কলকাতা 

সারদা মিশনের প্রেসিডেন্টের নাম নেই ভোটার তালিকায় মমতার মঞ্চে হাজির হয়ে অভিযোগ জানালেন সন্ন্যাসী

এক দশকের বেশি তিনি রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। কিন্তু এসআইআর তালিকায় তাঁর নাম নেই। এই অনুযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে উপস্থিত হয়েছেন এক সন্ন্যাসী। শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে তাঁকে পাশে নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, ‘‘দেখুন, ওঁরা ধর্মের বড় বড় কথা বলেন।’’ ধর্মতলায় মেট্রো চ্যানেলে তৃণমূলনেত্রীর ধর্নামঞ্চে দুপুরে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার একটি রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। তিনি জানান, এসআইআর তালিকায় তাঁর নাম নেই। তাঁকে মঞ্চে বলতে বলেন মুখ্যমন্ত্রী। এর পর ওই সন্ন্যাসী বলেন, ‘‘আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছি। আজ ১৪ বছর হল মিনাখাঁ রামকৃষ্ণ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে প্রতি দিন কত খরচ হচ্ছে আমেরিকার? জেনে নিন

প্রায় এক সপ্তাহ ধরে জ্বলছে মধ্য-প্রাচ্য। আমেরিকা-ইজরায়েল বনাম ইরানের যুদ্ধে অশান্ত গোটা পশ্চিম এশিয়া। ইরানের বুকে পড়য়ার ২০০০-এর বেশি হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। সাবমেরিন-সহ ইরানের ১৭টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলিতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।চারদিনের যুদ্ধে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ায় কত সম্পত্তিহানি হয়েছে আমেরিকার, কত টাকার ক্ষতি হয়েছে, তা নিয়ে যে তথ্য সামনে এসেছে, তা চমকে ওঠার মতো। যে তথ্য সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার প্রথম ২৪ ঘণ্টাতেই ৭৭৯ মিলিয়ন ডলার খরচ হয়েছে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের পর কিউবাকে শেষ করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের পর কিউবাকে শেষ করার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, সে দেশের কমিউনিস্ট জমানার পতন ‘কেবল সময়ের অপেক্ষা’। ইরানের যুদ্ধ শেষ হওয়ার পরেই যে তিনি কিউবার উপর নজর দেবেন, বৃহস্পতিবার তা-ও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করেই তিনি ফিদেল কাস্ত্রোর দেশ কিউবার উপরে নজর দেবেন। তিনি বলেন, “আমরা প্রথমে ওদের (ইরান) শেষ করতে চাই।” তার পরেই কিউবাকে শেষ করা সময়ের অপেক্ষা বলে দাবি করেন তিনি। ট্রাম্প দাবি করেন, কিউবা আমেরিকার সঙ্গে বোঝাপড়া করতে চেয়েছিল। কিন্তু তিনি যে সেই বোঝাপড়ায়…

আরও পড়ুন
কলকাতা 

নির্বাচনের আগেই পদত্যাগ করলেন সিভি আনন্দ, নয়া রাজ্যপালকে ঘিরে বাংলার রাজনীতিতে চাঞ্চল্য

বাংলার নতুন রাজ্যপাল হতে চলেছেন আর এন রবি। বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল। এর মাঝেই অতিরিক্ত দায়িত্বভার নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন সিবিইআই এবং আইবির প্রাক্তন কর্তা। ভোটের আগে প্রাক্তন কেন্দ্রীয় আধিকারিককে রাজ্যপাল হিসাবে নিয়ে আসায় জল্পনা তুঙ্গে। প্রসঙ্গত, প্রাক্তন সিবিআই এবং আইবির প্রাক্তন কর্তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়ার পরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। এই বিষয়ে, নতুন রাজ্যপাল নিয়োগের আগে কেন্দ্রের তরফে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে নতুন রাজ্যপাল নিয়োগের বিষয়টি জেনেছেন বলে পোস্ট করেছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ…

আরও পড়ুন
কলকাতা 

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে রমজান কিট বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৫ মার্চ: পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক উদ্যোগে সামিল হল Aliah Students for Humanity (ASH)। বৃহস্পতিবার বিকেল ৩:৩০টায় Aliah University–এর পার্ক সার্কাস ক্যাম্পাসে আয়োজন করা হয় “রমজান সামগ্রী ও ঈদ কিটস বিতরণ” কর্মসূচি। এই উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে প্রায় ৩০টি নিম্নআয়ের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। প্রতিটি কিটে ছিল ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম চানা, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম সর্ষের তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম লাচ্ছা, ৫০ গ্রাম গুঁড়ো দুধ, ৫০০…

আরও পড়ুন
কলকাতা 

রবিবার আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ! সোম ও মঙ্গলেই ঠিক হয়ে যাবে কবে ভোট বাংলায়

রবিবার রাতেই কলকাতায় চলে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। থাকছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এ ছাড়াও বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী কলকাতায় আসছেন। আগামী সোম এবং মঙ্গলবার শহরে তাঁদের ঠাসা কর্মসূচি রয়েছে। দফায় দফায় বৈঠক হবে রাজনৈতিক দল এবং প্রশাসনের সঙ্গে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ এখনও চলছে। তার মধ্যেই পশ্চিমবঙ্গে ভোটের দামামা বেজে উঠল। ইতিমধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। কলকাতাতেও তাদের রুট মার্চ শুরু হয়েছে। কমিশনের ফুল বেঞ্চের সূচি অনুযায়ী, আগামী রবিবার ৮ মার্চ রাতে তারা কলকাতায় আসছে। সোমবার…

আরও পড়ুন
দেশ 

মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার!

