কলকাতা 

বিধানসভায় তৈরি হচ্ছে নতুন মুখ্যমন্ত্রীর বিশেষ সচিবালয়!

বিশেষ প্রতিনিধি : বিজেপি ক্ষমতায় আসার পরেই ঘোষণা করেছিলেন নতুন মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিং থেকে কাজ করবেন। কিন্তু রাইটার্স বিল্ডিং এর সার্বিক সংস্কার এখনো হয়নি। সুতরাং মুখ্যমন্ত্রী যেহেতু গঙ্গার ওপারে যাবেন না তাই তাঁর জন্য বিধানসভায় নতুন সচিবালয় তৈরি হচ্ছে। রাইটার্স বিল্ডিং এর সংস্কার সম্পূর্ণ হলে মুখ্যমন্ত্রীর নতুন সচিবালয় রাইটার্স বিল্ডিং এ হবে বলে জানা গেছে। এই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার  রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব তলব করেন বিধানসভার সচিব সমরেন্দ্রনাথ দাসকে। মুখ্যসচিবের তলবে বিধানসভার আধিকারিকদের এক প্রতিনিধিদল নিয়ে নবান্নে যান সমরেন্দ্র। এখানে দীর্ঘ বৈঠক হয় আধিকারিকদের মধ্যে। নবান্ন সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি জ্ঞানেশ কুমারের

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিরেক্টর জেনারেলকে সতর্ক থাকতে বলেছেন জ্ঞানেশ। সর্বদা নজরদারি চালাতে বলা হয়েছে জেলাশাসক এবং পুলিশকর্তাদেরও। ভোটের ফলপ্রকাশ হয়েছে সোমবার। আর রাত গড়াতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর মিলতে শুরু করে। কোথাও তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, তো কোথাও আবার তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। মঙ্গলবারও অব্যাহত ছিল ভোট-পরবর্তী নানা…

আরও পড়ুন
জেলা 

অস্ত্র মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর!

ব্যাগে ছিল ৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজ়িন। ওই ভাবে মুম্বইগামী বিমান ধরতে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। গত সেপ্টেম্বর মাসের ওই মামলায় গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলামকে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুল। পুলিশ সূত্রে খবর, গত বছরের ২১ সেপ্টেম্বর তাঁকে কলকাতা বিমানবন্দরে আটক করা হয়। পুলিশের অভিযোগ অনুযায়ী, তৃণমূল কাউন্সিলরের ব্যাগে ৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজ়িন মিলেছিল। অস্ত্র আইনে মামলা রুজু হয় বিমানবন্দর থানায়। অভিযোগ, ওই সময়ে আগ্নেয়াস্ত্রের সরঞ্জামের কোনও বৈধ নথি দেখাতে পারেননি কাউন্সিলর। নিয়মমাফিক তাঁকে আটক…

আরও পড়ুন
কলকাতা 

এন্টালিতে এক যুবককে কুপিয়ে খুন!

এন্টালিতে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম তাপস নস্কর। অভিযোগ, মঙ্গলবার রাতে পাড়ার মধ্যেই তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, দু’টি ‘গ্যাংয়ের’ সংঘর্ষ ছিল। সেই সূত্র ধরেই খুন হয়েছে। এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এন্টালিতে পাড়ার মধ্যেই যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। অভিযোগ, সেখানে গুলিও চলেছে। পুলিশের একটি সূত্র বলছে, নিহতের নামে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। পুলিশ যদিও দু’টি ‘গ্যাংয়ের’ সংঘর্ষের…

আরও পড়ুন
কলকাতা 

দুই বিদায়ী মন্ত্রী হাজিরা দিলেন না ইডি দফতরে!

ভোটের কাজে ব্যস্ত বলে দুই বিদায়ী মন্ত্রী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কাছে সময় চেয়েছিলেন। ভোট মেটার পর বুধবার ছিল তৃণমূলের সুজিত বসু এবং রথীন রায়ের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার দিন। কিন্তু দু’জনেই আলাদা ভাবে জানালেন, তাঁরা ইডি দফতরে যেতে পারছেন না। ইডির একটি সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রী রথীন চিঠি দিয়ে জানিয়েছেন, শৌচাগারে পড়ে গিয়ে তিনি পায়ে চোট পেয়েছেন। চিকিৎসক তাঁকে দিন দশেকের জন্য বিশ্রাম নিতে বলেছেন। আর এক প্রাক্তন মন্ত্রী সুজিত ইডিকে জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসায় তাঁর দলের অনেক কর্মী আক্রান্ত। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য তিনি ব্যস্ত। তাঁকে যেন আরও কিছু…

