কলকাতা 

তৃণমূল কাউন্সিলরকে কুত্তা বলে অভিহিত করলেন সাংসদ, খোদ কলকাতায় গোষ্ঠী কোন্দলে উত্তাল তৃণমূল!

বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে ব্যাপক বিদ্রোহ দেখা দিয়েছে। উত্তর কলকাতার তৃণমূল সংগঠনেও সেই বিতর্ক চেপে রাখা গেল না। দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে হোয়াট্সঅ্যাপ গ্রুপে ক্ষোভ উগরে দিলেন খোদ কাউন্সিলর। সুদীপ নিজে এবং তাঁর ঘনিষ্ঠেরা পাল্টা জবাব দিলেন। কুকথার বন্যা বয়ে গেল গ্রুপ জুড়ে। সেই সমস্ত হোয়াট্সঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস হয়ে গিয়েছে। বিধানসভা ভোটে গোটা রাজ্যের মতো কলকাতাতেও মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। হাতে গোনা কয়েক জন নেতা জিততে পেরেছেন। বাকিরা উড়ে গিয়েছেন বিজেপির ঝড়ে। অভিযোগ, ভোটের ফলঘোষণার পর থেকে অনেক তৃণমূল নেতাই ঘরছাড়া। ভোট-পরবর্তী হিংসার আতঙ্কে তাঁরা…

আরও পড়ুন
দেশ 

শপথ নিয়েই কাজ শুরু করলেন বিজয়! বিনামূল্যে বিদ্যুৎ, নারী সুরক্ষায় বিশেষ বাহিনী গঠনের নির্দেশ নয়া মুখ্যমন্ত্রীর

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই কাজ শুরু করে দিলেন চন্দ্রশেখর জোসেফ ‘তলপতি’ বিজয়। জারি করে দিলেন প্রথম সরকারি নির্দেশিকা। মুখ্যমন্ত্রী বিজয়ের স্বাক্ষর করা প্রথম নির্দেশিকায় তিনটি বিষয়ের উল্লেখ রয়েছে। এক, বিনামূল্যে বিদ্যুৎ, দুই, মাদক দমন এবং তিন, নারীসুরক্ষা। রবিবার চেন্নাইয়ের নেহরু স্টে়ডিয়ামে মুখ্যমন্ত্রীপদে শপথ নেন তমিলগা বেট্‌ট্রি কজ়গম (টিভিকে) প্রধান বিজয়। তামিলনাড়ুতে টিভিকে-র নতুন সরকার ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও জানান তিনি। শপথগ্রহণের দিনেই মুখ্যমন্ত্রী হিসাবে নিজের প্রথম নির্দেশিকায় নতুন সরকারের পরিকল্পনা স্পষ্ট করে দেন তিনি। বিজয়ের জারি করা প্রথম নির্দেশিকায় উল্লেখ রয়েছে, ২০০ ইউনিট পর্যন্ত…

আরও পড়ুন
জেলা 

হিজলিতে পুড়ে ছাই অস্থায়ী দোকান! সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরা

শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড খেজুরিতে। পুড়ে ছাই সমুদ্র সৈকতের ধারে থাকা ৩০-৪০টি অস্থায়ী দোকান। রাত এগারোটা নাগাদ আগুন লাগে। হিজলি মসনদ-ই-আলা সংলগ্ন পিকনিক স্পটে অস্থায়ী দোকানগুলিতে আগুন লাগে। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিজেপির গুন্ডারা এই কাজ করেছে। বিজেপি জানিয়েছে, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন। ঘটনায় কেউ যুক্ত থাকলে রং না দেখে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাত নাগাদ সমুদ্র সৈকতের ধারে অস্থায়ী দোকানগুলিতে আগুন লাগে। তা দ্রুত ভয়ঙ্কর আকার নেয়। একের পর এক জ্বলতে থাকে…

আরও পড়ুন
জেলা 

গোঘাটে খুন তৃণমূল কর্মী!

হুগলির গোঘাটে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী! মুগুর দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে তৃণমূলের পার্টি অফিসের পিছনে উদ্ধার তৃণমূল নেতার দেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মুগুরটিও। খুনের অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তারা খুনের রাজনীতি করে না। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এই কাণ্ড। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল নেতার নাম সহদেব বাগ। তিনি গোঘাটের নকুণ্ডার কোটা এলাকার বাসিন্দা। মৃতের স্ত্রী চায়না বাগ কুণ্ডা পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। পরিবারে অভিযোগ, ভোটের ফলপ্রকাশের পর থেকে বিজেপির…

আরও পড়ুন
কলকাতা 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তে নয়া তথ্য পুলিশের কাছে!

