জেলা 

মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা

মোল্লা জসিমউদ্দিন: মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলা মহাসমারোহে পালিত হলো। এই সাহিত্য মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি লাল্টু ঘোষ, শ্রীখণ্ড পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক মজুমদার প্রমুখ। উচ্চশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক ডক্টর পার্থ কর্মকার মহাশয় কে এবছর ‘কুমুদ রত্ন’, পদ্মশ্রী প্রাপ্ত লোকসংগীত শিল্পী রতন কাহার মহাশয় কে ‘লোচনদাস রত্ন’, সাংবাদিক প্রণব দেবনাথ কে ‘কাটোয়া মহকুমা রত্ন’, অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদার মহাশয় কে ‘উত্তর ২৪ পরগণা জেলা রত্ন’, প্রকৃতিরক্ষী সমরেন্দু চক্রবর্তী মহাশয়…

আরও পড়ুন
কলকাতা 

ইফতার মজলিশে আলাপচারিতা : পবিত্র কোরআন পড়ে আপনার অনুভূতি

পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশকের শুরুতে রবিবার ইফতার গ্রহণের পূর্বে সুন্দর এক বৈকালিক আসর অনুষ্ঠিত হয়ে গেল নিউটাউন এলাকার হাতিয়াড়ায়। ইফতার সহ আলাপচারিতার এই আসরে মিলিত হয়েছিলেন ছোটদের সঙ্গে বড়রাও। আলোচনার বিষয় ছিল ‘পবিত্র কোরআন পড়ে আপনার অনুভূতি’। পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের সুন্দর সাবলীল ব্যাখ্যা উঠে আসে এই আসরে। বিভিন্ন বক্তারা বলেন, রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য হল এই মাসে নাযিল হয় পবিত্র কোরআন। এজন্যই এই মাসকে কোরআনের মাস বলা হয়। পবিত্র কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়, এটা এসেছে বুঝবার জন্য, নিজ দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানার জন্য, অপরের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বাহারাইনের মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড এবং সদর দফতর ধ্বংস হয়েছে। পাশাপাশি তাদের জ্বালানি ট্যাঙ্কগুলোতে আগুন লাগানো হয়েছে। এই পদক্ষেপকে ইরান তার সামরিক প্রতিশোধের অংশ হিসেবে উপস্থাপন করেছে। হামলার বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এর আগে, ইরানের সামরিক বাহিনী বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘাঁটিতে…

আরও পড়ুন
কলকাতা 

দোলের দিন সকালেই কলকাতায় ভেঙে পড়লো আস্ত বাড়ি

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার অর্থাৎ দোলের দিন সকালে পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রায় ১৫০ বছরের বাড়ির একাংশ। যদিও ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলেই খবর। তবে ঘটনায় স্থানীয় মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পার্ক স্ট্রিট থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৭ তারিখ কলকাতায় ভূমিকম্প হয়ে যাওয়ার পরেই বাড়ির কাঠামো দুর্বল হয়ে গিয়েছিল। তার জেরেই এদিন সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ। এদিন ছুটির দিন থাকায় তেমন কর্মব্যস্ততা ছিল না। এমনকী ওই বাড়িটিতেও কেউ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হরমুজ় প্রণালী দিয়ে কোন দেশের জাহাজ যাওয়ার চেষ্টা করলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে হুঁশিয়ারি ইরানের

হরমুজ় প্রণালী দিয়ে কোন দেশের জাহাজ  যাওয়ার চেষ্টা করলেই আগুন জ্বালিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল ইরান।  আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথকে আগেই অবরুদ্ধ করে রেখেছে তেহরান। এ বার সরাসরি জাহাজের উপরে হামলার হুঁশিয়ারি দিয়ে রাখল তারা। গত শনিবার আমেরিকা এবং ইসরায়েল একসঙ্গে ইরানে হামলার পর থেকেই প্রত্যাঘাত শুরু করে দেয় ইরান। ওই উত্তেজনা ছড়ায় হরমুজ় প্রণালীতেও। শনিবার থেকেই এই বাণিজ্যিক জলপথকে দৃশ্যত অবরুদ্ধ করে রাখে ইরান। কিছু জাহাজে হামলার খবরও মিলেছে ইতিমধ্যে। এ বার তারা আরও স্পষ্ট ভাবে নিজেদের অবস্থান বুঝিয়ে দিল। ইরানের রেভোলিউশনারি গার্ডের কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা ইব্রাহিম…

আরও পড়ুন
কলকাতা 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড বিষয়ে নরেন্দ্র মোদির নীরবতা একটি গুরুতর ভুল!

