কলকাতা 

যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে শান্তি ফেরাতে গৌড়ীয় মিশন কর্তৃক ‘পরা-বিদ্যাপীঠ’ (স্কুল) স্থাপনের উদ্যোগ

বিশেষ প্রতিনিধি : বর্তমান সময়ে সারা বিশ্ব জুড়ে যুদ্ধ, হিংসা ও অশান্তির যে পরিবেশ তৈরি হয়েছে, তার মধ্যে মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভূত হচ্ছে। এই প্রেক্ষাপটে শ্রীচৈতন্যদেব-এর ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সারা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে ‘পরা বিদ্যাপীঠ’ (স্কুল) স্থাপনের পরিকল্পনা নিয়েছে গৌড়ীয় মিশন। সংস্থার উদ্যোগে ইতিমধ্যেই কলকাতা-র বাগবাজার গৌড়ীয় মিশন, নবদ্বীপ সহ দেশের বিভিন্ন গৌড়ীয় মঠে এই বিদ্যাপীঠ স্কুল চালু হয়েছে। এখানে শুধুমাত্র প্রথাগত শিক্ষাই নয়, আধ্যাত্মিক, নৈতিক শিক্ষা, আদর্শ চরিত্র গঠন এবং মানবিক মূল্যবোধের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এবার এই উদ্যোগকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে লন্ডন,…

আরও পড়ুন
দেশ 

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজস্থানে গ্রেফতার ১৫

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘিরে গোটা দেশে হুলস্থুল পড়ে গিয়েছে। প্রসঙ্গত, গত ৩ মে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (নিট-ইউজি ২০২৬) হয়। কিন্তু তার পরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতে শুরু করে। ঘটনাচক্রে, ২০২৪ সালেও ঠিক একই রকম ভাবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতেই এ বার পরীক্ষার ন’দিনের মধ্যে তা বাতিল করে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। তদন্তকারী সূত্রে খবর, রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) ইতিমধ্যেই ১৫ জনকে আটক করেছে। শুধু তা-ই নয়, এই দুর্নীতির শিকড় কত দূর পর্যন্ত বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সূত্রে খবর,…

আরও পড়ুন
কলকাতা 

তপসিয়ার বহুতলে ভয়াবহ আগুন মৃত ২, আহত ৩

তপসিয়ার এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। পাঁচতলার ওই বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আরও কয়েক জন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের ঠিকানায় এক বহুতলের দোতলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আটকে পড়েন পাঁচ-ছ’জন। আগুন লাগার বিষয়টি নজরে আসতেই স্থানীয়েরা খবর দেন দমকলে। সূত্রের খবর, পৌনে ২টো নাগাদ দমকলকে আগুন লাগার খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতার কারণে আটকে থাকা ব্যক্তিরা বাইরে বার হতে গিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল। নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ছিল। নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়। আগামী কাল আদালতে পেশ করা হবে গর্গ চট্টোপাধ্যায়কে। (Garga Chatterjee Arrested)। এবারের বিধানসভা নির্বাচনে EVM নিয়ে প্রশ্ন তুলেছিলেন গর্গ। রাতে দেখেশুনে সিল করে রাখার পরও, ভোটগণনার সময় EVM খারাপ হচ্ছে কেন, প্রশ্ন তুলেছিলেন তিনি। “বেলার দিকে নির্বাচন কমিশনের কিছু পরিকল্পনা রয়েছে” বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। ভোট দিয়ে বেরনোর…

আরও পড়ুন
দেশ 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কের জেরে NEET UG 2026 বাতিল

বিশেষ প্রতিনিধি : রাজস্থানে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের একটি অভিযোগের তদন্ত চলার পর, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ৩রা মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষাটি বাতিল করেছে এবং পরীক্ষাটি পুনরায় আয়োজন করবে। “কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে এনটিএ কর্তৃক পরবর্তীতে যাচাই করা তথ্যাবলী, আইন প্রয়োগকারী সংস্থাগুলির দেওয়া তদন্তলব্ধ ফলাফল এবং ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ভারত সরকারের অনুমোদনক্রমে, ২০২৬ সালের ৩ মে অনুষ্ঠিত NEET (UG) ২০২৬ পরীক্ষাটি বাতিল করার এবং আলাদাভাবে বিজ্ঞাপিত তারিখে পরীক্ষাটি পুনরায় আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে,” মঙ্গলবার এনটিএ একথা জানিয়েছে।

আরও পড়ুন
জেলা 

মাধবপুরে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী পালন: সম্প্রীতির আহ্বানে প্রকাশিত হলো ‘পৃথিবীর পাঠশালা সাহিত্য পত্রিকা ২০২৬’