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তে নতুন তথ্য এসেছে পুলিশের হাতে। যে গাড়িটি খুনে ব্যবহার করা হয়েছিল, সেটি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন। ওই গাড়ি থেকে অনলাইনে টাকা পাঠানো হয়েছিল। বালি টোলপ্লাজায় সেই টাকা দেওয়া হয়। সেই সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ চলছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। চন্দ্রনাথ খুনের তদন্তের জন্য রাজ্য পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। তাতে এসটিএফ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-র আধিকারিকেরাও আছেন। তদন্তকারী দলের প্রতিনিধিরা উত্তরপ্রদেশে গিয়েছেন অভিযুক্তদের খোঁজে। তবে পশ্চিমবঙ্গে বসেও মিলেছে…

আরও পড়ুন
দেশ 

তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন যোশেফ বিজয়, পাশে রাহুল গান্ধী

রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়। আর তারপরই প্রথম বার্তায় তিনি বললেন, “আমি সাধারণ মানুষ। ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের নতুন অধ্যায় এখন থেকে শুরু হল।” এর পাশাপাশি তামিলনাড়ুবাসীর জন্য বিনামূল্যে বিদ্যুৎ থেকে শুরু করে নারী সুরক্ষা বাহিনী গঠন করারও ঘোষণা করলেন বিজয়।

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

রবীন্দ্রনাথ ঠাকুর ও বর্তমান সমাজ / অর্পণ বন্দ্যোপাধ্যায়

রবীন্দ্রনাথ ঠাকুর ও বর্তমান সমাজ অর্পণ বন্দ্যোপাধ্যায় (কাউন্সিলার, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ) প্রচ্ছদ সংস্কৃতি, সাহিত্য  : বাঙালির সামগ্রিক জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিহার্যতা অনস্বীকার্য। বাংলা ও বাঙালীর সমাজ-সংস্কার থেকে শুরু করে প্রতিদিনের কর্মপ্রবাহের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা-চেতনা এক অবিচ্ছিন্ন সুতায় গাঁথা। খণ্ডিত কিংবা বিচ্ছিন্ন রবীন্দ্রনাথ পুরো বাঙালির সত্যিকারের দিশারী হতে পারেন না। আমাদের আর্থ-সামাজিক-রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর চর্চা ও অনুশীলনের মাধ্যমে তাকে পরিপূর্ণভাবে নিজেদের জীবনাচরণে সম্পৃক্ত করা সম্ভব হবে। শুধু তাই নয়, জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো, সাহস আর উদ্দীপনায় নিজের অবস্থান বিশ্ব দরবারে সুনিশ্চিত করার…

আরও পড়ুন
কলকাতা 

পরাজয় স্বীকার করে বড় বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি ! কী সেই বার্তা?

দলের ভিতরে বিদ্রোহ। ২০২৬ নির্বাচনের চূড়ান্ত ভরাডুবির পর তৃণমূলের অন্দরে কাটা-ছেঁড়া চলছে। দলীয় মুখপাত্ররা হারের কারণে মুখ খোলায় দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে শোকজ হয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পদত্যাগ করতে না চাইলেও রাজ্যপাল বিধানসভা ভেঙে দেন এবং শনিবার, ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিজেপির শুভেন্দু অধিকারী। একদিকে যখন, নির্বাচনে ভরাডুবিতে দিশেহারা তৃণমূল, তখন প্রথমবার সরকার গঠন করে বিজেপি ও শুভেন্দু অধিকারী সারাদিন লাইম লাইটে। নিঃস্তব্ধ হরিশ চ্যাটার্জী স্ট্রিট ও তৃণমূল কর্মীরা। এই আবহে তৃণমূলের সেনাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটারে দলীয় কর্মী ও রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিলেন।…

আরও পড়ুন
কলকাতা 

‘এখন একে অপরের সমালোচনা করার সময় নয়’ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিশেষ প্রতিনিধি : মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে হাজির শুভেন্দু অধিকারী। তিনি কবি গুরু কে প্রণাম জানিয়ে বলেন, ‘‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির…।’’ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর দাবি, এ বার প্রকৃত উন্নয়নের পথে চলবে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘‘বাংলায় নতুন জাগরণের সূচনা হল। নতুন সরকার হল। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দিলেন এবং আমরা দায়িত্বভার নিলাম।’’ ‘‘বাংলা এবং বাঙালির সংস্কৃতি, কবিগুরুর ভাবনাতে, কবিগুরুর চেতনাতে শুভ সূচনা হল সরকারের। একটাই মন্ত্র— চরৈবেতি, চরৈবেতি।’’ শুভেন্দু আরও বলেন, ‘‘ধুতি-পাঞ্জাবি পরিহিত শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে যে দল, তাদের…

আরও পড়ুন
কলকাতা 

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল গণশক্তি! এ বিষয়ে কী বলছে সিপিআইএম

দীর্ঘ ১৫ বছর পর সিপিএমের প্রভাতী মুখপত্র রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল। নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর ছবি সংবলিত বিজ্ঞাপন ছাপা হয়েছে ওই সংবাদপত্রের প্রথম পাতাতেই। শনিবার পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ রয়েছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার বিজ্ঞাপন সকালে বিভিন্ন সংবাদপত্রে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সিপিএমের মুখপত্র দীর্ঘ দিন রাজ্য সরকারের কোনও বিজ্ঞাপন পায়নি। রাজ্যে সরকার বদলের পর আবার সরকারি বিজ্ঞাপন ছাপা হল সেখানে। রাজ্য সরকারের বিজ্ঞাপন পাওয়াকে প্রাথমিক ভাবে ইতিবাচক হিসাবেই দেখছে আলিমুদ্দিন স্ট্রিট। দলের অভিযোগ ছিল, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে সংবাদপত্র হিসাবে সিপিএমের দলীয়…

আরও পড়ুন