কলকাতা 

আয়কর সংহতি ট্রাস্ট ও উৎকর্ষে আরোহণ”-এর যৌথ উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির

মানুষের সুস্থ জীবন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কলকাতার পঞ্চসয়ার এলাকায় অনুষ্ঠিত হল একটি বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। “আয়কর সংহতি ট্রাস্ট ও উৎকর্ষে আরোহণ”-এর যৌথ উদ্যোগে এবং সন্তোষপুরের আরোগ্য সদনের সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে এলাকার বহু মানুষ এসে স্বাস্থ্য পরীক্ষা করান। সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি শিশু রোগ, অস্থি রোগ, স্নায়ু রোগ, চর্মরোগ, নাক-কান-গলা সংক্রান্ত সমস্যা, হৃদরোগ এবং চক্ষুরোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

আরও পড়ুন
জেলা 

শিক্ষার প্রসারে মথুরাপুরে প্রবানন্দ বিদ্যামন্দিরের দ্বারোদ্ঘাটন

বিশেষ প্রতিনিধি : ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত দক্ষিন ২৪ পরগনা জেলার মথুরাপুর প্রণবানন্দ মানব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে মথুরাপুর প্রনবানন্দ বিদ্যামন্দিরের নবনির্মিত ‘মামারাজ আগারওয়ালা ভবন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। এ উপলক্ষে রবিবার পড়ুয়া ও এলাকার মানুষকে নিয়ে স্বামী প্রনবানন্দ মহারাজের ১৩১ তম আবির্ভাব বর্ষ উপলক্ষে এক পদযাত্রায় উপস্থিত হন তিনি৷ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি ব্রহ্মানন্দ আগারওয়ালা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার প্রমুখ। স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন , নবনির্মিত এই বিদ্যালয় ভবন এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তারা মনে করেন৷

আরও পড়ুন
কলকাতা 

পুরোহিত এবং মুয়াজ্জিনদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

পুরোহিত এবং মোয়াজ্জিনদের মাসিক ভাতা বৃদ্ধি করতে চলেছে রাজ্য। রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুরোহিত এবং মোয়াজ্জিনদের মাসিক ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। এত দিন তাঁরা মাসে দেড় হাজার টাকা পেতেন। এ বার তা বেড়ে দু’হাজার হতে চলেছে। রবিবার বিকেলেই পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। তার কয়েক ঘণ্টা আগেই পুরোহিত এবং মোয়াজ্জিনদের মাসিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন
আন্তর্জাতিক 

খার্গ আইল্যান্ডে হামলার পাল্টা দুবাইয়ে হামলা চালালো ইরান

ইরানের তেলের প্রধান ঘাঁটি খার্গ আইল্যান্ডে হামলা চালানোর জন্য আমেরিকা ব্যবহার করেছিল সংযুক্ত আরব আমিরশাহির দু’টি ঘাঁটি, এমনটাই দাবি করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তার পর থেকে পশ্চিম এশিয়ার এই দেশটিতে হামলার ঝাঁজ বাড়িয়ে দিয়েছে তেহরান। রবিবারও দুবাইতে একাধিক হামলা হয়েছে। তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে দুবাই মেরিনা এবং আল সুফৌ সংলগ্ন এলাকায়। সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা তেল টার্মিনালেও রবিবার হামলা চালিয়েছে ইরান। সেখানে তেল তোলার কাজ থমকে গিয়েছে। ফুজাইরা কেন্দ্রে হামলার কারণে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে পুরু কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে দাবি, এর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বেঞ্জামিন নেতানিয়াহু বেঁচে থাকলে তাঁকে খুঁজে বার করে মারা হবে : ইরান

ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বেঁচে থাকলে তাঁকে খুঁজে বার করে মারা হবে। রবিবার বিবৃতি দিয়ে এমনটাই জানাল ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংঘাতের ষোড়শতম দিন, রবিবারও ইজ়রায়েলে হামলা জারি রেখেছে তারা। নেতানিয়াহু কোথায়, সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তার মাঝেই ইসরায়েলের দফতর জানিয়েছে, তিনি সুস্থ রয়েছেন। এ বার ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখল। রবিবার ইরানের রেভোলিউশনারি গার্ড বিবৃতি দিয়ে বলে, ‘‘যদি ওই শিশু-হত্যাকারী অপরাধী বেঁচে থাকে, তা হলে তাকে খুঁজে বার করে সর্বশক্তি প্রয়োগ করে মারব।’’ সম্প্রতি নেতানিয়াহুর বক্তব্যের একটি ভিডিয়ো নিয়ে জল্পনা তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে…

