জেলা 

কাস্তে ছেড়ে জোড়া ফুলে প্রতীক, শেষ মুহূর্তে বহিষ্কার করলো সিপিএম

সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে তৃণমূলে যোগ দিলেন প্রতীক-উর রহমান। শনিবার আমতলায় সাংসদের কার্যালয়ে সামনে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের প্রাক্তন ‘বিদ্রোহী’ নেতা। গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবার লোকসভায় সিপিএমের প্রতীকে লড়েছিলেন প্রতীক-উর। অভিষেকের সঙ্গে তাঁকে দেখা যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই প্রতীক-উরকে বহিষ্কার করল সিপিএম। শনিবার আমতলার কার্যালয়ে দলীয় অভ্যন্তরীণ বৈঠক করেন অভিষেক। তার পরে বিকেল ৪টে নাগাদ সেখানে পৌঁছোন প্রতীক-উর। তিনি সেখানে পৌঁছোতেই এসএফআই দফতরে তাঁর নামে বরাদ্দ লকার থেকে নাম সরিয়ে দেওয়া হয়। এসএফআইয়ের দফতরে তিন নম্বর লকার ছিল প্রতীক-উরের। সেখান থেকেই মুছে দেওয়া হয় তাঁর…

আরও পড়ুন
কলকাতা 

আনন্দপুর অগ্নিকাণ্ডের ২৬ দিন পর ১৮ টি দেহ তুলে দেওয়া হচ্ছে পরিবারের হাতে, অপেক্ষায় আরো নটি পরিবার

আনন্দপুর অগ্নিকাণ্ডের পর ২৬ দিন কেটে গিয়েছে। শনিবার ২৭তম দিনে নিখোঁজ ২৭ জনের মধ্যে ১৮ জনের দেহাংশ তুলে দেওয়া হচ্ছে মৃতদের পরিবারের হাতে। দেহাংশ নিতে কাঁটাপুকুর মর্গে উপস্থিত হন আত্মীয়-পরিজনেরা। এখনও ন’টি দেহাংশ চিহ্নিত বা শনাক্ত করা যায়নি। ২৬ দিন আগে আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মোট ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছিল থানায়। পুলিশ সূত্রে খবর, যে ১৮টি দেহাংশ শনাক্ত হয়েছে, তাঁদের অধিকাংশই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। এ ছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা রয়েছেন। ওই ১৮টি পরিবারের হাতে দ্রুত মৃত্যুর শংসাপত্র তুলে দেওয়া হবে। আইনি প্রক্রিয়া মেনে…

আরও পড়ুন
জেলা 

শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বিএলওর!

শ্রীরামপুরে লঞ্চ থেকে শনিবার মাঝগঙ্গায় ঝাঁপ দিলেন বিএলও। ফেরিঘাটের কর্মীরা তাঁকে উদ্ধার করেন। তার পরে বিএলও মহম্মদ কায়ামুদ্দিনের দাবি, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজের চাপ সামলাতে পারছিলেন না। তাই এই পদক্ষেপ করেছেন। শ্রীরামপুর থানার পুলিশ এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। শনিবার সকালে হুগলির শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রীবোঝাই একটি লঞ্চ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ফেরিঘাটে যাচ্ছিল। বেলা সারে ১১টা নাগাদ এক যাত্রী মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ দেন। লঞ্চে থাকা কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, কায়ামুদ্দিন কাঁচরাপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক। বিএলও হিসাবে কাজ করছিলেন।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে আবার হামলা চালাল ইসরায়েল

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে আবার হামলা চালাল ইসরায়েল। বেকা উপত্যকায় শুক্রবার গভীর রাতে ইসরায়েলি বিমানহানায় অন্তত ১২ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। লেবানন সরকার এবং সেনার দু’টি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হামলার কথা স্বীকার করেছে তেল আভিভও। ইসরায়েলি সেনার দাবি, তারা বালবেক এলাকায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার বিভিন্ন ঘাঁটি নিশানা করে এ হামলা চালিয়েছে। লেবানন সেনার একটি সূত্র জানাচ্ছে, বালবেক এলাকায় হিজ়বুল্লার কমান্ড সেন্টারে ইসরায়েলি বিমানহানায় সংগঠনের এক প্রথম সারির নেতা নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজ়ায় প্যালেস্টাইনি সশস্ত্র…

আরও পড়ুন
প্রচ্ছদ 

পাওয়ার ব্লকের রক্ষণাবেক্ষণের কাজের জেরে বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন

পাওয়ার ব্লকের রক্ষণাবেক্ষণের কাজের জের। টানা ৯ ঘণ্টা ব্যাহত রেল পরিষেবা। বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তার ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। শনিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় চারটি আপ ট্রেন বাতিল করা হয়েছে। আপ ৩৩৮৫১, ৩৩৮৫৯, ৩৩৮৬১, ৩৩৮৬৩ শিয়ালদহ-বনগাঁ লোকাল বাতিল। ডাউনেও মোট চারটি ট্রেন বাতিল। সেগুলি হল: ৩৩৮৫৪, ৩৩৮৫৬, ৩৩৮৫৮, ৩৩৮৬০ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল। আগামিকাল অর্থাৎ শনিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় আপ লাইনে চারটি লোকাল বাতিল। ডাউনেও বাতিল চারটি ট্রেন। রবিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় একটি আপ এবং একটি ডাউন ট্রেন বাতিল। বারাসত-বনগাঁ শাখাতেও একটি করে আপ…

