কলকাতা 

বসিয়ে রাখা যাবে না, দ্রুত শুরু করতে হবে বাহিনীর রুট মার্চ! শান্তিপূর্ণ ভোট করাতে বার্তা কমিশনের

বাংলার জনরব ডেস্ক :  বঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। সবকিছু ঠিক থাকলে মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচনের দিন ঘোষণা করতে পারে কমিশন। কিন্তু তার আগেই নজিরবিহীনভাবে বাংলায় চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। তা নিয়েই সোমবার রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাহিনীকে কোনওভাবেই বসিয়ে রাখা চলবে না। একইসঙ্গে স্পর্শকাতর বুথের তালিকাও প্রশাসনকে তৈরি করতে হবে বলে নির্দেশ কমিশনের। এই উচ্চপর্যায়ের বৈঠকে সোমবার উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি পীযুষ পাণ্ডে, ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম…

আরও পড়ুন
দেশ 

চিকিৎসার জন্য রোগীকে নিয়ে চাটার্ড বিমানে দিল্লি যাওয়ার পথে সব শেষ!

বাংলার জনরব ডেস্ক :  সোমবার বিকেলে জানিয়েছিলেন, দিল্লি যেতে হচ্ছে এক রোগীকে নিয়ে। চিকিৎসক পুত্রের সঙ্গে ওটাই ছিল তাঁর শেষ কথা। তার পরই বিমান দুর্ঘটনার কথা জানতে পারেন। সংবাদ সংস্থা পিটিআইকে এমনই জানালেন রাঁচীতে চার্টার্ড বিমান দুর্ঘটনায় মৃত চিকিৎসক বিকাশকুমার গুপ্তের বাবা। ওই বিমান দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। সঞ্জয় কুমার নামে এক রোগীকে রেডবার্ড এয়ারওয়েজের বিচক্র্যাফ্ট সি৯০ এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। বিমানে সঞ্জয় ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী অর্চনা দেবী, আত্মীয় ধ্রুব কুমার, চিকিৎসক বিকাশকুমার গুপ্ত, নার্স সচিনকুমার মিশ্র, পাইলট বিবেক বিকাশ ভগত এবং সবরাজদীপ…

আরও পড়ুন
দেশ 

এসআইআর প্রক্রিয়া শেষ করতে ভিন রাজ্য থেকেও বিচারকদের নিতে পারবে কমিশন নির্দেশ সুপ্রিম কোর্টের

বিচারকেরা নথিযাচাই এবং নিষ্পত্তির কাজ শুরু করেছেন। কিন্তু বিচারকদের সংখ্যা পর্যাপ্ত নয়। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছ থেকে এই রিপোর্টই গিয়েছে সুপ্রিম কোর্টে। তার পরেই পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে মঙ্গলবার জরুরি শুনানিতে বসল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, সময়ের মধ্যে কাজ শেষ করতে ভিন্‌রাজ্য থেকেও বিচারক নেওয়া যাবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে জরুরি ভিত্তিতে শুনানি হয় রাজ্যের এসআইআর মামলার। এজলাস বসার পরে প্রথমেই শোনা হয় মামলাটি। সেখানে উঠে আসে হাই কোর্ট থেকে পাঠানো রিপোর্টের প্রসঙ্গও। প্রধান বিচারপতি কান্ত জানান, হাই কোর্ট…

আরও পড়ুন
কলকাতা 

‘আরডিএক্স রাখা আছে ‘ কলকাতা-সহ বহু জেলার আদালতে উড়ো ইমেলে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : আদালতে আরডিএক্স রাখা আছে যে কোন সময় আদালত উড়ে যেতে পারে। কলকাতা থেকে পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালত, চুঁচুড়া থেকে ব্যাঙ্কশাল কোর্ট, সর্বত্র এই উড়ো মেল ঘিরে আতঙ্ক দেখা দিয়েছে। সর্বত্র পুলিশকুকুর নিয়ে তল্লাশি তলছে। ফাঁকা করে দেওয়া হয়েছে আদালত চত্বর। এই ঘটনার পর বিচারক থেকে সাধারণ মানুষ সকলের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিল রাজ্য পুলিশ-প্রশাসন। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী বলেন, ‘‘বিচারকদের সব রকম সুরক্ষা দেবে। তাঁরা যাতে এসআইআরের কাজ নির্বিঘ্নে করতে পারেন, তার জন্য সাহায্য করা হবে।’’ রাজ্যের…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার বেনিয়াপুকুরে শুট আউট, গুলিবিদ্ধ যুবক

