জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

শব্দসাম্পান পত্রিকার কবি প্রণাম

নিজস্ব সংবাদদাতা : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ২৬ শে বৈশাখ সোনারপুর আই আই এম সির ‘অগ্নিবীণা’ সভাঘরে শব্দসাম্পান পত্রিকা ও প্রকাশনীর আয়োজনে “কথায় গানে নৃত্যে কবিতায়”- শিরোনামে এক বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন কবি লোপামুদ্রা কুন্ডু,তুষার আচার্য, কবি-শিক্ষিকা সুরাইয়া সুলতানা, লেখিকা সামিনা খাতুন, মাধব চ্যাটার্জী, আঞ্জুম মোনালিসা, সম্পাদক ও কবি সরদার আলিম, বিশিষ্ট গবেষক ড. সাইফুল্লাহ সরদার, গালিব ইসলাম প্রমূখ। সংগীত, নৃত্য, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা, নৃত্য…

আরও পড়ুন
কলকাতা 

পাঁচ মন্ত্রীর মধ্যে দফতর বন্টন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! কে কোন দফতর পেলেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শনিবার একই সঙ্গে ব্রিগেড ময়দানে শপথ নিয়েছিলেন ওঁরা ছ’জন। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর মন্ত্রিসভার অন্য পাঁচ সদস্যের দফতর বণ্টন করলেন। পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ দফতরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। অগ্নিমিত্রা পাল পেয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সামলাবেন ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। খাদ‍্য ও সরবরাহ দফতর গিয়েছে অশোক কীর্তনিয়ার হাতে। আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু। রাজ্য সরকারের একটি সূত্র জানাচ্ছে, বাকি সব দফতর আপাতত মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধীনে থাকবে। প্রসঙ্গত, সোমবার…

আরও পড়ুন
কলকাতা 

কম করে ৩১ আসনে প্রভাব পড়েছে এসআইআরের সুপ্রিম হস্তক্ষেপ চাইল তৃণমূল, কী বললো শীর্ষ আদালত?

বিধানসভা নির্বাচনে এমন অনেক আসনই আছে, যেখানে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার সংখ্যার তুলনায় জয়ের ব্যবধান খুবই কম। সোমবারের সুপ্রিম কোর্টে শুনানির সময়ে ৩১টি আসনের কথা উল্লেখ করে এমনই দাবি তৃণমূলের। তাদের বক্তব্য, এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি নির্বাচনের ফলাফলকে ব্যাপক ভাবে প্রভাবিত করেছে। অনেক জায়গায় বিবেচনাধীন ভোটারের আবেদন নিষ্পত্তি হয়নি, যার প্রভাব পড়েছে ভোটে, আদালতে জানাল তৃণমূল। তবে সুপ্রিম কোর্ট আপাতত এই বিষয় নিয়ে কোনও নির্দেশ দেয়নি। আদালতের বক্তব্য, এসআইআর-এর কারণে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছে, এমন বিষয় জানাতে হলে অতিরিক্ত আবেদন করে মামলা করতে…

আরও পড়ুন
কলকাতা 

সরকারের কোন সামাজিক প্রকল্প বন্ধ হবে না: শুভেন্দু অধিকারী

লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো পূর্বতন সরকারের সামাজিক প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? বাংলায় রাজ্য সরকারের পালাবদলের পর সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর সাধারণ মানুষের মনের শঙ্কা ওড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাফ জানিয়ে দিলেন, “কোনও সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না।” সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকের পর শুভেন্দু সাফ জানান, “প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা চালু থাকবে। তবে প্রতিক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে। কোনও মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া কোনও ‘অভারতীয়’কেও সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না।” তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল…

আরও পড়ুন
কলকাতা 

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে হবে !

দুই মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত। মোথাবাড়ি কাণ্ডে সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের। তারপর পেশ করতে হবে চার্জশিট। ভোটার তালিকায় নাম না ওঠায় গত পয়লা এপ্রিল সকাল থেকেই মালদহের কালিয়াচক এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছিল। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের (SIR in West Bengal) কাজে যাওয়া বিচারকদের উপর। যার জেরে রাতদুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারকও। শেষমেশ গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে…

আরও পড়ুন
কলকাতা 

রাজস্থানে ‘নিট’ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, তদন্তে এসওজি!

