জেলা 

ব্যারাকপুরের বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চললো গুলি, গ্রেফতার ২

ভোটগণনার আগে আবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া। শনিবার রাতে নোয়াপাড়ার গারুলিয়ায় বিজেপি নেতা কুন্দন সিংহের বাড়ি লক্ষ্য করে পর পর দু’রাউন্ড গুলি চলল। বিজেপির অভিযোগ, তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, শনিবার রাতে বাইকে চেপে আসেন দু’জন। বাইকটি থামে কুন্দনের বাড়ির সামনে। বাইকের পিছনে বসা যুবক নেমে বাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালান। তার পরেই বাইকে চেপে চম্পট দেয় দু’জন। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক কুন্দনের দাবি,…

আরও পড়ুন
দেশ 

চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ অভিযুক্তের শাস্তির দাবিতে মুম্বাই বেঙ্গালুরু হাইরোড অবরোধ

মহারাষ্ট্রে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। বিচারের দাবিতে পুণের শহর সংলগ্ন এলাকায় বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের আন্দোলনে দীর্ঘ ক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে মুম্বই-বেঙ্গালুরু হাইওয়ে। গরমের ছুটি কাটাতে পুণের ভোর এলাকায় গ্রামে দিদার বাড়িতে গিয়েছিল ওই শিশু। অভিযোগ, গত শুক্রবার খাবারের লোভ দেখিয়ে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যান অভিযুক্ত। নিকটবর্তী গোয়ালঘরে নিয়ে যাওয়া হয় শিশুকে। সেখানে যৌন হেনস্থার পর তাকে খুন করা হয়। অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধের রেকর্ড ছিল। জেলও…

আরও পড়ুন
দেশ 

দিল্লির বিবেক বিহারে ভোর রাতে আগুন, মৃত ৯, দায় কার?

দিল্লির বিবেক বিহারের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার সকালে ওই বহুতলে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের দিকে আগুন লাগে। সেই সময় বহুতলের বাসিন্দারা ঘুমে আচ্ছন্ন ছিলেন। তবে স্থানীয়দের তৎপরতায় বেশির ভাগ বাসিন্দাকে সুরক্ষিত অবস্থায় বাইরে বার করে আনা হয়। আগুনের মধ্যে আটকে পড়েছিলেন বাসিন্দাদের অনেকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁদের মধ্যে ন’জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বহুতলের তিন তলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের…

আরও পড়ুন
কলকাতা 

অস্ত্র হাতে whatsapp স্ট্যাটাসে পোস্ট সাসপেন্ড কালীঘাট থানার ওসি!

বাংলার জনরব ডেস্ক : whatsapp স্ট্যাটাসে বিতর্কিত ছবি পোস্ট করে সাসপেন্ড হলেন কালীঘাট থানার ওসি, গৌতম দাস। গৌতমের জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন চামেলী মুখোপাধ্যায়। কালীঘাট থানা ওসি গৌতম দাসের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ‘আপত্তিকর’ বলে কমিশনের হস্তক্ষেপ দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এক্স হ্যান্ডেল কালীঘাট থানার ওসির বন্দুক হাতে ধরা ছবি পোস্ট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশের সার্ভিস রুল ভাঙার অভিযোগে তাঁকে সরাল লালবাজার। তৃণমূল নেতা জানিয়েছেন, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি…

আরও পড়ুন
কলকাতা 

২০০ এর বেশি আসন জিতছি, এক্সিট পোলকে বিশ্বাস করবেন না, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতা অভিষেকের

২০০-র উপরে আসনে জিততে চলেছি আমরা! কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই বার্তাই দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ এই বৈঠক শুরু হয়। বৈঠকে যোগ দেন তৃণমূলের সব কাউন্টিং এজেন্ট। তা ছাড়াও এই বৈঠকে রয়েছেন দলের সমস্ত প্রার্থী এবং গুরুত্বপূর্ণ নেতারা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৈঠকে দলের কর্মীদের উদ্দেশে মমতা-অভিষেক জানান, শেয়ার মার্কেটকে চাঙ্গা করতেই বুথফেরত সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তাঁরা এ-ও জানান যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা ভোটেও একই পন্থা নেওয়া হয়েছিল।   তৃণমূলের…

আরও পড়ুন
কলকাতা 

বিধি ভেঙেছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের রিটার্নিং অফিসার কমিশনের দ্বারস্থ তৃণমূল

বিধি ভেঙে পোস্টাল ব্যালট বাছাই করেছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকা স্ট্রংরুমের রিটার্নিং অফিসার। এমনই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকল তৃণমূল। এই বিষয়ে তৃণমূল কমিশনকে দ্রুত হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছে। প্রসঙ্গত, এর আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের ভিতরে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ তুলেছিল তৃণমূল। বৃহস্পতিবার বিকেল থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা। তারই মধ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গণনাকেন্দ্রের স্ট্রংরুমে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল এবং শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশীর অবস্থান…

আরও পড়ুন
কলকাতা 

সুজিত বসুকে ফের তলব করলো ইডি!

পুরনিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী তথা এ বারের বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবারই তিনি সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দেন। তখন তাঁকে জানিয়ে দেওয়া হয়, ৬ মে আবার আসতে হবে। সেই সময় অস্থাবর সম্পত্তি সংক্রান্ত কিছু নথি নিয়ে আসার কথাও বলা হয়েছে দমকলমন্ত্রীকে। তাঁর ওই নথি যাচাই করে দেখা হবে বলে ইডি সূত্রের খবর। প্রসঙ্গত, এর আগে বেশ কয়েক বার সুজিতকে তলব করেছিল ইডি। কিন্তু ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারেননি বলে দাবি মন্ত্রীর। তার পর ভোট মিটতেই শুক্রবার সল্টলেকের…

আরও পড়ুন
জেলা 

মাধ্যমিক পরীক্ষার্থীদের দিশা দেখাতে জঙ্গিপুরে বিশেষ প্রস্তুতি কর্মশালা

বিশেষ প্রতিনিধি :আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও নিখুঁত ও আত্মবিশ্বাসী করে তুলতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে আয়োজিত হল এক বিশেষ শিক্ষা কর্মশালা। শুক্রবার, ১লা মে জঙ্গিপুরের ডঃ কালাম এডুকেয়ার মিশন-এর উদ্যোগে এই একদিনের প্রস্তুতি শিবিরের আয়োজন করা হয়। পরীক্ষায় ভালো ফল করার কৌশল এবং ভীতি কাটানোর লক্ষ্য নিয়েই মূলত এই মহতী উদ্যোগ। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা জগতের বেশ কয়েকজন নক্ষত্র ও স্বনামধন্য শিক্ষক। উপস্থিত ছিলেন মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রমের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ শশাঙ্ক শেখর মন্ডল, বিশিষ্ট ইংরেজি শিক্ষক অমিতাভ পাল, অনুসন্ধান সোসাইটির সম্পাদক তথা প্রখ্যাত গণিত শিক্ষক গৌরাঙ্গ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

জার্মানি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র! কেন এই সিদ্ধান্ত?

ইউরোপের দেশগুলি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,নেটো-র সদস্য দেশ থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে। আন্তর্জাতিক জোট নেটো-র অন্যতম সদস্য রাষ্ট্র জার্মানি। গত কয়েক দিন ধরে ইউরোপের এই দেশের সঙ্গে আমেরিকার সংঘাত প্রকট হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ় প্রকাশ্যে দাবি করেছেন, সমঝোতা নিয়ে ইরান দ্বারা ‘অপমানিত’ হয়ে চলেছে আমেরিকাকে। তাঁর এই মন্তব্যের সমালোচনা করে পেন্টাগন। তার পর শুক্রবার জার্মানি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। জার্মানিতে নিযুক্ত পাঁচ হাজার মার্কিন সেনা আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে ধাপে ধাপে প্রত্যাহার…

আরও পড়ুন
জেলা 

ভোট মিটতেই ভাঙড়ের একাধিক এলাকায় অশান্তি! দফায় দফায় বোমাবাজি

বাংলার জনরব ডেস্ক : ২৯ এপ্রিল ভোট শেষ হয়েছে ভাঙড়ে। ভোট শেষ হওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের সংঘর্ষ দেখা দিল ভাঙড়ের একাধিক এলাকায়। বৃহস্পতিবার রাত হতেই মাথা চাড়া দিয়েছে হিংসার আগুন। তৃণমূল কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। কৃষ্ণমাটি এলাকায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। এলাকায় মোতায়েন বাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার রাতে ভাঙড় থানার নলমুড়ি এলাকায় রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগের তীর নওশাদের দল আইএসএফের বিরুদ্ধে। দোকানের মালিক মহিবুল মোল্লা বলেন, “আমি তৃণমূল করি। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই…

আরও পড়ুন