দেশ 

আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে অবশেষে শোকপ্রকাশ ভারতের

সদ্যপ্রয়াত ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে অবশেষে শোকপ্রকাশ ভারতের। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশ সচিব বিক্রম মিসরি। দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় সই করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। বিশেষজ্ঞদের একটি অংশের বক্তব্য, সাধারণত এধরনের হামলা রাতের অন্ধকারে চালানো হয়। কিন্তু খামেনেইয়ের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতেই আর দেরি করেনি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। তৎক্ষণাৎ ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করতে তৎপর হয় দুই দেশ। পরদিন অর্থাৎ রবিবার আমেরিকা ও ইসরায়েল ঘোষণা করে তাদের অভিযানে খামেনেইয়ের মৃত্যু হয়েছে। পরে ইরানও আনুষ্ঠানিকভাবে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের সঙ্গে গোপন সমঝোতা করার চেষ্টা করছে আমেরিকা চাঞ্চল্যকর দাবি ইসরায়েলের

ইসরায়েল ও ইরানের মধ্যকার চরম উত্তেজনার মাঝেই এবার নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সন্দেহ করছেন যে, তার প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র তাকে না জানিয়েই পর্দার আড়ালে তেহরানের সাথে গোপন আলোচনা চালাচ্ছে। ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম ‘চ্যানেল ১২’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি সপ্তাহে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো কিছু গোপন তথ্য সংগ্রহ করেছে। সেখানে ইঙ্গিত পাওয়া গেছে যে, ট্রাম্প প্রশাসন এবং ইরান সরকারের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যোগাযোগ চলছে। এই খবর পাওয়ার পরপরই তেল আবিবে তোলপাড় শুরু হয়েছে। নেতানিয়াহু ইতিমধ্যে এই বিষয়ে…

আরও পড়ুন
জেলা 

নির্বাচন কমিশনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে বলি হলেন বাঙালি যুবক, সমস্ত তথ্য-প্রমাণ জমা দেওয়ার পরেও বিবেচনাধীন কেন? আতঙ্কে আত্মঘাতী যুবক

বাংলার জনরব ডেস্ক : এস আই আর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর এবার আত্মঘাতী হলেন পুষ্টির যুবক রফিক আলী গাজী। চূড়ান্ত তালিকায় তার নামের পাশে লেখা ছিল বিবেচনাধীন।।কেন তাঁর নাম বিবেচনাধীন, পরিবারকে ছেড়ে তাঁকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না তো! এমন নানা দুশ্চিন্তায় ভুগছিলেন ডায়মন্ড হারবারের যুবক রফিক আলি গাজী। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বিবেচনাধীন তালিকায় নাম থাকার আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার উস্তির ঘোলা নোয়াপাড়া এলাকার বাসিন্দা রফিক। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। ঝুলন্ত…

আরও পড়ুন
জেলা 

নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব 

ফাল্গুনের শেষপ্রহরে যখন বাংলার আকাশে রঙের উল্লাস, তখন গঙ্গাতীরবর্তী নবদ্বীপ যেন অন্য এক আবহে জেগে ওঠল, গৌড়ীয় মঠের দোলযাত্রা ও শ্রী চৈতন্যের আবির্ভাব মহোৎসবে। এ উপলক্ষে ভোর থেকেই শুরু হয় মঙ্গলআরতি,শঙ্খধ্বনি, ঘণ্টানাদ ও কীর্তনের সুরে মন্দিরপ্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। ফুল, আলোকসজ্জা ও বৈষ্ণব পতাকায় সজ্জিত হয় সমগ্র আশ্রম। ভক্তরা সাদা বা গেরুয়া বস্ত্রে, কপালে তিলক এঁকে, হাতে মালা নিয়ে নামজপে অংশ নেন। অনুষ্ঠীত হয় শ্রীচৈতন্যের মহা অভিষেক। শুধু নদীয়া জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি দেশ-বিদেশ থেকেও আগত ভক্তরা এই উৎসবে যোগ দেন প্রদীপ যাত্রা অনুষ্ঠানে। গৌড়ীয় মিশনের আচার্য্য ও…

আরও পড়ুন
জেলা 

মধ্যমগ্রাম রেলস্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

মধ্যমগ্রাম রেলস্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন ছড়িয়ে পড়েছে উড়ালপুলের তলা পর্যন্ত। ঘটনাস্থলে দমকলবাহিনী গিয়েছে। কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটেই এই অঘটন। বুধবার উত্তর ২৪ পরগনা জেলার ওই স্টেশন সংলগ্ন এলাকা কেঁপে ওঠে বিকট শব্দে। বিস্ফোরণে কিছু ক্ষণের মধ্যেই একটি মিষ্টির দোকান-সহ একাধিক দোকানে আগুন ধরতে দেখা যায়। ক্রমশ আশেপাশে ছড়িয়ে পড়ে ওই আগুন। স্টেশন চত্বরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। স্থানীয়েরা আগুন নেবানোর চেষ্টা করছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছোয়।

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আলী খামেনীর উত্তরাধিকারীর নাম ঘোষণা?

