দেশ 

নভেম্বরেই প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর আত্মজীবনী, ইনস্টাগ্রামে প্রথম পোস্ট করে সুসংবাদ দিলেন স্বয়ং কংগ্রেস সংসদীয় দলের নেত্রী!

ইনস্টাগ্রামে প্রথম ভিডিয়ো পোস্ট করলেন সনিয়া গাঁধী। বৃহস্পতিবার সকালে পোস্ট করা ওই ভিডিয়োয় পুস্তক আকারে প্রকাশিত হতে চলা নিজের আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লভ’-এর মোড়ক খুলে দেখান সনিয়া। সঙ্গে ছিলেন বান্ধবী মঞ্জু দুবে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বইয়ের একটি অংশ খুলে দেখাচ্ছেন সনিয়া। সেখানে একাধিক ছবি রয়েছে। সেই দিকে ইঙ্গিত করে সনিয়া কন্যা প্রিয়ঙ্কা গাঁধী বাড্রাকে বলছেন, “অনেক ছবি রয়েছে।” পরে প্রিয়ঙ্কার সঙ্গে মিষ্টিমুখ করতে দেখা যায় সনিয়াকে। ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে সনিয়া লিখেছেন, “আমি কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, ‘বিলংগিং: আ জার্নি অফ লভ’-এর প্রথম ঝলক আপনাদের দেখাচ্ছি। এটা ভালবাসা, কর্তব্য…

আরও পড়ুন