কলকাতা 

নির্বাচনী আদর্শ আচরণ বিধি নিয়ে আটটি নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন

নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও আটটি নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। ভোটমুখী চার রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ক্ষেত্রে এই নির্দেশিকা পালন করতে বলা হয়েছে। এই পাঁচটি জায়গায় নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি (মডেল কোড অফ কনডাক্ট বা এমসিসি) কঠোর ভাবে মেনে চলতে বলা হয়েছে। কমিশনের তরফে বলা হয়েছে, সমস্ত সরকারি অফিস, দফতর থেকে বিজ্ঞাপন, নির্বাচনী হোর্ডিং, পোস্টার সরিয়ে ফেলতে হবে। কোনও রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনের কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। তা ছাড়া কমিশনের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, সরকারি কোষাগারের টাকায় কোনও রকম…

আরও পড়ুন
কলকাতা 

বিধানসভা নির্বাচন ঘোষণার প্রাক মুহুর্তে ৩০ ডব্লিউবিসিএস অফিসারকে বদলি করল নবান্ন!

রবিবার নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্যে বেশ কিছু প্রশাসনিক আধিকারিকেের বদলির নির্দেশিকা প্রকাশ্যে আসে। তার ঠিক পরেই সোমবার সকালে নবান্নের তরফে আরও ৩০ জন ডব্লিউবিসিএস (এগ্‌‌জ়িকিউটিভ) আধিকারিকের বদলির বিজ্ঞপ্তির বিষয়ে জানা যায়। যদিও সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নির্দেশিকা আসলে ১৩ মার্চ, শুক্রবার জারি করা হয়েছিল। প্রকাশ্যে এল ১৬ মার্চ, সোমবার। নবান্নের প্রশাসনিক ও কর্মিবিনিয়োগ দফতরের ডব্লিউবিসিএস সেল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জনস্বার্থে প্রশাসনিক কাজে গতি আনতেই এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে একাধিক জেলায় অতিরিক্ত জেলাশাসক (এডিএম) পদে নতুন নিয়োগের কথাও উল্লেখ করা হয়েছে। বদলির তালিকায়…

আরও পড়ুন
কলকাতা 

মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের পর রাজ্যের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, নয়া দায়িত্বে কারা এলেন?

বাংলার জনরব ডেস্ক : নির্বাচন ঘোষণায় ২৪ ঘন্টা এখনো হয়নি এর মধ্যেই গতকাল রাতেই রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব পদে বদল করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার সকালে রাজ্য পুলিশের দিদি কলকাতা পুলিশ কমিশনারকেও বদলি করে দিল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজিপি ছিলেন পীযূষ পান্ডে তার জায়গায় নতুন দায়িত্ব নিচ্ছেন প্রবীণ আইপিএস সিদ্ধিনাথ গুপ্ত। ভালো পুলিশ অফিসার হিসেবে পরিচিত 1992 ব্যাচের আইপিএস তিনি। যদিও ৩০ শে এপ্রিল সিদ্ধিনাথ গুপ্ত অবসর গ্রহণ করবেন। এ ছাড়া, কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে সরিয়ে নিয়োগ করা হয়েছে আইপিএস অফিসার অজয় নন্দকে। আইপিএস অজয়…

আরও পড়ুন
কলকাতা 

রেল পরিচালনায় নিরাপত্তা আরো জোরদার করতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের নিযুক্ত করা হবে

স্মৃতি সামন্ত,কলকাতা : পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের সঙ্গে Army Welfare Placement Organisation (AWPO)-এর সমঝোতা, প্রাক্তন সেনাদের যুক্ত করে রেল পরিচালনা আরও শক্তিশালী করা হল। রেল পরিচালনার নিরাপত্তা জোরদার করা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য অর্থবহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পূর্ব রেলের সিয়ালদহ ডিভিশন Army Welfare Placement Organisation (AWPO)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই কৌশলগত সহযোগিতার মাধ্যমে ডিভিশনের বিভিন্ন রেল স্টেশনে পয়েন্টসম্যান হিসেবে প্রাক্তন সেনা সদস্যদের নিয়োগ করা হবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল নিরাপত্তা ও অপারেশনকে আরও শক্তিশালী করা এবং নিরাপত্তা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদে জনবল ঘাটতি পূরণ করা।…

