বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর হুগলি জেলার সাংগঠনিক সভা পান্ডুয়াতে
সুর ইসলাম: মেমারি: ১০ মে:——— বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের হুগলি জেলা শাখার উদ্যোগে হুগলি জেলার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় পাণ্ডুয়া বি ডি অফিস সংলগ্ন কাজী মহল্লা এলাকার স্টেশন রোডের পাশে ইলাহী মেডিকেলের সভাকক্ষে। রবিবার ১০ মে সকাল ১০-০০ নাগাদ সাংগঠনিক সভার সঙ্গে বাংলা বর্ষবরণ এবং রবীন্দ্র- নজরুল স্মরণ অনুষ্ঠিত হয় এই মহতী সভায়।
এই অনুষ্ঠানে রাজ্য কমিটির পক্ষে সম্পাদক এম রুহুল আমিন, সহ সম্পাদিকা মুস্তারি বেগম, উপদেষ্টা ডঃ নুরুল ইসলাম, বর্ধমান জেলার কো-অর্ডিনেটর সামিমা আসমান, আব্দুল গফফার, ফিরোজা বেগম (হুগলি জেলার কো-অর্ডিনেটর) , সামসুল আলম সরকার, সেখ নসরত আলি, নৌশাদ মল্লিক, নাজিয়া ইলাহি, ফজল ইলাহি প্রমুখের সঙ্গে উপস্থিত ছিলেন তীর্থঙ্কর সুমিত, জারিফুল হক, নাসিমা বেগম বুলু, পাপড়ি দত্ত, রোজিনা বেগম, অশোক কুমার রায়, মহম্মদ শহীদুল্লাহ, সাহনাজ বেগম, ইমরান নাহার, পূর্ণিমা বাগ , সুফি রফিক উল ইসলাম সহ প্রায় চল্লিশ জন উপস্থিত ছিলেন । ট্রাস্টের কর্মসূচির বিশদ বিবরণ প্রদান করেন সম্পাদক রুহুল আমিন, ফিরোজা বেগমের স্বাগত ভাষণ এবং রোজিনা বেগমের উদ্বোধনী সংগীত পরিবেশনের পরে বঙ্গীয় সাহিত্য স্মারক সম্মাননা প্রদান করা হয় সামসুল আলম সরকার, নৌশাদ মল্লিক, সেখ নসরত আলি, প্রমুখ গুণীজন কে।

এছাড়াও ঈদ স্মারক সম্মাননা প্রদান করা হয় নাজিয়া ইলাহি, ইমরান নাহার, সাহনাজ বেগম প্রমুখ গুণী ব্যক্তিকে। অনুষ্ঠানের শেষ পর্বে হুগলি জেলা কমিটি গঠিত হয়, নির্বাচিত কমিটির সদস্যগণ হলেন—— সভাপতি নৌশাদ মল্লিক, সহ-সভাপতি আব্দুল গফফার, সম্পাদক ফিরোজা বেগম, সহ-সম্পাদক নাজিয়া ইলাহি, কোষাধ্যক্ষ জারিফুল হক, অন্যান্য সদস্যগণ —— নাসিমা বেগম বুলু, সাহনাজ বেগম, ইমরান নাহার, পাপড়ি দত্ত, সেখ নসরত আলি, তীর্থঙ্কর সুমিত, অশোক কুমার রায় প্রমুখ । আবৃত্তি, কবিতা পাঠ, বক্তব্য প্রভৃতির মধ্য দিয়ে এগিয়ে চলা অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন এম রুহুল আমিন ও মুস্তারি বেগম ।

