গ্রেফতার ডানকুনির তৃণমূল কাউন্সিলর!
মারধরের অভিযোগে হুগলি জেলার ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে’কে গ্রেফতার করল পুলিশ। ২০২৫ সালের ২৮ মে ডানকুনির সৌমিক পাঁজাকে বেধড়ক মারধর করেছিলেন তিনি বলে অভিযোগ ওঠে। আক্রান্ত সেই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করে ডানকুনি থানার পুলিশ। আজ তাঁকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন শিরোনামে উঠে আসে তৃণমূল কাউন্সিলর সূর্য দে’র নাম। এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশন মৃত ও স্থানান্তরিত ভোটরদের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় ‘মৃত’ হিসেবে দেখানো হয়েছিল সূর্যকে। তালিকা দেখার পর অনুগামীদের নিয়ে…
আরও পড়ুন