দেশ 

সিজেপি-র ডাকে সংসদ ভবন অভিযানের দিন অন্তত সাত রাউন্ড ছর্‌রা গুলি চালান এক জওয়ান! রিপোর্ট সামনে আসতেই দেশজুড়ে চাঞ্চল্য

দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকে সংসদ ভবন অভিযানের দিন অন্তত সাত রাউন্ড ছর্‌রা গুলি বা পেলেট গান চালিয়েছিলেন র‌্যাপিড অ্যাকশন ফোর্স বা র‌্যাফের এক জওয়ান। তার মধ্যে পাঁচ রাউন্ড গুলি লাগে আন্দোলনকারীদের গায়ে। আর দু’রাউন্ড লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে গিয়ে পড়ে। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানতে পেরেছে সিআরপিএফ। এই খবর প্রকাশ্যে এনেছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। সিআরপিএফ-এর তরফে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুসারে, সিআরপিএফ জানতে পেরেছে যে, র‌্যাফের ওই জওয়ান গত ২০ জুলাই সিজেপি-র সংসদ অভিযানের দিন দিল্লির কনট প্লেসের কাছে নিরাপত্তারক্ষার দায়িত্বে ছিলেন।…

আরও পড়ুন
দেশ 

‘পকসো মামলায় স্তন এবং ছাতির তফাত খুঁজবেন না’, গুরুত্বপূর্ণ মন্তব্য কেরল হাই কোর্টের

পকসো আইনে দায়ের হওয়া অভিযোগে ‘চেস্ট’ অর্থাৎ ছাতি এবং ‘ব্রেস্ট’ অর্থাৎ স্তনের মধ্যে তফাত খুঁজতে যাওয়া অর্থহীন। এমনটাই মন্তব্য করল কেরল হাই কোর্ট। কোঝিকোড়ে এক ১২ বছরের বালকের উপর যৌন নির্যাতনের ঘটনায় শুনানি চলাকালীন উচ্চ আদালতের এই মন্তব্য। অভিযুক্তের তরফে আদালতে জানানো আবেদনে যুক্তি দেওয়া হয়, অভিযোগকারীর তোলা ‘স্পর্শ’ এবং ‘ধরার’ অভিযোগের মধ্যে তফাত রয়েছে। এবং তা পকসো ধারায় অভিযোগ হিসাবে গ্রাহ্য নাও হতে পারে। কিন্তু সেই অভিযোগ খারিজ করে দেয় কোর্ট। আদালতের বক্তব্য, যৌন উদ্দেশ্য নিয়ে কোনও নাবালকের শরীর স্পর্শ করলেই তা অপরাধ হিসাবে গণ্য হতে পারে। তা ‘ছাতি’…

আরও পড়ুন
দেশ 

২৪ ঘন্টার মধ্যে রবিবার ছুটির দিনেই শিক্ষামন্ত্রী হিসাবে কাজ শুরু করে দিলেন প্রহ্লাদ জোশী

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসাবে কাজ শুরু করে দিলেন প্রহ্লাদ জোশী। রবিবার দিল্লির শাস্ত্রী ভবনে নিজের দফতরে গিয়েছিলেন তিনি। আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন। দফতরে প্রথম বৈঠকের কিছু ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন নতুন শিক্ষামন্ত্রী। লিখেছেন, ‘‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে আজ আমি দায়িত্ব গ্রহণ করলাম। আমার উপর আস্থা রাখার জন্য এবং এই দায়িত্ব আমাকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। গভীর কর্তব্যবোধ এবং বিনয়ের সঙ্গে আমি এই দায়িত্ব গ্রহণ করছি।’’ নিটের প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভের মধ্যেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। কারণ আন্দোলনকারীদের প্রথম দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তারপর কয়লা…

আরও পড়ুন
দেশ 

‘পড়ুয়াদের উপর ছররা গুলি ছোড়ার অনুমতি কি আপনিই দিয়েছিলেন?’ যন্তর মন্তরে পুলিশি নির্যাতন নিয়ে শাহকে চিঠি রাহুলের

