযোগ, বাইকে করে এসে দুষ্কৃতীরা তালা ভেঙে অফিসে ঢুকে জিনিসপত্র বাইরে ফেলে দেয়। দুটি ঘটনাতেই অভিযোগের আঙুল স্থানীয় বিজেপি কর্মীদের দিকে।
তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক পীযূষ কানোড়িয়া। তাঁর বক্তব্য, “ওদের এখন কোনও অস্তিত্বই নেই। বিজেপির কোনও নেতৃত্ব ভাঙচুর করেছে প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।”