আরও পড়ুন
কলকাতা 

বাঙালি হিন্দুদের সংখ্যালঘু করার চেষ্টা করা হচ্ছে ব্রিগেডে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদল। বাংলার বিধানসভা নির্বাচনে এটাই যে বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে, সেটা অনেক আগেই স্পষ্ট করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐতিহাসিক ব্রিগেডের জনসভায় দাঁড়িয়ে সেই ‘বিভাজন’ অস্ত্রে আরও জোরালোভাবে শান দিয়ে গেলেন। প্রধানমন্ত্রী দাবি করলেন, এ রাজ্যে বাঙালি হিন্দুদের ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু বানানোর চেষ্টা করা হচ্ছে। হিন্দুরা কোনওদিন বিভাজন সমর্থন করেনি, তৃণমূল সেই হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে। অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে ব্রিগেডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করে গেলেন, “তৃণমূল বাংলার নিরীহ হিন্দুদের ভয় দেখিয়ে রাখতে চায়। এরা কট্টরপন্থীদের উসকানি দেয়। গুন্ডাদের পোষে।…

আরও পড়ুন
দেশ 

লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে মুক্তি দিল কেন্দ্রীয় সরকার! রহস্য?

লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে আটকে রাখার সিদ্ধান্ত বাতিল করল কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনের অধীনে সোনমকে আর আটক রাখা হবে না। গত সেপ্টেম্বরে তাঁকে আটক করা হয়েছিল। সোনম বন্দি ছিলেন রাজস্থানের জোধপুর কেন্দ্রীয় জেলে। সুপ্রিম কোর্টে তা নিয়ে মামলাও চলছে। তার মধ্যেই কেন্দ্র সোনমকে ছেড়ে দেওয়ার কথা জানাল।প্রায় ছ’মাস পর মুক্তি পাচ্ছেন তিনি। কেন্দ্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সোনমকে আটক করা হয়েছিল। বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সমঝোতার পরিবেশ লাদাখে বজায় রাখতে চায় কেন্দ্র। তা হলেই…

আরও পড়ুন
কলকাতা 

গিরিশ পার্কে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে, আহত বউবাজার থানার ওসি

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ উঠল। তৃণমূল কর্মীদের দাবি, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার সময় বিজেপি কর্মীরা এ সব করেছেন। মন্ত্রীর অভিযোগ, তিনিও আক্রান্ত হয়েছেন। বিজেপির পাল্টা অভিযোগ, গিরিশ পার্কে মিছিল করে যাওয়ার সময় তাদের কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূল। পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও তাঁদের অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন বৌবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। বিজেপি জানিয়েছে, দলের উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ বেশ কয়েক জন কর্মী আহত হয়েছেন। তমোঘ্নকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গিরিশ পার্কে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সৌদি আরবের মার্কিন বায়ুসেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান,৫ টি বিমান ধ্বংস

বাংলার জনরব ডেস্ক : সৌদি আরবের প্রিন্স সুলতান বায়ুসেনাঘাঁটিতে পর পর ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। মার্কিন প্রশাসনের দুই কর্তার মন্তব্যকে উদ্ধৃত করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শুক্রবারের সেই হামলায় মার্কিন বায়ুসেনার পাঁচটি বিমান ধ্বংস হয়েছে। মাঝ-আকাশে যুদ্ধবিমানে জ্বালানি ভরার কাজে ব্যবহৃত হয় এই বিমানগুলি। সে রকমই পাঁচটি বিমানকে ধ্বংস করা হয়েছে বলে ইরানের দাবি। তবে এই হামলায় কেউ হতাহত হননি। এই হামলার আগেই ইরাকে মার্কিন সেনার কেসি-১৩৫ বিমান ইরাকের মাটিতে ভেঙে পড়ে। মার্কিন সেনা সূত্রে দাবি করা হয়েছে, সেই ঘটনায় ছয় ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। পশ্চিম ইরাকের মাটিতে ভেঙে পড়ে…

আরও পড়ুন
কলকাতা 

মোদি সরকারের কৌশলগত ভুলে ভারতের জ্বালানি সরবরাহ হুমকির মুখে

বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI)-এর জাতীয় সম্পাদিকা সাদিয়া সায়েদা দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকটের জন্য মোদি সরকারকে দায়ী করেছেন, যা ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ পরিবার, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এবং রেস্তরাঁ এবং হোটেল ব্যবসাকে (হসপিটালিটি) বিপর্যস্ত করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সাম্প্রতিক ইসরায়েল সফর এবং বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষরের ফলে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের উপর টানাপোড়ন সৃষ্টি হয়েছে। তাঁর মতে, এই নীতিগত পরিবর্তন ভারতের কূটনৈতিক ভারসাম্যকে দুর্বল করেছে এবং পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার সময়ে দেশের জ্বালানি স্বার্থ রক্ষার সক্ষমতাকে বিপন্ন করেছে। সাদিয়া…

আরও পড়ুন