ইডির আইনজীবীর সৌজন্যে কেষ্টর দিল্লিযাত্রা পিছিয়ে গেল ১৯ দিন! রহস্য জানতে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : ইডির আইনজীবীর সৌজন্যে কেষ্টর দিল্লিযাত্রা পিছিয়ে গেল ১৯ দিন।গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি পেয়েছিল ইডি। রাউস অ্যাভিনিউ আদালতের দেওয়া সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। বুধবার সেই মামলার শুনানি ছিল দিল্লি হাই কোর্টে। কিন্তু ইডির আইনজীবি উপস্থিত না থাকার কারণে হাই কোর্ট শুনানির দিন পিছিয়ে দিয়েছে। আপাতত আগামী ৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
বুধবার দিল্লি হাই কোর্টের বিচারপতি জসমিত সিংহের বেঞ্চে যথাসময়েই মামলাটি শুনানির জন্য ওঠে। অনুব্রতের হয়ে দাঁড়িয়েছিলেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। কিন্তু ইডির আইনজীবী ব্যস্ত থাকায় ইডির তরফে মামলাটি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। তাতেই পিছিয়ে যায় শুনানি। আদালত জানিয়ে দেয় ৯ জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি হবে। তবে যে হেতু মামলাটি বিচারাধীন, তাই ইডি আপাতত অনুব্রতকে গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যেতে পারবে না।