ব্যক্তিগত বিবাদ থেকে বচসা। তার জেরেই গভীর রাতে খাস কলকাতার বেনিয়াপুকুরের তিলজলায় চলল গুলি। যুবককে লক্ষ্য করে পাঁচ থেকে ৬ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। চলছে চিকিৎসা। তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম মহম্মদ নিয়াজ। সোমবার সন্ধ্যায় নাকি নিয়াজের সঙ্গে কোনও কারণে বচসা বাঁধে মহম্মদ সলমনের। তা একপর্যায়ে চরমে ওঠে। সমস্যা মেটাতে ময়দানে নামেন স্থানীয়রা। সাময়িকভাবে তা মিটেও যায়। অভিযোগ, এরপর গভীর রাতে নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সলমন। সেখানেই তাঁকে লক্ষ্য করে পর…

আরও পড়ুন
জেলা 

ধনিয়াখালিতে মেলা কমিটির উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী উদযাপন 

নিজস্ব প্রতিনিধি: ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ধনিয়াখালী ব্লক যাত্রা-লোকসংস্কৃতি ও বই মেলা উৎসব কমিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি নৌশাদ মল্লিক, তিনি ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন।এছাড়া বক্তব্য রাখেন উৎপল চট্টোপাধ্যায়, অমিয়া বন্দোপাধ্যায়, প্রশান্ত কুমার দে। সংগীত পরিবেশন করেন দিপালী দে , মেখলা সিংহ রায়, কৌশিক সিংহ রায়, শিঞ্জনী রায়, অমলেন্দু সরখেল, কাশিনাথ সামন্ত, সাগরিকা চ্যাটার্জী প্রমূখ। আবৃত্তি পরিবেশন করেন ভোলানাথ ব্যানার্জি, তনুশ্রী দাস, চঞ্চল মিত্র। অনুষ্ঠান থেকে মেলা কমিটির পাণিণী পত্রিকাও প্রকাশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেলা কমিটির…

আরও পড়ুন
কলকাতা 

জট কাটতে কমিশনের সঙ্গে বৈঠকে হাই কোর্টের প্রধান বিচারপতি

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে আবার বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। জুডিশিয়াল অফিসারদের যে কোনও প্রশ্নের সেখানে উত্তর দেবে কমিশন। এসআইআর এবং ভোটার তালিকা নিয়ে যাবতীয় সমস্যা জানার জন্যই ওই বৈঠক বলে খবর। সোমবার বিকেল ৫টায় হাই কোর্টে আলোচনায় থাকবেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির নথি যাচাই এবং তা নিষ্পত্তি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের। হাই কোর্টই ঠিক করে দিয়েছে কারা এই দায়িত্ব পালন করবেন। বিধানসভা-ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিচারকদের।…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণের অন্তত ন’টি জেলা। তার মধ্যে চার জেলায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা আপাতত কোথাও নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে হতে পারে বজ্রপাতও। মাঝেমাঝে ঝোড়ো হাওয়া বইবে শহরে। একই পূর্বাভাস রয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সোমবারই। এ ছাড়া আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য। এই জেলাগুলিতে…

আরও পড়ুন
কলকাতা 

কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার বাড়িওয়ালা

খাস কলকাতায় ফের কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ! পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, এক ব্যক্তি তাঁর বন্ধুর নাবালিকা কন্যাকে অশ্লীল ভিডিয়ো দেখিয়েছেন। ফাঁকা বাড়ির সুযোগ নিয়েছেন। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নির্যাতিতা কিশোরীর বয়স ১৬ বছর। সরশুনার এসএস টাউনশিপ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে তার পরিবার। বাবা এবং মায়ের সঙ্গেই বাড়িতে থাকে ওই কিশোরী। সেই বাড়ির মালিক অভিযুক্ত ব্যক্তি, বয়স ৪৪ বছর। কিশোরীর বাবার সঙ্গে বন্ধুত্বের সুবাদে তাদের ঘরেও অভিযুক্তের যাতায়াত ছিল। ঘনি‌ষ্ঠতার কারণে তাঁকে কেউ সন্দেহ করেননি। তবে বেশ কয়েক দিন ধরে একাধিক…

আরও পড়ুন
কলকাতা 

মুকুলের অভাব অনুভব করবে রাজনৈতিক মহল শোক প্রকাশ করে বললেন মমতা

বাংলার জনরব ডেস্ক : মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সমাজমাধ্যমে তিনি লিখলেন, সহকর্মী তথা সহযোদ্ধা মুকুলের অকস্মাৎ প্রয়াণে তিনি শোকস্তব্ধ। আবার মুকুলের তৃণমূলত্যাগ এবং দলে প্রত্যাবর্তনের কথাও শোকবার্তায় তুলে ধরলেন তৃণমূলনেত্রী। তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দলের বর্তমান সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একটি সূত্রে খবর, বিধানসভায় বিধায়ক মুকুলের দেহ নিয়ে যাওয়া হবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত থাকবেন অভিষেক। মুকুলের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন তাঁর আর এক রাজনৈতিক সহকর্মী, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিজেপি পরিষদীয় দলের তরফে বিধানসভায় কৃষ্ণনগর…

আরও পড়ুন