আরও পড়ুন
দেশ 

‘তৃণমূলের হারে যারা উল্লসিত…’, কংগ্রেসের একাংশকে কড়া বার্তা রাহুল গাঁধীর

পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল। সেই নিয়ে বিজেপি-র অন্দরে যেমন উৎসবের আমেজ, সিপিএম এবং কংগ্রেসের অনেকেও আশার আলো দেখছেন। সেই আবহে নিজের দলের একাংশকেই বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ সরিয়ে রেখে, দেশের স্বার্থে সকলকে একজোট হতে বললেন। (Rahul Gandhi on BJP)। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রচারে এসে রাহুল নিজেও তৃণমূলকে আক্রমণ করেছিলেন। লাগামছাড়া দুর্নীতি, অপশাসনের জন্য় নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। কিন্তু সোমবার পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল প্রকাশিত হতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে অসম এবং…

আরও পড়ুন
কলকাতা 

প্রশাসনিক সদর দফতর নবান্নেও জয় শ্রীরাম ধ্বনি, বিজেপির জয় উল্লাসিত সরকারি কর্মীরা

বাংলার জনরব ডেস্ক : এবার প্রশাসনিক সদর দফতর নবান্নে উঠল জয় শ্রীরাম ধ্বনি। বিজেপির বিপুল ভোটের ব্যবধানে জয়লাভের পর প্রশাসনিক দফতর নবান্নে এর কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চোখে পড়েছে। মুখে চওড়া হাসি সরকারি কর্মীদের। গেরুয়া আবির মেখে অকালহোলিতে মাতেন তাঁরা। ‘জয় শ্রীরাম’ ধ্বনিও দিতে শোনা যায়। রাজ্য সরকারি কর্মীদের বক্তব্য, “এখন আমাদের ভয় কেটে গিয়েছে। ভয়ের পরিবেশ থেকে মুক্তি।” কারও কারও আক্ষেপ, “আগে ডিএ পেতাম না। তাও কাজ করতে হত।” সরকারি কর্মীদের কেউ কেউ আবার পূর্বতন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বেআইনিভাবে বদলির অভিযোগও তুলেছেন। তাঁদের কথায়, “আগে কোনও নিয়মের…

আরও পড়ুন
কলকাতা 

ডিসিপি শান্তনু সিনহার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল ইডি

কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল ইডি। তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তাই বিমানবন্দর, স্টেশন-সহ একাধিক এলাকায় লুক আউট নোটিস জারি করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, এর আগে পাঁচবার হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল ডিসিপি শান্তনু সিনহাকে। কিন্তু কোনওবারই তিনি হাজির দেননি বলেই অভিযোগ। এবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। ইডির তদন্তকারীরা মনে করছেন, বিদেশে পালিয়ে যেতে পারেন এই পুলিশকর্তা। সেই জন্যই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা। উল্লেখ্য, বঙ্গ ভোটের আবহে ডিসিপি শান্তনুর বাড়িতে…

আরও পড়ুন
কলকাতা 

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? বাছতে কলকাতায় আসছেন অমিত শাহ

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হবেন কে? নাম চূড়ান্ত করতে রাজ্যের হবু বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে। এই কাজের জন্য সহকারী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। তৃণমূলের দুর্গকে দৃশ্যত দুরমুশ করে রাজ্যের শাসনক্ষমতা দখল করেছে বিজেপি। ২০৭ আসনে জিতে এখন সরকার গঠনের পথে এগোচ্ছে পদ্মশিবির। ফলপ্রকাশের পরের দিনই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল, পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা বাছার প্রক্রিয়ায় পর্যবেক্ষক করা হয়েছে শাহকে। সহকারী পর্যবেক্ষক হিসাবে মোহনচরণকে…

আরও পড়ুন
কলকাতা 

“এবার আমি ফ্রি বার্ড। আর কোনও পদে নেই। আমি সাধারণ কর্মীর মতো ইন্ডিয়া জোট শক্তিশালী করব।” : মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটের আগেই বলেছিলেন, বাংলা জিতে দিল্লি দখলের লক্ষ্যে ঝাঁপাবেন। বঙ্গ নির্বাচনে জনাদেশ বিপক্ষে গিয়েছে। কিন্তু লক্ষ্য থেকে সরছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজয়ের পর প্রথম সাংবাদিক বৈঠকেই নিজের ভবিষ্যৎ রণকৌশল স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলে দিলেন, “এবার আমি ফ্রি বার্ড। আর কোনও পদে নেই। আমি সাধারণ কর্মীর মতো ইন্ডিয়া জোট শক্তিশালী করব।” ভোটের ফলপ্রকাশের আগেই সোমবার তৃণমূলনেত্রীর সঙ্গে ইন্ডিয়া শিবিরের নেতারা কথা বলেছেন। বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফোন করেছিলেন। কথা হয়েছে অন্য নেতাদের সঙ্গেও। মঙ্গলবার কালীঘাটে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “সোনিয়াজি আমাকে ফোন করেছিলেন। রাহুল…

আরও পড়ুন