বিশেষ প্রতিনিধি : যে আশঙ্কাটা দেশবাসী করছিলেন সেই আশঙ্কাটাই সত্য হতে চলেছে। দিল্লিতে আন্দোলনকারী ছাত্র যুবদের উপরে দিল্লি পুলিশ পেলেট গান দিয়ে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন,পড়ুয়ারা স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলন করছিলেন। তাঁদের উপর ছররা গুলি কেন ছোড়া হল? তা কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই হয়েছিল?  তাঁর প্রশ্ন, যদি শাহ সেই নির্দেশ না দিয়ে থাকেন, তা হলে কে দিলেন? সাধারণ পোশাকে যাঁদের ছাত্রদের মারধর করতে দেখা গিয়েছে, তাঁরা কারা? যন্তর মন্তরের…

আরও পড়ুন
দেশ 

ধর্মেন্দ্রর বিদায় তো হল! এবার নিশানায় কারা?

বুলবুল চৌধুরী : দেশ জুড়ে ছাত্র যুব সমাজের আন্দোলনের জেরে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হলেন। তাঁর এই পদত্যাগের সঙ্গে সঙ্গে দেশজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কারা? কারণ বিগত ১২ বছরে সেভাবে মোদি সরকারের কোন মন্ত্রী পদত্যাগ করেননি! শুধুমাত্র এম জে আকবর পদত্যাগ করেছিলেন তার বিরুদ্ধে একটি মহিলা যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেছিলেন। মন্ত্রিত্ব চালাতে গিয়ে কোথাও অকর্মণ্যতার পরিচয় দিয়েছেন কিংবা যোগ্যতার পরিচয় রাখতে ব্যর্থ হয়েছেন কিংবা ওই দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তার পরেও কোন মন্ত্রী পদত্যাগ করেননি। রাজনাথ সিং…

আরও পড়ুন
দেশ 

ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে চাইলেও নরেন্দ্র মোদী ও বিজেপি ভেবেছিল আন্দোলন সামলে নেওয়া যাবে! কিন্তু ছাত্র যুব সম্প্রদায়ের উত্তাল আন্দোলনে মাথা নত করতে বাধ্য হলো কেন্দ্র!

নিটের প্রশ্নফাঁস নিয়ে দিল্লিতে আন্দোলনের ঝাঁঝ বাড়তেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। সূত্রের খবর, দু’বার পদত্যাগ করতে চেয়ে নেতৃত্বের কাছে দরবারও করেছিলেন। কিন্তু তাঁর ইস্তফার আর্জি নাকচ করে দেয় সরকার। প্রাথমিক ভাবে জানিয়ে দেওয়া হয়, চাপের মুখে দায়িত্ব থেকে সরে যাওয়া যাবে না। তাহলে জনমানসে ভুল বার্তা যেতে পারে। নিট-বিক্ষোভে প্রথম থেকেই আন্দোলনকারীরা দাবি করেছিলেন, প্রশ্নফাঁসের দায় মাথায় নিয়ে শিক্ষা মন্ত্রকের প্রধানকে পদত্যাগ করতে হবে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) তরফে এ ছাড়াও দু’টি দাবি রাখা হয়েছিল সরকারের সামনে— প্রশ্নফাঁসে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে ক্ষতিপূরণ এবং…

