দেশ 

হাসপাতালে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম, স্বাস্থ্যের অবনতি মুক্তির দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী!

২১ দিন অনশনের পর জোর করে সোনম ওয়াংচুককে হাসপাতাল ভর্তি করা হয়েছে। কিন্তু সেখানে বারবার আবেদন করা সত্ত্বেও সোনমকে মুক্তি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি। স্বামীকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করতে চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। অন্যদিকে, সোনমের সমর্থনে অনির্দিষ্টকালের জন্য যন্তরমন্তরে অনশন শুরু করতে চলেছেন এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি এব যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ। জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অনশন ভাঙতে নারাজ শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। এমনকী চিকিৎসা নিতেও রাজি হননি তিনি। এই অবস্থায় শনিবার সফদরজং হাসপাতালের তরফে হেলথ বুলেটিন…

আরও পড়ুন
দেশ 

সোনাম ওয়াংচুকের অনশন ভাঙালেন দিল্লি পুলিশ, বলপ্রয়োগের অভিযোগ

বাংলার জনরব ডেস্ক : একটানা ২০ দিন অনশন করছিলেন পরিবেশবিদ সোনাম ওয়াংচুক। এর ফলে তাঁর শরীর অসুস্থ হয়ে পড়ে এবং তাঁর ওজন কমেছিল আশঙ্কাজনক ভাবে। শারীরিক ভাবে ক্রমশ অশক্ত এবং অসুস্থ হয়ে পড়ছিলেন। এই পরিস্থিতিতে শনিবার ভোরে অনশনের ২১তম দিনে দিল্লির যন্তর মন্তর থেকে সোনম ওয়াংচুককে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দিল্লি পুলিশ বলপ্রয়োগ করে তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর আগে শুক্রবার রাতে যন্তর মন্তরে সোনমের উপরে হামলার চেষ্টার অভিযোগ ওঠে। ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রাতে অভিযোগ করেন, সোনমের দিকে গুন্ডারা কিছু একটা ছুড়ে মারে।…

আরও পড়ুন
দেশ 

নবম শ্রেণী নয় ষষ্ঠ শ্রেণি থেকে চালু হোক তৃতীয় ভাষা শিক্ষা সিবিএসএকে প্রস্তাব শীর্ষ আদালতের

বাংলার জনরব ডেস্ক : তৃতীয় ভাষা শিক্ষার নবম শ্রেণী থেকে কেন ষষ্ঠ শ্রেণি থেকে চালু করা কেন যাবেনা? এই প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে সিবিএসই-র তৃতীয় ভাষা নীতি নিয়ে এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন। বিষয়টি নিয়ে দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দশমের পরীক্ষার এক বছর আগে একটি নতুন ভাষা শেখার বিষয়টি পড়ুয়াদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। মাদ্রাজ হাইকোর্টে জওহর নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে তামিলনাড়ু সরকারের করা একটি আবেদনের শুনানিতে ডিভিশন বেঞ্চের বিচারপতি বিভি নাগরত্ন এই বিষয়টি নিয়ে মন্তব্য করেন।…

আরও পড়ুন
দেশ 

দেশের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংবেদনশীল ফাইল ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুডনকুলমের সঙ্গে সম্পর্কিত প্রায় ১৯,০০০টি অত্যন্ত সংবেদনশীল ফাইল ফাঁস করল ‘ওয়ার্ল্ড লিকস’। ডার্ক ওয়েবের মাধ্যমে সাইবার হানার সাহায্যে ওই তথ্য ফাঁস করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে। র‍্যানসমওয়্যার (ক্ষতিকারক সফট্‌ওয়্যার বা ম্যালওয়্যার, যা কোনও কম্পিউটার বা ডিভাইসের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় এবং ব্যবহারকারীর সব গুরুত্বপূর্ণ ডেটা ‘এনক্রিপ্ট’ বা লক করে ফেলে)-এর মাধ্যমে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির ঠিকাদার প্রতিষ্ঠান অনিল অম্বানীর রিলায়্যান্স এডিএজি-র একটি সার্ভার হ্যাক করে এই তথ্য মিলেছে বলে তথ্য ফাঁসকারী ‘ওয়ার্ল্ড লিকস’-এর দাবি। ওই র‍্যানসমওয়্যার গোষ্ঠীর তরফে ফাঁস করা নথিপত্রের মধ্যে পরমাণুকেন্দ্রটির বিভিন্ন অংশের প্ল্যান্ট ব্লুপ্রিন্ট,…

