আন্তর্জাতিক 

ইরানের প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিলে, হরমুজ প্রণালী খুলে দেয়া হবে দাবী ইরানের

শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে যুক্তরাষ্ট্রকে ৩০ দিনের সময়সীমা দিয়ে একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সম্প্রতি ওয়াশিংটনের কাছে ১৪ দফা সম্বলিত একটি রূপরেখা হস্তান্তর করেছে।

বিনিময়ে ইরান হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার নিশ্চয়তা দেওয়ার কথা জানিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের বড় একটি অংশ পরিবহন হয়, ফলে এর স্থিতিশীলতা আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement

প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রথম ধাপে আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক স্থিতিশীলতা নিশ্চিত হলে পরবর্তী ধাপে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করা যাবে। ইরানের এই ধাপে ধাপে অগ্রসর হওয়ার কৌশলকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এই ১৪ দফা প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, বিষয়টি নিয়ে পর্দার আড়ালে আলোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই ধরনের সমঝোতা বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাত প্রশমনের একটি সুযোগও তৈরি হতে পারেও।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