“বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেওয়া হবে” মোদিকে হুঁশিয়ারি দিলেন মমতা
বিশেষ প্রতিনিধি : বাংলা বিহারের একাংশ কে নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল গড়ে তোলার যে উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলায় এসআইআরের ধরনামঞ্চ থেকে সুর আরও চড়িয়ে মমতা বললেন, ‘‘বাংলা-বিহার ভাগ করে নাকি কেন্দ্রশাসিত অঞ্চল হবে। একবার বাংলায় হাত দিয়ে দেখাক! বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেওয়া হবে।” সম্প্রতি বঙ্গ বিজেপির নেতাদের বক্তব্যে একাধিকবার উঠে এসেছে বঙ্গভঙ্গের কথা। প্রশাসনিক সুবিধা-অসুবিধা, সংস্কৃতির ভিত্তিতে কখনও দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল, কখনও রাঢ়বঙ্গ বিভাজনের কথা বলেছেন তাঁরা। তা নিয়ে তরজাও কম হয়নি। প্রতিবার…
আরও পড়ুন