মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও নজরকাড়া সাফল্য আল আমীন মিল্লি মিশনের
মাধ্যমিক এর পর উচ্চমাধ্যমিকে ও ২০২৬ শিক্ষাবর্ষে দক্ষিণ ২৪ পরগনায় চূড়ান্ত সাফল্য আল আমীন মিল্লি মিশন এর।
২০২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ ২৪ পরগনার অন্যতম আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আল আমীন মিল্লি মিশন দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী মিশন এর সাফল্যের হার নজর কাড়া। এ বছর মিশন থেকে মোট ৪০ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৯০%বেশি নম্বর পেয়েছে একজন। ৮০% এর বেশি নম্বর পেয়েছে ৩৪ জন এবং ৭৭% এর বেশি নম্বর পেয়েছে ৪০ জন।

মিশন কর্তৃপক্ষ জানিয়েছেন এই গৌরব ময় ফলাফলের পিছনে রয়েছেন ম্যানেজমেন্ট, সাধারণ সম্পাদক মৌলানা মোঃ আব্দুল ওয়াহাব, চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল গাফ্ফার, জিডি স্টাডি সার্কেল এর চেয়ারম্যান প্রাক্তন আই এ এস জনাব নুরুল হক সাহেব, শিল্পপতি আলহাজ্ব জনাব মুস্তাক হোসেন সাহেবের সার্বিক সহযোগিতায় এবং সমস্ত শিক্ষক বৃন্দের অক্লান্ত পরিশ্রম। একই সঙ্গে অভিভাবক- অভিভাবিকাদের নিরন্তর তদারকি ও ছাত্রদের ঐকান্তিক প্রচেষ্টা এই সাফল্যের মূল চাবিকাঠি।
এই সাফল্যে চেয়ারম্যান মোঃ আব্দুল গাফ্ফার ও সাধারণ সম্পাদক মৌলানা মোঃ আব্দুল ওয়াহাব শিক্ষক মহল, অশিক্ষক মহল, জিডি সার্কেল এর কর্মকর্তাদের এবং সমস্ত অভিভাবক -অভিভাবিকাদের আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, আগামীদিনে মিশন এর ফলাফল ও নৈতিক মূল্যবাধ আরো উজ্জ্বল হবে এবং সেই লক্ষ্যে সকলকে সচেষ্ট থাকতে হবে।
দক্ষিণ ২৪ পারাগানার নামিদামি মিশন গুলির মধ্যে আল-আমীন মিল্লি মিশন ধারাবাহিক ভাবে শিক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

