আন্তর্জাতিক 

‘এক লিটার তেলও পশ্চিম এশিয়া থেকে বাইরে যেতে দেব না’! ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালী দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে ইরান পাল্টা হুমকি দিয়ে জানাল, তাদের উপর যদি লাগাতার আক্রমণ হতে থাকে, তা হলে পশ্চিম এশিয়া থেকে এক লিটার তেলও বাইরে যেতে দেবে না তারা। সিবিএস নিউজ-কে ট্রাম্প বলেন, ‘‘তেহরান যদি বিশ্বের তেল সরবরাহের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তা হলে এটাই হবে ইরানে শেষযাত্রা।’’ ট্রাম্প আরও বলেন, ‘‘এদের যা ইচ্ছা তাই করে যাচ্ছে, এতটা বাড়াবাড়ি ঠিক নয়। যদি আরও বাড়াবাড়ির চেষ্টা করে, তা হলে শেষ দেখে ছাড়ব।’’ ট্রাম্প আরও ঘোষণা করেন, হরমুজ এখন খুলে গিয়েছে। এটিকে দখল করার…

আরও পড়ুন
কলকাতা 

“পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে। কোনও উসকানি বরদাস্ত নয়” : জ্ঞানেশ কুমার

এসআইআর পরবর্তী বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচন হিংসামুক্ত করাই লক্ষ্য নির্বাচন কমিশনের। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সেকথা স্পষ্ট জানান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আগামী ভোটে একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে আশ্বাস দেন তিনি। গত রবিবার বাংলায় আসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সোমবার থেকে দফায় দফায় বৈঠক করেন আধিকারিকরা। প্রথম দফায় রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, জেলা ও পুলিশ জেলার সুপার এবং রাজ্য ও কেন্দ্রের ২৪টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। শাসক-বিরোধী-সহ রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকও হয়েছে। তারপরই মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্য নির্বাচন কমিশনার…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লোকসভায় বিরোধী সাংসদদের বিক্ষোভ সভা মুলতবি

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লোকসভায় স্লোগান বিরোধীদের। হইহট্টগোলের জেরে ২৫ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। মঙ্গলবার লোকসভায় ‘জ়িরো আওয়ারে’ ওঠা প্রশ্নের জবাব দিচ্ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। অতিরিক্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে আক্রমণ করেন। দাবি করেন যে, কৃষকদের সুরক্ষায় চালু হওয়া প্রকল্পগুলি রাজ্যে কার্যকর করছে না তৃণমূল সরকার। প্রথমে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন তৃণমূল সাংসদেরা। শিবরাজের মন্তব্যের পরেই অন্য বিরোধী দলগুলির সাংসদেরা লোকসভার ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন। ‘ভোটচুরি বন্ধ করো’, ‘জ্ঞানেশ কুমার পদত্যাগ করো’র মতো স্লোগান…

আরও পড়ুন
কলকাতা 

ভোটার তালিকার সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করবে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিলো শীর্ষ আদালত

ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালই! এসআইআর মামলায় এমনই জানাল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। সোমবার রাজ্য সরকারের হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামী। সেই আবেদনের ভিত্তিতে শুনানিতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য। কেন এ ধরনের আবেদন করা হল, তা নিয়ে বিরক্তিপ্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। রাজ্যের আইনজীবী মেনকার উদ্দেশে তিনি বলেন, ‘‘বিচারবিভাগীয় আধিকারিকেরা কাজ করছেন। এসআইআরের তদারকিতে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়ে প্রশ্ন তুলবেন না!’’ মঙ্গলবারের শুনানিতে রাজ্যের…

আরও পড়ুন
দেশ 

ভোট দিতে পারবেন বিবেচনাধীন ভোটাররা! বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের

এসআইআর ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। যার আঁচ পৌঁছেছে রাজধানী দিল্লিতেও। আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) এসআইআরের মূল মামলার শুনানি। ‘এখনও পর্যন্ত ৬০ লক্ষ বিবেচনাধীনের তালিকায় থাকা ১০ লক্ষ লোকের নিষ্পত্তি’, সুপ্রিম কোর্টে জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি। শীর্ষ আদালতে এসআইআরের মূল মামলার শুনানির দিকে তাকিয়ে আপামর রাজ্যবাসী। ৬০ লক্ষেরও বেশি মানুষের নাম এখনও বিবেচনাধীন। আজ সুপ্রিম কোর্টে হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি জানান, এখনও পর্যন্ত বিবেচনাধীন তালিকায় থাকা ১০ লক্ষ লোকের নিষ্পত্তি হয়েছে। এই নিষ্পত্তি প্রক্রিয়ায় যোগ দিয়েছেন আরও ২০০ জুডিশিয়াল অফিসার। যদিও সুপ্রিম কোর্টে মেনকা গুরুস্বামীর (Menaka Guruswamy) সওয়াল,…

