প্রচ্ছদ 

আমেরিকা ও ইসরাইল ইরানের দেওয়া তিনটি শর্ত মানলে যুদ্ধ বন্ধ হবে!

বাংলার জনরব ডেস্ক : যুদ্ধ তখনই থামবে যদি ইরানের তিন দফা শর্ত মেনে নেয় আমেরিকা এবং ইসরাইল এ কথা জানিয়েছে ইরান। তাদের দাবি, ইরানকে তার ‘ন্যায্য অধিকার’ থেকে বঞ্চিত করা যাবে না। ইরানের যে ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে তেহরানের দাবি, আমেরিকা এবং ইসরাইলকে এটি নিশ্চিত করতে হবে যে তারা আগামী দিনে ইরানে আর আক্রমণ করবে না। সংঘর্ষ থেমে যাওয়ার পরে ইসরাইল আবার ইরানের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তেহরান। ‘ব্লুমবার্গ’-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হচ্ছে। আগামী দিনে কোনও পরিস্থিতিই যাতে আমেরিকা বা ইসরাইলি…

আরও পড়ুন
দেশ 

ফারুক আব্দুল্লাহকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত গ্রেফতার

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাকে লক্ষ্য করে গুলি চালালেন এক ব্যক্তি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বুধবার জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুক এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। অভিযোগ, অনুষ্ঠান থেকে বেরনোর সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালান এক ব্যক্তি। গুলি লক্ষ্যভ্রষ্ট হ‌ওয়ায় বরাতজোরে রক্ষা পান ফারুক, অক্ষত রয়েছেন সুরিন্দর‌ও। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, বুধবার গ্রেটার কৈলাসে ফারুক এবং সুরিন্দর ন্যাশনাল কনফারেন্স দলের নেতা বিএস চৌহানের মেয়ের বিয়ে উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন।…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা ‘কুঁড়ি’

বাংলার জনরব প্রতিনিধি, ধনিয়াখালী: গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন হুগলী জেলার খাজুরদহ গ্রাম পঞ্চায়েত সভাগৃহে আনুষ্ঠানিক প্রকাশ পায় নতুন সাহিত্য পত্রিকা ‘ কুঁড়ি’। কবি সাহিত্যিক বন্দনা মালিক সম্পাদিত এই ব্যতিক্রমী সাহিত্য পত্রিকাটির সমবেতভাবে বর্ণাঢ্য মোড়ক উন্মোচন করেন সাহিত্য সংস্কৃতি জগতের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। বিশিষ্ট সমাজ সচেতন ব্যক্তি অশোক চক্রবর্তীর সভাপতিত্বে পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা কলেজ স্ট্রিটের ‘এডুকেশন ফোরাম ও অক্ষর প্রকাশনীর কর্ণধার আজিজুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: শুকচাঁদ হাঁসদা, শাম্ব বাঁক, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাংবাদিক নৌশাদ মল্লিক, কলকাতার বিশিষ্ট সাহিত্যিক…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

উত্তরবঙ্গের দিনহাটায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন   

বিশেষ প্রতিনিধি  :  সম্প্রতি সাফল্যের সঙ্গে উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা শহরে সার্ক কালচারাল সোসাইটি (ভারত)-র সহযোগিতায় গত ৭ই ও ৮ই মার্চ ২০২৬, শনিবার ও রবিবার দু’দিন ব‍্যাপী দিনহাটার ‘বয়েজ রিক্রিয়েশন ক্লাব’ আয়োজিত ‘সোনারতরী’ অডিটোরিয়ামে “৯ম বর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন – ২০২৬” উৎসবটি সম্পন্ন হলো। বিশাল সাংগঠনিক দক্ষতা ও আন্তরিকতার মধ্য দিয়ে দু’দিনের এই অনুষ্ঠানটি সফলতা লাভ করে। পশ্চিমবঙ্গের দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ‍্য ও বিদেশ থেকেও আগত দুই শতাধিকেরও বেশি প্রথিতযশা কবি ও সাহিত্যিকদের উল্লেখযোগ্য উপস্থিতি ও পদচারণায় মুখরিত ছিল এই সাহিত্যের মহাযজ্ঞ। ৭ই মার্চ’২৬,…

আরও পড়ুন
কলকাতা 

সংখ্যালঘু পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আজ কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে(সুর্য সেন স্ট্রিট ইস্ট, কল-৯)বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদের মহিলা সেল আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবস উদযাপন’ অনুষ্ঠিত হয়। বহু জ্ঞানী গুণী মানুষজনদের উপস্তিতিতে চিত্তাকর্ষক হয়ে ওঠে।প্রথমে স্বাগত ভাষন দেন সংগঠনের কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফ। আজকের দিনের তাতপর্য বিশ্লেষণ করেন সাধারণ সম্পাদক প্রফেসর ড: জাহান আলী পুরকাইত। অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয়, ব্যাজ ইত্যাদি দিয়ে বরন করে নেয় মারিয়া ও মিঠু।প্রধান অতিথি হিসেবে ছিলেন দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড: রমা দেব্ব্রত।বিশিষ্ট অতিথি হিসেবে মঞ্চের শ্রীবৃদ্ধি করেন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ড: রত্নাবলি চ্যাটার্জি (ক: বি:)বিশেষ অতিথির আসন অলংকৃত…

