কলকাতা 

ফের বাড়লো জ্বালানি তেলের দাম! কলকাতায় পেট্রোল ১১৩.৫১ টাকা, ডিজেল ৯৯.৮২ টাকা!

শেয়ার করুন

জ্বালানির দাম বেড়েই চলেছে। শনিবারের পর ফের পেট্রল এবং ডিজ়েলের দাম বাড়ল দেশ জুড়ে। দিল্লিতে আড়াই টাকারও বেশি বেড়ে পেট্রলের দাম সেঞ্চুরি করে ফেলেছে। ডিজ়েলের দামও সেঞ্চুরির প্রায় দোরগোড়ায়।

সোমবার দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে ২.৬১ টাকা এবং ডিজ়েলের দাম প্রতি লিটারে ২.৭১ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের রাজধানী শহরে পেট্রলের নতুন দাম ১০২.১২ টাকা। ডিজ়েল সেখানে বিক্রি হচ্ছে ৯৫.২০ টাকায়।

কলকাতাতেও পেট্রল ও ডিজ়েলের দাম বেড়েছে। লিটার প্রতি ২.৮৭ টাকা বেড়ে শহরে পেট্রলের নতুন দাম হয়েছে ১১৩.৫১ টাকা। লিটার প্রতি ২.৮০ টাকা বেড়ে ডিজ়েলের দাম কলকাতায় হয়েছে ৯৯.৮২ টাকা। এ ছাড়া, মুম্বইয়ে এক লিটার পেট্রল পাওয়া যাচ্ছে ১১১.২১ টাকায়, দাম বেড়েছে ২.৭২ টাকা। চেন্নাইয়ে ২.৪৬ টাকা বৃদ্ধির পর এক লিটার পেট্রলের নতুন দাম ১০৭.৭৭ টাকা। মুম্বইয়ে ডিজ়েলের দাম বেড়েছে ২.৮১ টাকা। ৯৭.৮৩ টাকায় এক লিটার ডিজ়েল সেখানে পাওয়া যাচ্ছে। চেন্নাইয়ে ডিজ়েলের দাম ২.৫৭ টাকা বেড়ে প্রতি লিটারের নতুন দাম হয়েছে ৯৯.৫৫ টাকা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