আরও পড়ুন
জেলা 

হুগলীর বন্দিপুরে বসন্ত উৎসব

হুগলীর বন্দিপুরের কুশাঙ্কুর এবছর বসন্ত উৎসবের আয়োজন করেছিল ১৫ মার্চ ২০২৬ নালিকুল ১৬ নং রেলগেটের কাছে “ইন্দুমতি ভিলার” উঠোনে, মাননীয় বিশ্বনাথ ধাড়া মাননীয়া প্রতিমা ধাড়া অরিত্র ধাড়া সহ, ধাড়া পরিবারের আন্তরিক সহযোগিতায় ও উপস্থিতিে। উপস্থিত বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী ও অভিভাবক শুভাকাঙ্ক্ষী আমন্ত্রিত শিল্পী সহ স্থানীয় মানুষজনদের নিয়ে বেশকিছুটা পথ নাচে গানে র‍্যালির মধ্যদিয়ে শুভসূচনা হয় অনুষ্ঠানের। বেশ কিছু ছাত্র ছাত্রী অভিভাবক ও স্থানীয় সংস্কৃতিমনস্কদের উপস্থিতিতে কথায় কবিতায় গানে নাচে “মনের ফাগুন রঙের আগুন” শীর্ষক বসন্তের দিনের আড্ডা মুখরিত হয়ে ওঠে। মঞ্চে উপবিষ্ট বিশ্বনাথ ধাড়া অমল কুমার সাঁতরা বরুণ…

আরও পড়ুন
কলকাতা 

ভোট ঘোষণার পরেই রাজ্যের শীর্ষ পদে বদল ঘটালো নির্বাচন কমিশন, সরিয়ে দেওয়া হলো মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে

ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে বদল আনল নির্বাচন কমিশন। মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে। দায়িত্ব থেকে সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। নন্দিনীকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্যসচিব পদে দুষ্মন্ত নারিওয়ালাকে নিয়ে এসেছে কমিশন। নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। সোমবার দুপুর ৩টের মধ্যে তাঁদের দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। এই সময়ে কমিশনের হাতে বিশেষ ক্ষমতা ন্যস্ত থাকে। রাজ্য সরকারের আমলা, আধিকারিক, পুলিশকর্তাদের বদলির নির্দেশ দিতে পারে কমিশন। অতীতেও বিভিন্ন পুলিশকর্তা এবং…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাংলা আকাদেমিতে অনুষ্ঠিত হলো ‘চোখ’ পত্রিকার অনুষ্ঠান

সংবাদদাতা, বাংলার জলরব: গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে উভয় বাংলার জনপ্রিয় সাহিত্য পত্রিকা ‘ঢোখ’এর উদ্যোগে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান। কবি মানিক দে সম্পাদিত চোখ পত্রিকার এদিনের অনুষ্ঠানে আলোচনা, গান ও স্বরচিত কবিতা পাঠ সহ গুণিজন সংবর্ধনা ছিল অনুষ্ঠানের আকর্ষণ। অনুষ্ঠানে ‘চোখ’ সাহিত্য সম্মানে সম্মানিত হন স্বনামধন্য সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী, ‘চোখ স্মারক সম্মানে সম্মানিত হন বিশিষ্ট লেখক সাংবাদিক রক্তিম দাশ, কবি নৃপেন চক্রবর্তী, অন্নদাশংকর স্মারক সম্মান লাভ করেন শিশু সাহিত্যিক বিনয় দেব, কবি শামসুর রহমান সম্মান পান কবি রথীন কর, কবি সুভাষ স্মারক…

