কলকাতা 

বোরখা পড়ে ভোট দিতে এলে মুখ দেখাতে হবে কমিশনের নয়া নির্দেশ?

নিবিড় ভোটার তালিকা সংশোধনে এলাকা ধরে ধরে সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছে নির্বাচন কমিশন! এবার মুসলিম মহিলাদের ভোটদানের ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে জ্ঞানেশ কুমার বাহিনী। বোরখা পড়ে ভোটের লাইনে দাঁড়ালেই হবে না। তার আগে বুথের বাইরে আলাদা একটি ‘কাউন্টার’-এ গিয়ে সচিত্র পরিচয়পত্রের সঙ্গে মুখ মিলিয়ে দেখবেন ভোট কর্মীরা। সব ঠিক থাকলেই তবেই ভোট দিতে পারবেন। এই সিদ্ধান্ত সংখ্যালঘুদের কাছে আদৌ গ্রহণযোগ্য হবে কি না তা-ও চিন্তাভাবনার মধ্যে রাখছে কমিশন। আবার বিচারাধীন থাকা কোনও ব্যক্তি সমাধান না হওয়া পর্যন্ত মনোনয়ন দাখিল করতে পারবেন না বলে সাফ জানাল কমিশন। ২৮ ফেব্রুয়ারি…

আরও পড়ুন
জেলা 

রমজান ও ঈদ উপলক্ষে দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করলো বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ

‘ বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের’ পক্ষ থেকে বিগত বছরের ন্যায় এবছরও ‘তোহফায়ে-রমজান ও ঈদ মুবারক’ উপলক্ষে আজ হরিহরপুর প্রাইমারি স্কুলে বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।পাশাপাশি ৫/৬ টি গ্রামের (আমতোয়ালী /কেঁশিলী/হরিহরপুর,বিষ্ণুপুর,জাহাঙ্গীর গড়) দুস্থ গরীব মানুষজন দের মধ্যে এই তোহফা সামগ্রী ছোলা,চিনি,শিমুই,খেজুর, চিড়ে,মুড়ি ইত্যাদি বিতরণ করা হয়।আর্ত অসহায় জনের মুখে একটু হাসি ফোটানোর জন্য এই শুভ প্রয়াস। এই অরাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফ, সহ সভাপতি এ,কে,এম,গোলাম মর্তজা,সাধারণ সম্পাদক প্রফেসর ড; জাহান আলী পুরকাইত,সমাজসেবী মো: আনাম, মাওলানা নুরুল ইসলাম,ডা:আরাফাত প্রমুখ।আগামীতে আরও ব্যাপকভাবে এই মহতী উদ্দোগ করার ইচ্ছে ব্যাক্ত করে…

আরও পড়ুন
কলকাতা 

এসটি, এসসি, ওবিসিদের জন্য ভোটের মুখে ৫টি উন্নয়ন পর্ষদ গঠনের ঘোষণা মমতার

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নজর এসটি, এসসি, ওবিসি ভোটে। দলিত, আদিবাসী তথা পিছিয়ে থাকা সম্প্রদায়ের উন্নতির জন্য সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে রাজ্য সরকার। এই বোর্ড তাঁদের ভাষা, ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত বিষয়ে কাজ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি জানিয়েছেন, মুন্ডা(এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি), সদগোপদের (ওবিসি) জন্য পাঁচটি নতুন উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে তাঁর সরকার। মমতা লেখেন, ‘এই সম্প্রদায়গুলি বাংলার…

আরও পড়ুন
কলকাতা 

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’: মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট পেশ নিয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

সংসদে ‘প্রশ্নের বিনিময়ে ঘুষ’ মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা সিবিআই-এর চার্জশিট পেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত এই মামলায় মহুয়ার বিরুদ্ধে অভিযোগকারী ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের জবাবদিহি চেয়ে নোটিস পাঠিয়েছে। নোটিস পাঠানো হয়েছে মহুয়া এবং সিবিআই-কেও। গত ১২ নভেম্বর প্রশ্ন-ঘুষ মামলায় মহুয়ার বিরুদ্ধে সিবিআই-কে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিয়েছিল লোকপাল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টে মহুয়া মামলা করেছিলেন। দিল্লি হাই কোর্ট গত ২১ নভেম্বর স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছিল। কিন্তু ১৯ ডিসেম্বর মহুয়ার বিরুদ্ধে সিবিআই চার্জশিট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার ‘লোকপালের…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যজুড়ে গ্যাসের হাহাকার! মমতা সরকারের কড়া পদক্ষেপে নড়ে চড়ে বসলো সরবরাহকারী সংস্থাগুলি

রাজ্যে এলপিজি পরিস্থিতি মোকাবিলার জন্য বৃহস্পতিবারই আদর্শ কার্যপদ্ধতি (এসওপি) জারি করেছিল নবান্ন। খোলা হয়েছে কন্ট্রোলরুমও। তার পর শুক্রবার থেকেই তৎপরতা চোখে পড়ছে। শহরে গ্যাস সরবরাহকারী সংস্থার দফতরগুলি ঘুরে দেখা শুরু করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কোথায় কত সিলিন্ডার মজুত করা রয়েছে, জোগান কতটা, গ্রাহকেরা কী ভাবে গ্যাস বুক করছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কালোবাজারি চলছে কি না, তার খোঁজও নেওয়া হচ্ছে। সকালে লর্ডস‌্ মোড়ে একটি গ্যাস সরবরাহকারী সংস্থার দফতরে হানা দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। গ্যাসের জোগান এবং মজুত নিয়ে খোঁজখবর নেন। রেজিস্টার খতিয়ে দেখেন। শহরের পাশাপাশি জেলাতেও একই ছবি। মধ্যমগ্রামের বাদুতে…