আরও পড়ুন
দেশ 

দেশের পড়ুয়া ও যুব সমাজের জয় বলে আখ্যা দিলেন অভিজিৎ দীপকে

বাংলার জনরব ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ‘গণতন্ত্রের জয়’ হিসাবে দেখছেন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। গত কয়েক দিনের আন্দোলনের জেরে সরকার এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে বলে দাবি তাঁর। আর এই ‘জয়ের’ কৃতিত্ব পুরোটাই দেশের পড়ুয়া এবং যুব সমাজকে দিচ্ছে সিজেপি। ধর্মেন্দ্রের ইস্তফার খবর যন্তর মন্তরে পৌঁছোনোর পরই উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। চোখে জল দেখা যায় অভিজিতের। প্রায় সকল আন্দোলনকারীর চোখে আনন্দাশ্রু। যন্তর মন্তরে মঞ্চ থেকে অভিজিৎ বলেন, ‘‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাই প্রমাণ করে যে আপনারা যদি ভয় না-পান, সরকারের কাছে মাথা নত না-করেন, তবে আমরা…

আরও পড়ুন
দেশ 

দিল্লি হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও সরকারি হাসপাতাল ছাড়েননি সোনমের বিস্ফোরক অভিযোগ ঘিরে চাঞ্চল্য!

দিল্লি হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে স্থানান্তরে বাধা দেওয়া হয়েছিল সোনম ওয়াংচুককে। দিল্লির সফদরজং সরকারি হাসপাতাল থেকে তাঁকে ছাড়ার সময় তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন স্বয়ং সোনমই। শুক্রবার রাতে তাঁর ইউটিউব অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা গিয়েছে সফদরজং হাসপাতাল থেকে বেরোনোর সময় সোনমের সঙ্গে তর্কবিতর্ক জুড়ে দিয়েছেন হাসপাতালেরই নিরাপত্তারক্ষী। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে একটি ভিডিয়ো করে সোনম অভিযোগ করেন যে, তাঁকে হাসপাতাল চত্বরটি ছেড়ে যেতে বাধা দেওয়া হচ্ছিল। ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের করিডর দিয়ে হেঁটে…

আরও পড়ুন
দেশ 

ছাত্র যুবদের আন্দোলনে পুলিশি জুলুমের আবেদন শুনতে রাজি সুপ্রিম কোর্ট, সোমবার হবে শুনানি

‘ককরোচ জনতা’ দলের (সিজেপি) সংসদ অভিযানে ‘পুলিশি জুলুম’-এর অভিযোগ তুলে দায়ের হওয়া মামলা শুনতে রাজি সুপ্রিম কোর্ট। শুধু সংসদ অভিযান নয়, তার পরে ধারাবাহিক ভাবে নিট-কেলেঙ্কারি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে হওয়া বিক্ষোভে পুলিশের ‘অত্যাচারের’ কথাও উল্লেখ রয়েছে আবেদনে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সোমবার মামলাগুলি শোনা হবে। শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের সামনে সংসদ অভিযানে পুলিশের ‘অতিসক্রিয়তার’ বিষয়টি তোলেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তিনি জানান, বিক্ষোভকারীদের ‘মারধরের’ ঘটনায় দু’টি মামলা আনুষ্ঠানিক ভাবে দাখিল করা হয়েছে। জরুরি ভিত্তিতে মামলাগুলির শুনানির আর্জিও জানানো হয়।…

আরও পড়ুন
দেশ 

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে, নচেৎ কোনো আলোচনা নয় নাড্ডাকে জানিয়ে দিল আন্দোলনকারীরা

কেন্দ্রের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় রইল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে বৈঠক করেন সিজেপি-র দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। ধর্মেন্দ্রের ইস্তফা ছাড়াও বৈঠকে আরও দুই দাবির কথা জানান তাঁরা। প্রায় দু’ঘণ্টার বৈঠকের পর সিজেপি-র দাবি, শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। শনিবার তাদের সঙ্গে কেন্দ্রের আরও একটি বৈঠক হতে পারে। ধর্মেন্দ্রকে না-সরানো হলে বৃহত্তর আন্দোলনে নামার ডাকও দিয়েছে সিজেপি। ধর্মেন্দ্রের ইস্তফা ছাড়াও আরও দুই দাবির কথা তুলেছে ককরোচ পার্টি। বৈঠকেও ওই…

আরও পড়ুন