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে আয়াতুল্লাহ  আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইকে বেছে নিল সে দেশের তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল। ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে। তেহরানের তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। গত শনিবার আমেরিকা ও ইজ়রায়েলের হামলায় খামেনেইয়ের মৃত্যু হয়। তার পর থেকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। উঠে আসছিল কয়েকটি নামও। প্রাথমিক ভাবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিয়ে তিন সদস্যের একটি কাউন্সিল গঠন করেছিল তেহরান। তাদের হাতে ছিল শাসনের অন্তর্বর্তী দায়িত্ব। অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা করা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বিশ্বজুড়ে উত্তেজনার মাঝে নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের দুটি উপদূতাবাস বন্ধ করে দিল মার্কিন প্রশাসন

বাংলার জনরব ডেস্ক : বিশ্বজুড়ে মার্কিন নাগরিকরা এবং ইসরাইলি নাগরিকরা, শিয়া সম্প্রদায়ের আক্রোশের শিকার হতে চলেছে। মধ্যপ্রাচ্যে প্রায় ১৪ টি মুসলিম দেশে আমেরিকার নাগরিকরা যেমন নিরাপদ নয় একই রকম ভাবে ইসরাইলের নাগরিকরাও নিরাপদ নয়। কারণ আয়তুল্লা আলী খামেনিকে অনৈতিকভাবে হত্যা করার পর সমগ্র বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের মনে যে আঘাত লেগেছে তার বহিঃপ্রকাশ যেকোনো সময় যে কোন মুহূর্তে ঘটতে পারে। এই কলঙ্কের ইতিহাস থেকে কোনদিনই আমেরিকা ও ইসরাইল বেরিয়ে আসতে পারবে না। এদিকে আমরা সকলেই জানি পাকিস্তানে শিয়া সম্প্রদায়ের হাতে বেশ কয়েকটি মার্কিন উপদূতাবাস আক্রান্ত হয়েছে। সেখানে প্রায় কুড়ি জনকে গুলি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পরমাণু বোমা বানাচ্ছে ইরান এমন কোন প্রমাণ মেলেনি জানালেন আইএইএ প্রধান

পরমাণু বোমা বানাচ্ছে ইরান। ৬০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরির কাজে সফল হয়েছে তারা। এই অভিযোগ তুলেই ইরানের মাটিতে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা (US Iran Conflict) ও ইজরায়েল। সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইকে হত্যা ও ইরানকে তছনছ করার পর এবার জানা গেল, দেশটি পরমাণু বোমা তৈরির করছে এমন কোনও প্রমাণ মেলেনি। মঙ্গলবার গভীর রাতে এমনটাই জানিয়েছে রাষ্ট্রসংঘের পরমাণু নজরদার সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। আইএইএ প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেন, ইরানে পরমাণু বোমা তৈরির কোনও আকাট্য প্রমাণ আমরা পাইনি। তবে একইসঙ্গে তিনি এটাও জানান, ‘পরমাণু বোমা তৈরির কোনও প্রমাণ না মিললেও,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আমেরিকা ইসরাইল জেরে আর্থিক সংকটের মুখে বিশ্ব, ভারতীয় মুদ্রার রেকর্ড পতন

বাংলার জনরব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কায় পড়ল টাকার দাম! বুধবার সকালে লেনদেনের শুরুতে ৭০ পয়সা বেড়ে মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে ৯২.১৭ টাকা। বিশেষজ্ঞদের বক্তব্য, পতনে রেকর্ড করেছে ভারতীয় মুদ্রা। সাম্প্রতিক অতীতে এত নিচে নামেনি টাকার দাম। উল্লেখ্য, সোমবারও এক ডলারের মূল্য ছিল ৯১.৪৯ টাকা। ইরানের সঙ্গে ইসরায়েল-আমেরিকার সংঘাতে পেরিয়ে পঞ্চম দিনে পড়েছে। আপাতত কোনও তৈলবাহী জাহাজ হরমুজ প্রণালী পার করে আসছে না। ফলে, চাহিদা বাড়ছে তেলের। যেহেতু ভারতের আমদানিকৃত তেলের বেশিরভাগটাই আসে মধ্যপ্রাচ্যের ইরাক, সৌদি আরব, কুয়েতের মতো দেশ থেকে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির পর থেকে কমেছে রাশিয়ার থেকে তেল…

আরও পড়ুন
জেলা 

মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা

মোল্লা জসিমউদ্দিন: মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলা মহাসমারোহে পালিত হলো। এই সাহিত্য মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি লাল্টু ঘোষ, শ্রীখণ্ড পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক মজুমদার প্রমুখ। উচ্চশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক ডক্টর পার্থ কর্মকার মহাশয় কে এবছর ‘কুমুদ রত্ন’, পদ্মশ্রী প্রাপ্ত লোকসংগীত শিল্পী রতন কাহার মহাশয় কে ‘লোচনদাস রত্ন’, সাংবাদিক প্রণব দেবনাথ কে ‘কাটোয়া মহকুমা রত্ন’, অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদার মহাশয় কে ‘উত্তর ২৪ পরগণা জেলা রত্ন’, প্রকৃতিরক্ষী সমরেন্দু চক্রবর্তী মহাশয়…

আরও পড়ুন