আরও পড়ুন
দেশ 

এরকম হলে মহিলাদের কেউ চাকরি দেবে না জনস্বার্থ মামলা খারিজ করে বললেন প্রধান বিচারপতি

ঋতু চলাকালীন মহিলা কর্মচারী ও ছাত্রীদের ছুটি মঞ্জুর করা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, বিষয়টিকে আইনি বাধ্যতামূলক রূপ দিলে তার অপব্যবহার হতে পারে। কাজেই ঋতুকালীন ছুটি মঞ্জুর করা নিয়ে অভিন্ন আইন আনা সম্ভব নয়। ঋতুস্রাবের কারণে মাসের কয়েকটা দিন খুবই অস্বস্তিতে কাটে মেয়েদের। সেই সময়ে কর্মরত মহিলাদের সবেতন ছুটি দেওয়া যায় কি না, সেই প্রশ্ন উঠেছিল লোকসভায়। পরবর্তী কালে কর্নাটক, কেরল, পঞ্জাবের মতো কিছু রাজ্যের কয়েকটি সংস্থা ঋতুকালীন ছুটি মঞ্জুরও করে, তবে তা…

আরও পড়ুন
দেশ 

শেষ পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণ প্রস্তাব সংসদে জমা দিল ইন্ডিয়া জোট

বিশেষ প্রতিনিধি : শেষ পর্যন্ত বিরোধীরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে অপসারণ প্রস্তাব পেশ করেছে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আনা এই প্রস্তাবে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে অন্তত ১৯৩ জন সাংসদের স্বাক্ষর জোগাড় হয়েছে। এর মধ্যে লোকসভায় ১৩০ জন এবং রাজ্যসভায় ৬৩ জন সাংসদ রয়েছেন। বিরোধী শিবিরের অভিযোগ, দায়িত্ব পালন করতে গিয়ে জ্ঞানেশ কুমার পক্ষপাতদুষ্ট-বৈষম্যমূলক আচরণ করেছেন। সংসদে জমা দেওয়া নোটিসে তাঁর বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক আচরণ’, ‘নির্বাচনী জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি’ ও এসআইআর-এর মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার…

আরও পড়ুন
কলকাতা 

সায়েন্স সিটিতে থ্রিডি ফিল্ম “ওয়ান স্টেপ বিয়ন্ড : আ জার্নি টু মার্স

নায়ীমুল হক : কলকাতার সায়েন্স সিটিতে ভারতের প্রথম থ্রিডি ফুলডোম ডিজিটাল থিয়েটারে আজ বৃহস্পতিবার প্রদর্শিত হল থ্রিডি ডিজিটাল চলচ্চিত্র “ওয়ান স্টেপ বিয়ন্ড : আ জার্নি টু মার্স”। এই চলচ্চিত্র প্রদর্শন উদ্বোধন করেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র বিজ্ঞানী প্রফেসর ডঃ গৌতম চট্টোপাধ্যায় । উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস-এর মহাপরিচালক এ.ডি. চৌধুরী, ডিডিজি কে.এস. মুরালি, কলকাতার সায়েন্স সিটির পরিচালক প্রমোদ গ্রোভার এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিতি ছিলেন। ন্যাশনাল স্পেস সেন্টার কর্তৃক উপস্থাপিত এবং এনএসসি ক্রিয়েটিভ কর্তৃক প্রযোজিত, ছবিটি প্রথম আন্তর্জাতিকভাবে ১১ জুন ২০২৫ তারিখে ব্রনোর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানকে খুব সহজে হারানো যাবে না, সরকার পরিবর্তন করাও যাবে না এফবিআই রিপোর্ট সামনে আসার পর মার্কিন মুলুকে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : ইরানকে খুব সহজে হারানো যাবে না কোনমতেই হারানো যাবে না ইরান মাটিতে মিশে গেলেও ইরানের সরকার বদল করা যাবে না একথা বাংলার জনরব বলছে না, এ কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দফতর। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দাদের একটি সূত্র দাবি করেছে, ইরান সরকারের এখনই ভেঙে পড়ার কোনও ঝুঁকি বা বিপদ নেই। বরং ইরানের ক্ষমতা থাকবে বর্তমান নেতৃত্বের হাতেই। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে নেমেছে আমেরিকা এবং ইসরায়েল। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়া থেকে তেল বিশ্ববাজারে ঠিকমতো পৌঁছোতে না পারায় দাম বাড়তে…

আরও পড়ুন
কলকাতা 

শপথ নিলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবি

কলকাতার লোকভবন (সাবেক রাজভবন)-এ শপথ নিলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। তাঁকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখ। নির্ধারিত সময় মেনেই সকাল সাড়ে ১১টায় শপথগ্রহণ শুরু হয়। শপথগ্রহণের আগে এবং পরে জাতীয় গান বন্দে মাতরম্ এবং জাতীয় সঙ্গীত জনগণমন বাজানো হয়। শপথ নিয়ে মুখ্যমন্ত্রী-সহ অতিথিদের সঙ্গে আলাপ করেন নতুন রাজ্যপাল। সিভি আনন্দ বোসের ইস্তফার পরে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব দেওয়া হয় রবিকে। এত দিন তিনি…

আরও পড়ুন