ফের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা ‘নিট’ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ। রাজস্থানের সিকারে বহু পরীক্ষার্থী সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্রের অনেকাংশ আগেই পেয়ে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, তবে কি দেশের সবচেয়ে বড় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসে কোনও বড় চক্র কাজ করছে? রাজস্থান স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)-এর তদন্তে উঠে এসেছে, গত ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষার ৭২০ নম্বরের মধ্যে প্রায় ৬০০ নম্বরের প্রশ্ন আগে থেকেই কিছু পরীক্ষার্থী পেয়ে যান। মূল প্রশ্নপত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল ‘নকল’ প্রশ্ন। তদন্তকারীরা বোঝার চেষ্টা করছেন, পরীক্ষার্থীদের হাতে আগেভাগে আসা প্রশ্নপত্রটি কি ‘অনুমানভিত্তিক…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের নতুন শান্তিপ্রস্তাব খারিজ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের নতুন শান্তিপ্রস্তাব খারিজ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, তেহরানের প্রস্তাব কোনও ভাবেই মানা সম্ভব নয়। আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করা পাকিস্তানের মাধ্যমে শান্তিপ্রস্তাব পাঠিয়েছিল তেহরান। ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলির সূত্রে জানা গিয়েছে, ওই প্রস্তাবে একাধিক শর্তের কথা জানানো হয়েছে। যেমন যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। আবার হরমুজ় প্রণালীতে নিজেদের সার্বভৌম ক্ষমতা বজায় রাখার আর্জিও জানিয়েছে ইরান। হরমুজ়ে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার প্রস্তাবও দিয়েছে ইরান। এর পাশাপাশি তেল বিক্রির উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা ৩০ দিনের জন্য প্রত্যাহার করার কথাও…

আরও পড়ুন
কলকাতা 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার তিন

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে তিন জনকে গ্রেফতার করল তদন্তকারী দল। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে ওই তিন সন্দেহভাজনকে। রবিবার রাতে এক বিশেষ অভিযানে সেখান থেকেই গ্রেফতার করা হয় তিন সন্দেহভাজনকে। ধৃতদের উত্তরপ্রদেশ থেকে কলকাতায় নিয়ে আসার তোড়জোড় শুরু হয়েছে। গত ৬ মে রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথকে গুলি করে খুন করা হয়। চন্দ্রনাথের গাড়ির সামনে অন্য একটি চারচাকার গাড়ি চলে এসেছিল। তার ফলে চন্দ্রনাথের গাড়ি দাঁড়িয়ে যায়। সেই সময় দু’পাশ থেকে দু’টি বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। চন্দ্রনাথ এবং তাঁর গাড়ির চালককে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই চন্দ্রনাথের…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মহাসমারোহে বিধান শিশু উদ্যানে রবীন্দ্র জয়ন্তী 

পারিজাত মোল্লা : প্রতি বছরের মতো এবছরও বিধান শিশু উদ‍্যানে মহা সমারোহে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথের ১৬৬ তম জন্মদিনে বিধান কলাকেন্দ্রের সভ‍্যসভ‍্যারা নাচ গান আবৃত্তির মাধ‍্যমে দিনটি উদযাপন করে। সঙ্গে ছিল বিধান কয়‍্যারের সঙ্গীতানুষ্ঠান।বিধান শিশু উদ‍্যানের সম্পাদক গৌতম তালুকদার বলেন- “ঘটনাচক্রে আজকেই আমাদের রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হল। তাদের অনেক অভিনন্দন। একইসঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অনেক অভিনন্দন। রাজ্যবাসীর স্বপ্ন আপনারা পূরণ করতে সফল হবেন, এই কামনা রইল।” অনুষ্ঠানে শিশু সভ‍্যসভ‍্যা এবং তাদের অভিভাবকসহ প্রায় ৬০০ অতিথি উপস্থিত ছিলেন। রবীন্দ্র-স্মরণ এবং রাজ‍্যে নতুন সরকারের শপথ গ্রহণের…

আরও পড়ুন
দেশ 

দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা! শপথ মঙ্গলবার

নির্বাচনী ফলাফলে অসমের জনতা রায় দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পক্ষে। বিরোধী শিবিরকে পর্যদুস্ত করার পর রবিবার এনডিএ-র বিধায়ক দলের নেতা নির্বাচিত হলেন হিমন্ত বিশ্বশর্মা। অর্থাৎ দ্বিতীয়বারের জন্য অসমের মসনদে বসতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। জানা যাচ্ছে, রবিবার গুয়াহাটিতে বিজেপির বিধায়কদলের বৈঠক বসেছিল। সেখানে বিদায়ী সরকারের ৩ মন্ত্রী ও ৮ বিধায়কের তরফে এনডিএ-র বিধায়কদলের নেতা হিসেবে হিমন্ত বিশ্বশর্মার নাম প্রস্তাব করা হয়। সর্বসম্মতিতে পাশ হয়ে যায় সেই প্রস্তাব। বৈঠক শেষে এনডিএ নেতারা অসমের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি…

আরও পড়ুন