বিশেষ প্রতিনিধি : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কথিত যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনির হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত সরকারের নীরবতার তীব্র সমালোচনা করেছেন এসডিপিআই-এর জাতীয় সহ-সভাপতি এম কে ফাইজি। এই হত্যাকাণ্ড পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্রতর করেছে, পাল্টা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে—যার ফলে বৈশ্বিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত ভারতীয় প্রবাসীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে। ভারতের সরকারি প্রতিক্রিয়া সাধারণ সংযম প্রদর্শনের আহ্বানের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে; এতে হত্যাকাণ্ডের সরাসরি উল্লেখ বা ঘটনার গুরুত্বের স্বীকৃতি নেই। আন্তর্জাতিক অঙ্গনে গভীর…

আরও পড়ুন
কলকাতা 

আয়াতুল্লাহ আলি খামেনীর হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

ইরানের পবিত্র ভূমিতে হামলা ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনীর হত্যার প্রতিবাদে সোমবার কলকাতার ধর্মতলায় বিক্ষোভ প্রদর্শন করলো সংখ্যালঘু যুব ফেডারেশন। ইরানে আয়াতুল্লাহ আলী খামিনির বাড়িতে ও স্কুলে যেভাবে আমেরিকা ও ইসরাইল বিধ্বংসী হামলা চালিয়েছে তার বিরুদ্ধে সরব হন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান। কামরুজ্জামান বলেন আমাদের মোদি সরকার ইরানের উপরে হামলার বিষয়ে সম্পূর্ণ নীরবতা পালন করছেন। ইরান ভারতের বিশ্বস্ত বন্ধু অথচ তাদের বিপদে মোদি সরকার হাত গুটিয়ে রেখেছেন। আসলে নরেন্দ্র মোদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে বসতা স্বীকার করেছেন। অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিও জানানো হয় এদিন…

আরও পড়ুন
জেলা 

‘নেতাজি আর্কাইভ’ পরিদর্শনে কালীনগর উচ্চবিদ্যালয়ের ছাত্ররা

নিজস্ব সংবাদদাতা: নদিয়া জেলার কৃষ্ণনগরের কালীনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নেতাজি আর্কাইভ’ (কৃষ্ণনগর)-এ তাদের প্রথম পর্বের এডুকেশনাল ট্যুর সম্পন্ন করলো ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বুধবার)। কালীনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক বিশ্ববন্ধু সরকারের উদ্যোগে শিক্ষার্থীরা এদিন ‘নেতাজি আর্কাইভ’ দেখতে এসেছিল। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে নেতাজি আর্কাইভ কর্তৃপক্ষ কুর্নিশ জানিয়েছেন। ‘নেতাজি আর্কাইভ’-এর কিউরেটর ড. দীপাঞ্জন দে এদিন শিক্ষার্থীদের সমগ্র আর্কাইভ ঘুরিয়ে দেখান এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তাঁদের আর্কাইভে সংরক্ষিত বিষয়গুলি সম্পর্কে বিশদে বলেন। উপস্থিত ছিলেন আর্কাইভের অফিস সহায়ক ফটিক দত্ত। কৃষ্ণনগরে তো বটেই সমগ্র নদিয়া জেলায় নেতাজি একাধিক বার এসেছিলেন। ‘নেতাজি আর্কাইভ’-এ সেই সকল তথ্য অনুসন্ধান…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মার্কিন জনতার ৭৩ শতাংশ মানুষ ইরানের উপর হামলার বিরোধী জনমত সমীক্ষায় উঠে এলো এই তথ্য, ট্রাম্পের গদি টলমলো

বাংলার জনরব ডেস্ক : ইরানে হামলা চালিয়েছে আমেরিকা কিন্তু আমেরিকার জনতা কী বলছে? শুনলে অবাক হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে হুংকার দিয়ে এরা আক্রমণ করেছিলেন তা কিন্তু মেনে নিচ্ছে না আমেরিকার জনতা। মাত্র ২৭ শতাংশ মানুষ মনে করছে ইরানের উপরে ডোনাল্ড ট্রাম্প হামলা করে সঠিক কাজ করেছেন। আর বাকি ৪৩% মানুষ মনে করছেন ঠিক কাজ করেননি। ফ্রিজ শতাংশ মানুষ কোন পক্ষেই কথা বলছেন না। অঙ্কের বিচারে যদি আমরা ধরে নেই ৭৩ শতাংশ মানুষ আমেরিকার মানুষ ইরানের উপর হামলা চাইছে না। তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প হামলা চালাচ্ছেন এর ফলে কি…

আরও পড়ুন
জেলা 

ধনিয়াখালীর কেশবপুরে ছোট্ট জলছবি পত্রিকার গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

শেখ সিরাজ:–কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে ধনিয়াখালীর কেশবপুরে ছোট্ট জলছবি পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষে ১লা মার্চ রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে গুণীজন সংবর্ধনা, ছড়া উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর রেনু পদ ঘোষ, বিশিষ্ট সাংবাদিক ও কবি নৌশাদ মল্লিক, বিশিষ্ট কবি ও গল্পকার সেখ আব্দুল মান্নান, বিশিষ্ট সাহিত্যিক জারিফুল হক, ধনিয়াখালি কলমের সম্পাদিকা অমিয়া বন্দ্যোপাধ্যায়, ছোট্ট জল ছবির সম্পাদক রনজিৎ হালদার, আম আদমির সম্পাদক করুণাময় বিশ্বাস, মিঠে করা পত্রিকার সম্পাদক ধনঞ্জয় সিংহ, সাংবাদিক বিদ্যুৎ ভৌমিক, শিক্ষিকা শেফালী…

আরও পড়ুন