জেলা 

বারুইপুরে আইনজীবীর ওপর দুষ্কৃতী হামলা! গুরুতর জখম আইনজীবী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বারুইপুর আদালতের এক তরুণ আইনজীবী নিগ্রহের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনা সূত্রে জানা গেছে, নরেন্দ্রপুর থানার বাঘের খোল এলাকায় বাঙালপাড়া জামে মসজিদের পাশে একটি জমির জবরদখল নিয়ে তদন্তে গেছিলেন নিগৃহীত আইনজীবী সারজু আলম। সেইসময় মক্কেলদের সামনেই রড,লাঠি, দা নিয়ে কিছু দুষ্কৃতি আইনজীবীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি আক্রমণ করতে থাকে।

দুষ্কৃতিদের কোপে আইনজীবী সারজু আলম গুরুতর জখম হন।তাঁকে স্থানীয় একটি ক্লাব ঘরে টেনে নিয়ে গিয়ে আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নরেন্দ্রপুর থানা খবর পেয়ে দ্রুত নিগৃহীত আইনজীবীকে উদ্ধার করে থানায় আনে। দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করে। নিগৃহীত আইনজীবী সারজু আলম জানান, কয়েকজন মক্কেল তাঁদের সম্পত্তি দেখা’র জন্য তাঁকে এখানে আনার পর দুষ্কৃতিরা একে একে জড়ো হয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মক্কেলরা ভয়ে পালিয়ে যায়। তারপর তিনি ও তাঁর সহকর্মীরা আক্রমণের শিকার হয়েছেন। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য খলিলুর রহমান লস্কর বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। খুব নিন্দনীয়।

আইন হাতে তুলে নেওয়ার জন্য যথাবিহিত ব্যবস্থার দাবি করেন। ঘটনার নিন্দা করে বারুইপুর ফৌজদারি আদালত ও সিভিলকোর্ট ল ইয়ারস অ্যাসোসিয়েশনের পক্ষে ঘটবার নিন্দা করে আইনজীবী নিগ্রহের আইনী প্রতিকার দাবি করা হয়েছে।

নরেন্দ্রপুর থানার পক্ষে নিগ্রোহ ও মারধরের ঘটনার যথাযথ তদন্ত ও বিহিত বিধানের ব্যবস্থা করার তৎপরতা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নিগৃহীত আইনজীবী জানিয়েছেন, তিনি মুখে গুরুতর চোট পেয়েছেন। রক্ত ঝরছে এখনও। এই মর্মে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন case no 660/2026 under section 109


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