জেলা 

রাজ্যের এক কংগ্রেস নেতা গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই রাজ্যে বিধানসভায় কংগ্রেসকে শূন্যের কোঠায় পৌছে দিয়েছে ! নাম না করে অধীর চৌধুরীকে কটাক্ষ ফিরহাদের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: আজ ৬ই নভেম্বর রবিবার মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোল-ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সহ ওষুধ ও নিত্য প্রয়োজনীয় অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে এক সভার আয়োজন করা হয়।

এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি এদিন নাম না করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বিজেপির লোক বলে কটাক্ষ করেন। তিনি বলেন গোপনে বিজেপির সঙ্গে সমঝোতা করতে গিয়ে মুর্শিদাবাদে কংগ্রেসকে শূন্যের কোঠায় পৌছে দিয়েছে শুধু মুর্শিদাবাদ নয়। সমগ্র রাজ্যে আজ বিধানসভায় কংগ্রেসের কোন প্রতিনিধি নেই এর পেছনে রয়েছে এক ভদ্রলোকের বিজেপির সঙ্গে সমঝোতা।

এই সভায় ফিরহাদ হাকিম  ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায়, বিধায়ক নিয়ামত সেখ, বিধায়ক ইদ্রিস আলী, বিধায়ক অপূর্ব সরকার, বিধায়ক রবিউল আলম চৌধুরী, বিধায়ক হুমায়ুন কবির, বিধায়ক আব্দুর রাজ্জাক প্রমুখ।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বক্তব্যে বলেন, এখানকার নেতা তলায় তলায় বিজেপির সঙ্গে সম্পর্ক রেখে কংগ্রেসকে শূন্যের কোঠায় নামিয়ে দিয়েছে। মুর্শিদাবাদ জেলার মানুষ দিদিকে এবং তৃনমূল কংগ্রেসকে ভালোবেসে প্রতিজ্ঞা করেছিলেন মুর্শিদাবাদের বাইশটা সিট উপহার দেব কিন্তু এলাকার সাংসদ নিজের পা কেটে পরের যাত্রা নষ্ট করল।এটা কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আমাদের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে দিয়েছে।

সেদিনের কংগ্রেসের এইখানের মিটিং এ দেখা গেছে বিজেপির ঝান্ডা মার্কা গাড়ি, বিজেপি দু আড়াই শো লোক দিয়ে কংগ্রেসের সেদিনের মিটিং এ বন্ধুত্বের উপকারটা মনে রেখেছে। তিনি আরও বলেন, কংগ্রেস সভাপতি একদিন বলেছিলেন “দুধ মাঙ্গোগী তো ক্ষীর দেঙ্গগী আউর মুর্শিদাবাদ মাঙ্গোগী তো চির দেঙ্গগী ‘আজ নিজেই দু চির হয়ে গেছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