দেশ 

বামেদেরও সমর্থন পেল বিজয় এবার সরকার গড়তে ডাকবে রাজ্যপাল?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা বা ম্যাজিক ফিগার পেলেন ‘থলপতি’ বিজয়। বিজয়ের দল টিভিকে-র একটি সূত্র মারফত জানা গিয়েছে, কংগ্রেস, ভিসিকে-র পাশাপাশি দুই বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এই চার দলের সমর্থন পেলে বিজয় অনায়াসে জাদুসংখ্যা পেয়ে যাবেন।

টিভিকে সূত্রে খবর, শুক্রবার বিকেলেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করবেন বিজয়। সেখানেই তিনি সরকার গঠনের দাবি জানাবেন। রাজভবন থেকে বেরিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন টিভিকে, কংগ্রেস এবং দুই বাম দলের নেতারা।

Advertisement

২৩৪ আসনবিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় ১০৭টি আসনে জয়ী হয়েছে টিভিকে। সরকার গঠনের জন্য মোট ১১৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। কংগ্রেসের পাঁচ জন, ভিসিকের দু’জন, সিপিএমের দু’জন এবং সিপিআই-এর দু’জন বিধায়ক টিভিকে-কে সমর্থন জানাচ্ছেন বলে খবর।

এর আগে একক বৃহত্তম দল হিসাবে তামিলনাড়ুর রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনে আর্জি জানিয়েছিলেন বিজয়। কিন্তু রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দেন, আগে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে টিভিকে-কে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