পঞ্চায়েত সংবাদ 

রাষ্ট্রপুঞ্জের ভূমিকা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বললেন মোদি! কেন বললেন?

শেয়ার করুন

পরিবর্তিত বিশ্বব্যবস্থায় স্পষ্ট হয়ে গিয়েছে রাষ্ট্রপুঞ্জের সীমাবদ্ধতা। শুক্রবার এনডিটিভি আয়োজিত ‘ওয়ার্ল্ড সামিট’-এ এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী শুক্রবার বলেন, ‘‘রাষ্ট্রপুঞ্জ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির একটি ঐতিহাসিক ভূমিকা ছিল। কিন্তু আজকের চ্যালেঞ্জগুলির মুখোমুখি দাঁড়িয়ে তাদের সীমাবদ্ধতা এখন স্পষ্ট দেখা যাচ্ছে।’’ বর্তমান সময়কালকে ‘দু’টি বিশ্বব্যবস্থার মধ্যবর্তী পর্ব’ হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন শক্তির উত্থান ঘটছে এবং ‘গ্লোবাল সাউথ’ (উন্নয়নশীল দেশগুলি)-এর কণ্ঠস্বর আরও জোরালো হচ্ছে। কিন্তু এই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রপুঞ্জের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কোনও পরিবর্তন আসছে না।’’

পুরনো নিয়ম আঁকড়ে থাকার ফলে জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও সঙ্কট মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জ ব্যর্থ হচ্ছে বলে শুক্রবার দাবি করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে নিরাপত্তা পরিষদের পুনর্গঠনের মতো জরুরি কাজ দ্রুত শেষ করার কথাও বলেন। ঘটনাচক্রে, গত সপ্তাহেই বিরোধী দল ও তরুণ প্রজন্মের ‘ভোটচুরি’-আন্দোলনে পুলিশি দমনপীড়ন নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিশেষজ্ঞদের রিপোর্টের প্রশ্ন তোলা হয়েছিল।

রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি অনুজ স্বরূপ চলতি সপ্তাহেই সেই রিপোর্ট খারিজ করেছেন। ঘটনাচক্রে, তার পরেই রাষ্ট্রপুঞ্জের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী।রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি অনুজ স্বরূপ চলতি সপ্তাহেই সেই রিপোর্ট খারিজ করেছেন। বুধবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারতের প্রতিনিধি, বিদেশ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি বরখা তাম্রাকর জানান, মানবাধিকার প্রসঙ্গকে কোনও দেশের উপর রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার করা বা বেছে বেছে কিছু নির্দিষ্ট দেশকে নিশানার উদ্দেশ্যে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। ঘটনাচক্রে, তার পরেই রাষ্ট্রপুঞ্জের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