প্রশ্নপত্র ফাঁস হলে অভিযুক্তদের ১০ বছর জেল ,১০ কোটি জরিমানা! খসড়া বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
প্রশ্নপত্র ফাঁস হলে অভিযুক্তদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে! সেই সঙ্গে হতে পারে ১০ কোটি টাকা জরিমানা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা পরেই শুক্রবার সেই সংক্রান্ত খসড়া বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সংসদে পেশ করা হতে পারে সেই বিল। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলটিতে অনুমোদন দিয়েছে। সেই আইনে পরিণত হলে প্রশ্নফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও নিশ্চিত করা যাবে। সূত্র বলছে, বিল আইনে পরিণত হলে প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সঙ্গে এক কোটি টাকা পর্যন্ত জরিমানাও করা হতে…
আরও পড়ুন