আরও পড়ুন
দেশ 

সরকারি চাকরি পাওয়ার জন্য প্রথমে বাবাকে পরে মাকে খুন করলেন মেয়ে! রাজস্থানের ঘটনায় হতবাক তদন্তকারীরা

বাংলার জনরব ডেস্ক : সরকারি চাকরি পাওয়ার লোভে প্রথমে বাবাকে খুন তারপরে মাকে খুন করার অপরাধে জেলে গেলেন মেয়ে। মেয়ের এই কাজকর্ম দেখে তদন্তকারীরা রীতিমতো অবাক হয়েছেন। পুলিশ বুঝতে পেরেছে যে সরকারি চাকরি ও সম্পত্তির লোভে নিজের মাকে খুন করেছিলেন যে মেয়ে, সেই মেয়েই কিন্তু বাবাকেও খুন করেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, বাবার মৃত্যুর পরই সেই চাকরি মা পেয়ে যাওয়ার পরই তাঁকে খুনের ষড়যন্ত্র করেন ২৩ বছরের আরুশি। কিন্তু তদন্ত এগতেই থ তদন্তকারীরা। আপাতত তদন্ত যেদিকে এগচ্ছে, তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে, মায়ের আগে বাবাকেও খুনের নেপথ্যে ছিলেন তরুণীও! তেমনই মনে করছেন…

আরও পড়ুন
দেশ 

লাভ জিহাদ করছেন আমির! ভারত ছাড়ার আহ্বান জানিয়ে রাস্তায় নেমে আন্দোলন বজরং দলের

বাংলার জনরব ডেস্ক : এবার আমির খানকে দেশ ছাড়া করার হুমকি দিল বজরং দল। সম্প্রতি আমির খান তৃতীয় বিয়ে করেছেন। এবারও তিনি বিয়ে করেছেন এক হিন্দু রমণীকে তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। নেট মাধ্যমে যখন চলছে এই ধরনের আলোচনা ঠিক তখনই রাস্তায় নেমে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন করতে শুরু করেছে বজরং দল। কেন বারবার হিন্দু নারীকেই বিয়ে করেন অভিনেতা? প্রশ্ন তুলে আমি খানকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বিতাড়িত করার হুমকি ছুড়েছে সংশ্লিষ্ট হিন্দু সংগঠন। খবর, ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর তৃতীয় বিয়ের পর সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় এক বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। সেখানেই…

আরও পড়ুন
দেশ 

রাম মন্দিরের কোটি কোটি টাকার চুরি নিয়ে এবার রাস্তায় নেমে আন্দোলনের ডাক উদ্ধব ঠাকরের

বাংলার জনরব ডেস্ক : রাম মন্দিরের কোটি কোটি টাকার চুরি নিয়ে এবার রাস্তায় নেমে আন্দোলনের ডাক দিলেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। বিজেপিকে তুলোধোনা করে ঠাকরের দাবি, ‘ক্ষমতাকে ব্যবহার করে হিন্দুদের সম্মোহিত করেছে বিজেপি। লুট করা হচ্ছে তাঁদের।’ শুধু তাই নয়, মুম্বইয়ের দাদরায় হনুমান মন্দিরে ‘রাম রক্ষা স্তোত্র’ ও ‘হনুমান চালিশা’ পাঠ করে ‘রাম রক্ষা আন্দোলন’-এর ডাক দিলেন তিনি। রাম মন্দিরের অনুদান ও পূজার সামগ্রী চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই ইস্যুতে রবিবার বিজেপিকে তুলোধোনা করে উদ্ধব বলেন, “যদি কেউ ভেবে থাকে হিন্দুদের আবেগকে ব্যবহার করে মন্দির লুট করবে, তবে…

