রাষ্ট্রপুঞ্জের ভূমিকা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বললেন মোদি! কেন বললেন?
পরিবর্তিত বিশ্বব্যবস্থায় স্পষ্ট হয়ে গিয়েছে রাষ্ট্রপুঞ্জের সীমাবদ্ধতা। শুক্রবার এনডিটিভি আয়োজিত ‘ওয়ার্ল্ড সামিট’-এ এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী শুক্রবার বলেন, ‘‘রাষ্ট্রপুঞ্জ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির একটি ঐতিহাসিক ভূমিকা ছিল। কিন্তু আজকের চ্যালেঞ্জগুলির মুখোমুখি দাঁড়িয়ে তাদের সীমাবদ্ধতা এখন স্পষ্ট দেখা যাচ্ছে।’’ বর্তমান সময়কালকে ‘দু’টি বিশ্বব্যবস্থার মধ্যবর্তী পর্ব’ হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন শক্তির উত্থান ঘটছে এবং ‘গ্লোবাল সাউথ’ (উন্নয়নশীল দেশগুলি)-এর কণ্ঠস্বর আরও জোরালো হচ্ছে। কিন্তু এই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রপুঞ্জের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কোনও পরিবর্তন আসছে না।’’ পুরনো নিয়ম আঁকড়ে থাকার ফলে জটিল…
আরও পড়ুন