১১ জেলার ডিএম কলকাতার পুর কমিশনার এবং ২ ডিইওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
এ বার রাজ্যের একঝাঁক জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-কে অপসারণ করল নির্বাচন কমিশন। এ ছাড়াও, কলকাতার দুই ডিইও-কেও সরিয়ে দেওয়া হল। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে কমিশন। বুধবারই রাজ্যের পাঁচ ডিআইজি পদাধিকারীকে সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করেছিল কমিশন। তার ঘণ্টাখানেকের মধ্যেই এ বার জেলাশাসকদেরও অপসারণ করা হল। নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্যের ১১ জেলায় নতুন জেলাশাসক নিয়োগ করার বিষয়ে। তালিকায় রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার। প্রত্যেকেই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন। কোচবিহারে জিতেন যাদবকে নতুন জেলাশাসক…
আরও পড়ুন