আরও পড়ুন
দেশ 

রাম মন্দিরের পর এবার বদ্রীনাথেও দানের টাকা চুরি! উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

রাম মন্দিরে দানের টাকা চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই ডামাডোলের মাঝেই হিন্দুদের পবিত্র তীর্থস্থান বদ্রীনাথেও অনুদানের টাকা চুরির অভিযোগ উঠল। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (BKTC)। এহেন গুরুতর অভিযোগের ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে মন্দির কমিটি। জানা গিয়েছে, গত শুক্রবার ভৈরব সেনা নামে একটি হিন্দু সংগঠনের তরফে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির কার্যনির্বাহী আধিকারিক সোহন সিং রাঙ্গারকে চিঠি দেওয়া হয়। যেখানে অভিযোগ তোলা হয়, মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদীর ব্যক্তিগত সচিব বদ্রীনাথ মন্দিরের প্রণামীর টাকা চুরির সঙ্গে সরাসরি যুক্ত। বিষয়টি তাদের তরফে অনেক আগেই চেয়ারম্যানের নজরে…

আরও পড়ুন
দেশ 

রাম মন্দিরের দানের সোনা গলিয়ে বিস্কুট তৈরি হয়েছে চাঞ্চল্যকর দাবি সিটের

টাকা উদ্ধার হলেও রাম মন্দির থেকে চুরি যাওয়া সোনার এখনও কোনও হদিশ নেই। এই অবস্থায় তদন্তকারীদের অনুমান, চুরি যাওয়া সোনা গলিয়ে তা সোনার বিস্কুটে পরিণত করা হয়েছে। যাতে সেগুলিকে চেনা না যায় এবং সহজে লুকিয়ে ফেলা যায়। বিশেষ তদন্তকারী দল বা সিটের তদন্তে সামনে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। চুরির তদন্তে নেমে রাম মন্দির পরিদর্শন করেছিলেন সিটের কর্তারা। সেখানে মন্দিরের ইনচার্জ কেডি বাবুকে জিজ্ঞাসাবাদ করা হয়। মন্দিরের গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রীর তালিকা, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের খুঁটিনাটি তথ্য নেওয়া হয়। তদন্তকারীরা দানে পাওয়া গয়না ও অন্যান্য নথিপত্রের পাশাপাশি সরকারি মালিকানাধীন প্রিন্টিং…

আরও পড়ুন
দেশ 

স্রেফ ভিন্নমত পোষণ করায় কাউকে নির্বাসিত করা তাঁর মৌলিক অধিকারের পরিপন্থী।” : বম্বে হাইকোর্ট

গণতান্ত্রিক পরিকাঠামোয় সুষ্ঠুভাবে নিয়ম মেনে বিক্ষোভ দেখানোর অধিকার সব নাগরিকের রয়েছে। মুম্বই পুলিশকে তীব্র ভর্ৎসনা করে সংবিধানের পাঠ দিল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। আদালত সাফ জানিয়ে দিল, পুলিশ জনতার সেবক। স্রেফ ভিন্নমত পোষণের জন্য আম নাগরিকদের সরকারের ‘দাস’ বানানোর অপচেষ্টা করতে পারে না পুলিশ। বম্বে হাই কোর্টে মূল মামলাটি করেছিলেন এসডিপিআই-এর সাধারণ সম্পাদক আহমেদ আব্দুল ওয়াহিদ চৌধুরী। তিনি কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে একাধিক প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন। যা নিয়ে ওই এসডিপিআই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। ওই এফআইআরগুলির ভিত্তিতে মুম্বই পুলিশ ওই এসডিপিআই নেতাকে মুম্বই শহর থেকে নির্বাসিত করেন।…

আরও পড়ুন