মাধ্যমিকে ফ্রন্টপেজ অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীদের দুর্দান্ত ফল
বিশেষ প্রতিনিধি : এবছর মাধ্যমিক পরীক্ষায় ফ্রন্টপেজ অ্যাকাডেমির ছাত্র ছাত্রীরা দুর্দান্ত ফল করলো। ১০৬ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসে ছিল। এদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে মর্তুজা মল্লিক। মুর্তজা মল্লিক ৬৭১ নাম্বার পেয়ে অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছে। মুর্তজা মল্লিকের বাড়ি নদীয়া জেলার নাগাদিতে। মুর্তজার আব্বা গ্রামীণ চিকিৎসক। ছেলের রেজাল্টে মর্তুজার আম্মা বেজায় খুশি হয়েছেন। ৬৪৮ নাম্বার পেয়ে শাহরিয়ার মন্ডল অ্যাকাডেমিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ছাত্রদের মধ্যে সায়ীদ আখতার ৬২৬, তৌফিক আলম ৬২৬, মোজাফফর শেখ ৬২৩, রিজওয়ান লস্কর ৬১৭ নাম্বার পেয়েছে।
তামান্না সুলতানা ৬১৯ নাম্বার পেয়ে ছাত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এ বছরের এই দুর্দান্ত ফলাফলে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকা মন্ডলীর মধ্যে খুশির হাওয়া বইছে। ফ্রন্টপেজ অ্যাকাডেমির চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান ছাত্র-ছাত্রীদের মাধ্যমিকের ভালো ফলাফলের জন্য শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানিয়েছেন। ফ্রন্টপেজ বয়েজ অ্যাকাডেমির প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস সফল ছাত্রদের শুভেচ্ছা জানিয়েছেন। ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমির প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুস সাত্তার বলেন আগামী দিনে আমাদের মেয়েরাও আরো ভালো ফল করবে ইনশাআল্লাহ।


