কলকাতার পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক!
বাংলার জনরব ডেস্ক : কলকাতার পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক! আতঙ্কে অফিসের বাইরে বেরিয়ে এলেন কর্মীরা। বৃহস্পতিবার ব্র্রাবোর্ন রোড এবং আনন্দপুরের পাসপোর্ট অফিসে একটি হুমকি মেল যায়। যেখানে দাবি করা হয়, অফিসে বোমা রাখা আছে। তার পরেই দু’টি অফিস খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ, বম্ব স্কোয়াডের সদস্যেরা। পুলিশকুকুর নিয়ে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বৃহস্পতিবার প্রায় একই সময়ে একই ধরনের মেল গিয়েছে বিভিন্ন জেলার একাধিক পোস্ট অফিসেও। বৃহস্পতিবার কাজ শুরু হওয়ার পরেই হাওড়া ময়দান পোস্ট অফিসে একটি মেল যায়। সেখানে দাবি করা হয়, অফিসে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে গোটা পোস্ট অফিস…
আরও পড়ুন