দলের কর্মীদের বিক্ষোভের মাঝে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যসভার সদস্য পদের জন্য মনোনয়নপত্র পেশ করলেন বিহারের বিধানসভায়। বিহারের মুখ্যমন্ত্রিত্ব কব্জা করার জন্যই বিজেপি নেতৃত্ব নীতীশকে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় পাঠানোর বন্দোবস্ত করেছেন বলে বিক্ষোভকারী জেডিইউ কর্মী-সমর্থকদের অভিযোগ। জেডিইউ সমর্থকদের অভিযোগ সমর্থন করেছেন বিরোধী নেতারাও। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদব বৃহস্পতিবার বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত বিহারের জনমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বিজেপি সবসময়ই দলিত ও ওবিসি (অনগ্রসর)-দের বিরোধিতা করেছে। নীতীশজি মুখ্যমন্ত্রিত্ব পদ ছেড়ে দিলে তারা (বিজেপি) সমাজবাদীদের দুর্গে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে।’’ বিধানসভা ভোটের চার…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যে ফের মৃত্যু বিএলও-র, রানাঘাটে মৃত্যু ডিলিট ভোটারের

রাজ্যে ফের মৃত্যু বিএলও-র। এসআইআর (SIR in West Bengal) কাজের চাপে মৃত্যু মেদিনীপুরের শালবনীর বিএলও-র। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। অত্যাধিক কাজের চাপ, ভোটারদের নানা প্রশ্নের চাপ সামলাতে না পেরে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন বলে দাবি পরিবারের। অন্যদিকে, এসআইআরের চূড়ান্ত তালিকায় পরিবার ও অন্যান্য সদস্যদের নাম না থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত হয়েছে রানাঘাটের এক বৃদ্ধের। মৃত বিএলও-র নাম সুবিমল কারক। বয়স ৫৭। তিনি মেদিনীপুর বিধানসভার শালবনীর বাঁকিবাঁধ এলাকার বাসিন্দা ছিলেন। লালগেরিয়া সাবলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুবিমলবাবু বিএলও হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রচুর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মার্কিন হামলার পাল্টা বদলা নিল ইরান! উপসাগরে দাউ দাউ করে জ্বলছে মার্কিন তেলবাহী জাহাজ

বুধবার ভারত মহাসাগরে ইরানি রণতরীর উপর হামলা চালিয়েছে মার্কিন সাবমেরিন। ওই ঘটনায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। ১৪৮ জন নিখোঁজ। এই ঘটনায় ‘ফল ভুগতে হবে’ বলে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। বাস্তবেই ‘প্রতিশোধ’ নিল তারা। উত্তর উপসাগরীয় এলাকায় একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালাল তেহরান। যদিও মার্কিন জাহাজটির ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। ভারত মহাসাগরে হামলার পরে ইরানের সেনা বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারির সুরে জানিয়েছিল, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাতায়াত করা শত্রুপক্ষের জাহাজগুলি নজরদারির মধ্যে থাকবে। বাস্তবেই ২৪ ঘণ্টার মধ্যে পালটা হামলা চালাল তারা। ইরানের দাবি, একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।…

আরও পড়ুন
জেলা 

`ধনিয়াখালীর ঘনরাজপুরে ‘বসন্ত উৎসব`

শেখ সিরাজ — ৪ ঠা মার্চ ধনিয়াখালীর ঘনরাজপুরে শিক্ষক নব প্রসাদ ঘোষের আম্রকুঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল সুরসপ্তক এবং সরগম মিউজিক একাডেমির পরিচালনায় “রং লাগালে বনে বনে” বসন্ত উৎসব ২০২৬ । প্রথমেই ভীমতলা থেকে আম্রকুঞ্জ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা য় অংশ গ্রহণ করেন একাডেমির ছাত্র ছাত্রী বৃন্দ এবং এলাকার অনেক মানুষজন। উদ্বোধনী সংগীতের পরেই সুরভারতী আয়োজিত ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এলাকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অসীম কুমার দাস। এরপর ছাত্র ছাত্রী বৃন্দ তাদের সুন্দর অনুষ্ঠান মেলে ধরেন। শুধু সঙ্গীত ই নয় অনেকে তালবাদ্য পরিবেশন করেন। অনুষ্ঠান টিকে আরও…

আরও পড়ুন