আরও পড়ুন
দেশ 

সরকারের নীতির কারণেই দেশে জ্বালানির সংকট তৈরি হচ্ছে: ইয়াসমিন ইসলাম

নয়াদিল্লি: ইয়াসমিন ইসলাম, ওমেন ইন্ডিয়া মুভমেন্ট -এর জাতীয় সভাপতি অভিযোগ করেছেন যে সরকারের নীতি ও নিয়ন্ত্রক ব্যবস্থার ব্যর্থতার কারণেই দেশে কার্যত জ্বালানির সংকট তৈরি হচ্ছে, যার ফলে সাধারণ মানুষকে অর্থনৈতিক দুর্ভোগ ও অনাহারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, রান্নার গ্যাসসহ অন্যান্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহে ক্রমবর্ধমান অসুবিধা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলছে। এটি কোনো অনিবার্য সংকট নয়, বরং শাসনব্যবস্থা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার গুরুতর ব্যর্থতার প্রতিফলন। চলমান Israel–Iran conflict প্রসঙ্গে উল্লেখ করে ইয়াসমিন ইসলাম বলেন, দেশে ব্যাপকভাবে রান্নার গ্যাসসহ বিভিন্ন জ্বালানির কালোবাজারি চলছে। সরকারের পক্ষ থেকে “ভারতের জ্বালানি নিরাপত্তা…

আরও পড়ুন
কলকাতা 

জেভিয়ার্স প্রাক্তন ছাত্র সংসদ ধাপার সাফাইকর্মী সম্প্রদায়ের জন্য পরিচালনা করল “রিপলস অফ হোপ” জনহিতকর উদ্যোগ

পারিজাত মোল্লা, সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা) প্রাক্তন ছাত্র সংসদ (SXCCAA) রবিবার কলকাতার ধাপা এলাকার হাতগাছিয়া ফ্রি প্রাইমারি স্কুলে তাদের মাসিক জনসেবামূলক কর্মসূচির অষ্টম সংস্করণ—যার শিরোনাম “রিপলস অফ হোপ: ছোট কাজ, অসীম প্রভাব”—এর আয়োজন করল। এই আয়োজনে ‘তনুজ ভোকেশনাল ট্রেনিং সোসাইটি’-র সহায়তা পাওয়া গেছে।এই উদ্যোগটির মূল লক্ষ্য ছিল একটি এনজিও-পরিচালিত স্কুলকে সহায়তা প্রদান করা, যেখানে সমাজের অন্যতম প্রান্তিক অংশ হিসেবে বিবেচিত সাফাইকর্মী সম্প্রদায়ের ১১০ জনেরও বেশি শিশুকে শিক্ষা প্রদান করা হয়। শিশুদের শিক্ষাগত সহায়তার পাশাপাশি, এই কর্মসূচিতে ৮০ জনেরও বেশি মায়ের জন্য একটি দক্ষতা উন্নয়ন উদ্যোগের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়; এই…

আরও পড়ুন
কলকাতা 

বাংলায় দুই দফায় ভোট! এক নজরে দেখে নিন কোন জেলায় কবে ভোট?

জল্পনার অবসান ঘটলো শেষ পর্যন্ত পশ্চিমবাংলায় মাত্র দুই দফায় নির্বাচন করাতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আজ দিল্লি বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অসম পশ্চিমবাংলা তামিলনাড়ু কেরল এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। রবিবারের এই ঘোষণায় দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় এবার মাত্র ২ দফায় ভোট হতে চলেছে। প্রথম দফার ভোট হবে তেইশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে ২৯  এপ্রিল। ভোট গণনা হবে ৪ মে। পশ্চিমবাংলা বিধানসভা মেয়াদ ৭ই মে পর্যন্ত রয়েছে ভোট গণনার পর মাত্র তিন দিন হাতে থাকবে নতুন সরকার গঠনের ক্ষেত্রে। ১ম দফায় মনোনয়ন জমা: ৬ এপ্রিল, ২০২৬…

আরও পড়ুন