দিল্লিতে ছাত্র-যুবদের মিছিলে লাঠি, কাঁদানে গ্যাস প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় রাহুল প্রিয়াঙ্কা!
দিল্লিতে ছাত্র-যুবদের মিছিলে লাঠি, কাঁদানে গ্যাস নিয়ে ‘পুলিশি হামলা’র প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের অদূরে ধর্নায় বসলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। রাহুলের বোন তথা কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা, এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল-সহ দলের সাংসদেরা মঙ্গলবার লোককল্যাণ মার্গের ওই অবস্থান আন্দোলনে যোগ দিয়েছেন। রাহুল গাঁধী, মল্লিকার্জুন খড়্গে, প্রিয়ঙ্কা বঢরা গাঁধী-সহ কংগ্রেস নেতা-নেত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোককল্যাণ মার্গের বাংলোর অদূরে ধর্না-বিক্ষোভ শুরু করার পরে তাঁদের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। উচ্চ নিরাপত্তা বলয়ের অন্তর্গত ওই এলাকা থেকে ধর্না প্রত্যাহারের অনুরোধ জানান তিনি। কেন্দ্রীয়…
আরও পড়ুন