আরও পড়ুন
কলকাতা 

জুতো পরে পরীক্ষা দেওয়া যাবে না গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগে ঘোষণা এসএসসির

জুতো পরে পরীক্ষা দিতে যেতে পারবেন না গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার্থীরা। জুতোর বদলে পরতে হবে চটি। পুরুষ-মহিলা সকল পরীক্ষার্থীদের জন্যই এমন নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন। ইদানীং জুতোর ভিতরে মোবাইল বা অন্য বৈদ্যুতিন যন্ত্র লুকিয়ে নিয়ে ঢোকার একাধিক ঘটনা ঘটেছে। এই ধরনের জালিয়াতি বা পরীক্ষায় নকল করা আটকাতেই কমিশন এমন সিদ্ধান্ত নিল। জুতোর পাশাপাশি কোনওরকম অলংকার ও মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকাতেও নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। হাতে পরা যাবে না ঘড়িও। জলের বোতল ও পেনও স্বচ্ছ হতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। এসএসসির (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ…

আরও পড়ুন
কলকাতা 

বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন

বাংলার জনরব ডেস্ক : বিধানসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। দু’দফায় ওই বাহিনী মোতায়েন করা হবে। আগামী ১ মার্চ প্রথমে ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে আসবে। পরে ১০ মার্চ বাকি বাহিনী মোতায়েন হবে রাজ্যে। কমিশনের নির্দেশ মেনে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য প্রশাসনকে চিঠি পাঠিয়ে ভোটের আগেই প্রাথমিক ভাবে রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে যে চিঠি পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ১ মার্চের মধ্যে ১১০ কোম্পানি…

আরও পড়ুন
কলকাতা 

স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

বিশেষ প্রতিনিধি : স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডলকে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার, কলকাতার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হল। স্কটিশ চার্চ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন (অ্যাকাডেমিক্স) ও ট্রাস্টি ড. সুমন্ত রুদ্র তাঁর হাতে এই সম্মান তুলে দেন। কলেজের উন্নয়ন ও অগ্রগতিতে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ড. মণ্ডলকে এই সম্মান প্রদান করা হয়। তাঁর নেতৃত্বে স্কটিশ চার্চ কলেজ NAAC-এ ‘A’ গ্রেড অর্জন করেছে এবং NIRF র‍্যাঙ্কিংয়ে দু’বার দেশের সেরা ১০০ কলেজের মধ্যে স্থান পেয়েছে। ড. মণ্ডলের উদ্যোগে কলেজে প্রতিষ্ঠিত হয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

আগুনের ঝুঁকি এবং ট্রেনের বিঘ্ন রোধে রেললাইনের কাছে আবর্জনা পোড়ানোর বিরুদ্ধে শিয়ালদহ বিভাগ বিশেষ আবেদন জানাচ্ছে

স্মৃতি সামন্ত,কলকাতা : রেললাইনের কাছে বর্জ্যের অনুপযুক্ত নিষ্কাশনের ফলে গুরুতর অগ্নিকাণ্ডের ঝুঁকির পরিপ্রেক্ষিতে, শিয়ালদহ বিভাগ সাধারণ জনগণ এবং যাত্রীদের নিরাপত্তা এবং সম্মিলিত দায়বদ্ধতাকে অগ্রাধিকার দেওয়ার জন্য একটি আন্তরিক আবেদন জারি করছে। বিশেষভাবে নাগরিকদের শুকনো পাতা, প্লাস্টিকের বর্জ্য এবং জ্বলন্ত সিগারেটের বাটের মতো দাহ্য জিনিসপত্র ট্র্যাকের উপর বা তার কাছাকাছি ফেলা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ এই উপকরণগুলি দ্রুত জ্বলতে পারে এবং অনিয়ন্ত্রিত আগুনের কারণ হতে পারে। অধিকন্তু, রেললাইনের কাছে আবর্জনা বা বর্জ্যের স্তূপে আগুন লাগানো কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ তীব্র তাপ এবং মাটিতে আগুন লাগার ধোঁয়া উচ্চ-উত্তেজনা…

আরও পড়ুন
কলকাতা 

এসআইআরের নথি যাচাই হবে আদালতের নজরদারিতে নির্দেশ শীর্ষ আদালতের

এসআইআর ইস্যুতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাতে নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। কার্যত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে সিলমোহর দিল সর্বোচ্চ আদালত। মাইক্রো অবজার্ভার বা রোল অবজার্ভার নয়, এবার থেকে এসআইআর নথি যাচাইয়ের কাজ করবেন আদালত নিযুক্ত আধিকারিকরা। সেই ‘জুডিশিয়াল অফিসার’দের নিয়োগ করবে কলকাতা হাই কোর্ট। শুক্রবার এসআইআর মামলায় এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এই ‘জুডিশিয়াল অফিসার’দের নিয়োগ করবেন। জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ কিংবা প্রাক্তন বিচারকদের ‘জুডিশিয়াল অফিসার’ হিসাবে নিয়োগ করা যাবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘জুডিশিয়াল অফিসার’দের নির্দেশই চূড়ান্ত। তিনি যা বলবেন…

আরও পড়ুন