আরও পড়ুন
কলকাতা 

মুসলিমদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা বন্ধ হোক, ধর্মতলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানাচ্ছে এসডিপিআই

বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণে মুখ্যমন্ত্রী বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যকর ও কড়া পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলেই আমরা মনে করি। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের মৌন সমর্থনের ফলেই প্রায় ৬০ লক্ষ বাঙালি নাগরিককে আজও “আন্ডার অ্যাডজুডিকেশন”-এর অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে মুসলিম ভোটব্যাংক ধরে রাখার কূটনৈতিক কৌশলের অংশ হিসেবেই তৃণমূল কংগ্রেস ধর্মতলায় ধরনা মঞ্চ তৈরি করেছে। ধর্মতলার ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছেন তা…

আরও পড়ুন
জেলা 

হরিপালে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হরিপাল থানার বাসদেবপুরে রবীন্দ্রনগর Help Foundation এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির হয়ে গেল রবিবার সারাদিন ধরে। প্রায় দেড় শতাধিক বিভিন্ন ধরনের রোগীর সুচিকিৎসা করেন কলকাতার নামী ডাক্তাররা, এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ নারায়ণ ভট্টাচার্য, বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ নেহা প্রজাপতি, মেডিসিন এর ডাঃ অমিতাভ ভট্টাচার্য, ডাঃ শিবপ্রিয় দাশগুপ্ত, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ স্বপন চক্রবর্তী, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাঃ সুমন্ত মজুমদার, ডাঃ অরূপ দাস প্রমুখ। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সহঃ ড্রাগ কন্ট্রোল অধিকর্তা বিমল চন্দ্র ভান্ডারী, জীবন বীমা কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রী…

আরও পড়ুন
কলকাতা 

৬০ লক্ষাধিক মানুষের ভোটাধিকার অনিশ্চয়তার বিরুদ্ধে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে স্মারকলিপি পেশ

বাংলার জনরব ডেস্ক : বিভিন্ন গণসংগঠন ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা আজ কলকাতার ফেয়ারলি প্লেসে অবস্থিত পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের সামনে একটি ধর্না ও গণ ডেপুটেশন কর্মসূচি পালন করেন। সম্প্রতি প্রকাশিত এসআইআর (Special Intensive Revision) ভোটার তালিকায় বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়া এবং লক্ষ লক্ষ ভোটারকে ‘বিচারাধীন’ তালিকায় রাখার প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষে সংগঠনগুলির একটি প্রতিনিধিদল মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি পেশ করে। স্মারকলিপিতে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত এসআইআর ভোটার তালিকাকে ঘিরে তৈরি হওয়া একাধিক গুরুতর উদ্বেগের বিষয় তুলে ধরা হয়। উপলব্ধ তথ্য অনুযায়ী,…

আরও পড়ুন
কলকাতা 

‘একজন মহিলাকে বলছেন ডোন্ট শাউট’, জ্ঞানেশ কুমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন চন্দ্রিমা

মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। সোমবার নিউটাউনে কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম ও রাজীব কুমার। ওই বৈঠক সেরে বেরিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেন চন্দ্রিমা। কোনও কথা না শুনে শুধু মুখ্য নির্বাচন কমিশনার শুধু চিৎকার করে গিয়েছেন বলেই দাবি তাঁর। সোমবার বেলা ১২টা ১০ মিনিট নাগাদ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠকের শুরুতেই যাতে একজন বৈধ ভোটারেরও নাম বাদ যেন না যায়, সে আর্জি জানান শাসক শিবিরের প্রতিনিধি চন্দ্রিমা। তাঁর…

আরও পড়ুন
কলকাতা 

বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে ফের সুপ্রিম কোর্টে মামলা, আগামী কাল শুনানি

বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগে ফের সুপ্রিম কোর্টে মামলা। নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে এই মামলাকে মূল মামলার সঙ্গে সংযুক্ত করার আর্জি আইনজীবী মেনেকা গুরুস্বামীর। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার শুনানির সম্ভাবনা। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা গিয়েছে, ৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন। খসড়া তালিকাতে বাদ পড়েছিল প্রায় ৬০ লক্ষের নাম। তা নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসেছেন তিনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে বলেই অভিযোগ তুললেন আইনজীবী তথা তৃণমূলের রাজ্যসভার প্রার্থী…

আরও পড়ুন