আরও পড়ুন
কলকাতা 

রান্না ও বাণিজ্যিক গ্যাসের সমস্যা মেটাতে নবান্নে বৈঠক ডাকলেন মমতা, মোদি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের ডাক

রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাসের (এলপিজি) সঙ্কট নিয়ে বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী ভাবে এই সঙ্কটের মোকাবিলা করা যায়, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। বিকল্প উপায়ের সন্ধান করবেন। বৃহস্পতিবারই জানাতে পারেন রাজ্য সরকারের সিদ্ধান্ত। এই সঙ্কটের পরিস্থিতি তৈরির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। নিউজ় ১৮ বাংলা এবং এবিপি আনন্দকে ফোনে তিনি জানিয়েছেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার শহরে মিছিলে হাঁটতে পারেন। মমতা জানান, রাজ্য সরকারের আর্থিক সমস্যা রয়েছে। তা সত্ত্বেও এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাহায্যের জন্য তিনি এগিয়ে আসতে পারেন। তবে তাতে তেমন…

আরও পড়ুন
দেশ 

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার এক নৌসেনা!

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশের আগরা থেকে গ্রেফতার করা হল এক নৌসেনাকে। রাজ্য পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) গোপন সূত্রে খবর পায়, আগরায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক ঠেকছে। তার পরই নজরদারি শুরু হয় আদর্শ কুমার নামে ওই নৌসেনার উপর। বেশ কিছু দিন ধরে নজরদারি চালানোর পর বিষয়টি সুনিশ্চিত হতেই আদর্শকে মঙ্গলবার গ্রেফতার করে এটিএস। এটিএস সূত্রে খবর, আদর্শ কুমারের বাড়ি আগরার কাগারোলে। তিনি কেরলের কোচিতে নৌসেনার সাদার্ন কমান্ডে কর্মরত। তদন্তকারীদের দাবি, নৌসেনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচার করা হয়েছে। অভিযোগ, সেই তথ্য পাচার করা হয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে। তদন্তকারীরা আরও…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

২৭ লক্ষ কোটি টাকা ব্যয়ে আমেরিকায় তৈল শোধনাগার তৈরি করছেন মুকেশ আম্বানি, ঐতিহাসিক উদ্যোগ বললেন ডোনাল্ড ট্রাম্প

বাংলার জনরব ডেস্ক : আমেরিকায় ২৭ লক্ষ কোটি টাকা ব্যয় করে তৈল শোধনাগার তৈরি করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি। আম্বানি গোষ্ঠীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, টেক্সাসের ব্রাউনসভিলে আমেরিকা একটা তৈল শোধনাগার তৈরি করছে। আমেরিকার গত ৫০ বছরের ইতিহাসে এটা প্রথম।’’ এর জন্য রিলায়্যান্সকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এই তৈল শোধনাগারের জন্য রিলায়েন্সের সঙ্গে ৩০ হাজার কোটি মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় সাড়ে ২৭ লক্ষ কোটি টাকার বেশি) চুক্তি হয়েছে। একে ‘ঐতিহাসিক চুক্তি’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। মার্কিন…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা সপ্তাহ ধরে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সারা সপ্তাহ ধরেই ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও। তার ফলে তাপমাত্রাও ওঠানামা করবে। ফাল্গুনের শেষ লগ্নে ফের নামতে পারে পারদ। পূর্বাভাস বলছে, কলকাতায় বুধবার বিকেলের দিকে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত শহরের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। ফের বৃষ্টির সম্ভাবনা আছে রবিবার থেকে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

তেহরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা অবৈধ : উত্তর কোরিয়া

বিশেষ প্রতিনিধি : ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এ হামলা অবৈধ। এছাড়া নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করাকে ‘ইরানিদের পছন্দ’ হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া। বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এসব কথা বলেন। তিনি বলেন, তারা ইরানে হামলার কঠোর নিন্দা জানান। ইসরাইল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি-স্থিতিশীলতা নষ্ট করছে। ইরানে অবৈধ হামলা চালিয়ে বিশ্বব্যাপী তারা স্থিতিশীলতা নষ্ট করছে। অন্য দেশের সরকারকে হেনস্তা করতে হুমকি ও হামলা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছে দেশটি।উত্তর কোরিয়া আরও বলেছে, ইরানের অ্যাসেম্বলি…

আরও পড়ুন