কলকাতা 

ভারতীয় জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে হাকিম আজমল খানের ১৫৪ তম জন্ম দিবস পালন

শেয়ার করুন

সেখ আবদুল আজিম : আজ রবিবার ১৩ ফেব্রুয়ারি, আলিপুর ভারতীয় জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে কে.এফ . মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মাসেই উল মুলক হাকিম আজমল খানের ১৫৪ তম জন্ম দিবস পালন করা হয়। অনুষ্ঠানের মূল বিষয় ছিল রাজ্যের বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসকদের (কে. এফ.মেমোরিয়াল ট্রাস্টের) বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বলিউড ও টলিউডের বিশিষ্ট অভিনেতা জনাব রাজা মুরাদ মহাশয়।

এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মুসলিম মাইনোরটি সেলের মোঃ গোলাম রব্বানী, বিধায়ক রুকবানুর রহমান প্রধান অতিথি প্রাক্তন এমপি রাজ্য সভার,আহমদ হাসান ইমরান, শ্রীমতি সাজদা আহমেদ, ডাক্তার এম এ কাশেম কমিটির সদস্য চেয়ারম্যান, কলকাতা কর্পোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের পৌর মাতা নিবেদিতা শর্মা এছাড়াও সমাজের অনেক গুণী জন উপস্থিত ছিলেন ।

Advertisement

এই অনুষ্ঠানে বিভিন্ন প্রোডাক্ট নিয়েও আলোচনা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