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগণার মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় সাড়ম্বরে উদযাপিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫-তম জন্মজয়ন্তী। একই মঞ্চে ‘পৃথিবীর পাঠশালা’ গোষ্ঠীর সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যার আবরণ উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে রইল। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উদ্বোধনী পর্বে রবীন্দ্রসংগীতের সুরমূর্ছনা এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। এরপর আমন্ত্রিত অতিথিরা কবিগুরুর জীবনদর্শন ও বর্তমান সময়ে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে মূল্যবান আলোচনা করেন। বক্তাদের কণ্ঠে বারবার ধ্বনিত হয় বর্তমান অশান্ত সময়ে কবির সম্প্রীতির বার্তার গুরুত্ব।এদিন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘পৃথিবীর পাঠশালা’ সাহিত্য…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কফি হাউসে ‘অ’ সাহিত্য পত্রিকার ৫০ বছর

গালিব ইসলাম :    ৯ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম জয়ন্তীর বিকেলে কলকাতার কলেজস্ট্রিট কফি হাউসে ‘অ’ সাহিত্য পত্রিকার ৫০ বছর পূর্তির সূচনা হল। ঠিক অর্ধ শতাব্দী আগে ১৯৭৬ সালে (১৩৮৩) সাহিত্যের পীঠস্থান কলেজস্ট্রিট কফি হাউসের টেবিল থেকে এই একই দিনে ‘অ’ সাহিত্য পত্রিকার পথ চলা শুরু হয়েছিল। সেই আবেগকে মাথায় রেখেই দূরদর্শন অধিকর্তা তথা পত্রিকার সম্পাদক – কবি ও লেখক দেবাঞ্জন চক্রবর্তী আলোকিত ৫০ বছরের একটি বিরল আসরের আয়োজন করলেন। এখান থেকে তিনি ঘোষণা করলেন : সারা বছর ধরে কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলার শহর ও গ্রামে – যা,…

আরও পড়ুন
দেশ 

মেয়েদের লেখাপড়া করার কোনও দরকার নেই বলে মনে করেন বিহারের শিক্ষা মন্ত্রী! দেশজুড়ে বিতর্ক

‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর মাধ্যমে নারীশিক্ষা ও মহিলাদের ক্ষমতায়নের পক্ষে সরব কেন্দ্রের মোদি সরকার। তবে মোদি সরকার নারী শিক্ষায় জোর দিলেও, এনডিএ শাসিত বিহারের শিক্ষামন্ত্রী চান না মহিলারা পড়াশোনা করুক! সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিজেপির মন্ত্রী মিথিলেশ তিওয়ারি। তাঁর স্পষ্ট মত, মেয়েদের লেখাপড়া করার কোনও দরকার নেই। বাড়ি থেকে বাড়ির কাজে সাহায্য করুক তারা। মিথিলেশের বক্তব্য সামনে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। বিহার মন্ত্রিসভায় রদবদলের পর সদ্য মন্ত্রী হয়েছেন গোপালগঞ্জ জেলার বৈকুণ্ঠপুর কেন্দ্রের বিজেপি বিধায়ক মিথিলেশ। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেয়েদের পড়াশোনা…

আরও পড়ুন
কলকাতা 

ইডির হাতে গ্রেফতার প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু!

বাংলার জনরব ডেস্ক : ইডির হাতে গ্রেফতার সুজিত বসু। রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সোমবার সকাল সাড়ে দশটায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের  দফতরে হাজিরা দেন। তারপর থেকেই প্রায় সাড়ে ১০ ঘণ্টা জেরা করার পর রাত্রি নটা নাগাদ তাকে গ্রেফতার করা হয় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গত ১ মে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। তবে ৪ মে, ভোটের ফলঘোষণার পরে এই প্রথম বার ইডির দফতরে হাজিরা দিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরীপ্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায়…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বাংলার মুখ্য সচিব হচ্ছেন, জারি বিজ্ঞপ্তি

রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন মনোজ অগ্রবাল। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসাবে বিধানসভা নির্বাচন সামলেছেন তিনি। বর্তমানে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্বে রয়েছেন দুষ্মন্ত নারিওয়াল। তাঁকে পাঠানো হচ্ছে দিল্লিতে। নতুন সরকারের আমলে প্রশাসনিক স্তরে যে বড় রদবদল হতে চলেছে, তার আভাস আগেই মিলেছিল। একের পর এক আমলা নিয়োগ শুরু হয়েছিল শনিবার থেকেই। সোমবার ছিল বিজেপি সরকারের প্রথম কর্মদিবস। আর সে দিনই রাজ্যের মুখ্যসচিব বদলের কথা জানাল নবান্ন। সোমবার নবান্নে একাধিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমেই প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল তাঁর। জানা গিয়েছে, সেই বৈঠকে উপস্থিত ছিলেন মনোজ। নবান্নে…

আরও পড়ুন