জেলা 

কালীগঞ্জের ঘটনায় সাত পার্টি সদস্যকে বহিষ্কার করলো সিপিএম

নদিয়ার কালীগঞ্জে নিহত শিশু তমন্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার পর সিপিএমের দলীয় কার্যালয় ভাঙচুর করেছিলেন কয়েক জন। সেই ঘটনায় কঠোর পদক্ষেপ করল দল। বহিষ্কার করা হল সাত জনকে। নদিয়া জেলা সিপিএমের সম্পাদক মেঘলাল শেখ শুক্রবার বিবৃতি দিয়ে তাঁদের বহিষ্কারের তাৎক্ষণিক সিদ্ধান্ত জানিয়েছেন। সাত জনের নামও প্রকাশ করা হয়েছে। দলের তরফে জানানো হয়েছে, সইদুল শেখ, সেন্টু শেখ, জহিরউদ্দিন আহমেদ, অজয় সরকার, মোদস্‌সের মীর, এম রহমান এবং হানিফ মহম্মদকে বহিষ্কার করা হচ্ছে। তাঁরা সকলেই সিপিএমের সদস্য ছিলেন। প্রথম দফার প্রার্থী ঘোষণার পর দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করেন…

আরও পড়ুন
কলকাতা 

ভুয়ো প্রচার বন্ধে একগুচ্ছ নতুন নিয়ম কমিশনের!

মনোনয়নপত্রে নিজেদের সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিস্তারিত বর্ণনা দিতে হবে প্রার্থীদের। হলফনামায় জানাতে হবে, কার সমাজমাধ্যমে কতগুলি স্বীকৃত অ্যাকাউন্ট রয়েছে, কী কী অ্যাকাউন্ট রয়েছে এবং কোন কোন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রয়েছে। শুক্রবার বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলির প্রচার সংক্রান্ত বিজ্ঞাপনেও কড়াকড়ি করা হচ্ছে। কমিশন জানিয়েছে, বিজ্ঞাপন দেওয়ার জন্য আগে সংশ্লিষ্ট কমিটির কাছ থেকে অনুমোদন নিতে হবে। অনুমোদন ছাড়া সমাজমাধ্যম বা ইন্টারনেটের কোথাও বিজ্ঞাপন দিলে তা নিয়মভঙ্গ হিসাবে ধরা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য যে কোনও দল বা প্রার্থী বা সংগঠনকে মিডিয়া…

আরও পড়ুন
কলকাতা 

আমলাদের অপসারণ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা

রাজ্যের একের পর এক আমলা, পুলিশ কর্তাকে অপসারণ করছে কমিশন। তাঁদের মধ্যে অনেককেই ভোটের কাজে পাঠানো হচ্ছে ভিন্‌রাজ্যে। এ বার সেই বিষয় নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। মামলাকারীর পক্ষে বিষয়টি নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, এ ভাবে রাজ্যের পুলিশ-প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের অন্য রাজ্যে পাঠানোর অধিকার নেই নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গের বিভিন্ন আইএএস এবং আইপিএস আধিকারিকদের অপসারণ করে নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে অন্য রাজ্যে পাঠানো নিয়ে কলকাতা হা‌ই কোর্টে জনস্বার্থ মামলা করতে চান তৃণমূলের আইনজীবী অর্ক নাগ। এই বিষয়টি হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরান পরমাণু কর্মসূচি বন্ধ রেখেছে মার্কিন গোয়েন্দা প্রধানের এই রিপোর্টের পর বিশ্বজুড়ে আলোড়ন

বাংলার জনরব ডেস্ক : ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এই অভিযোগে ইসরাইল ও আমেরিকা কত ২৮ শে ফেব্রুয়ারি ইরান আক্রমণ করে। আর সেই আক্রমণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের ৪০ জন প্রথম সারির নেতা নিহত হয়। ইরান পরমাণু কর্মসূচি চালাচ্ছে এই দাবি করলেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান অন্য তথ্য দিয়েছে যা নিয়ে ইতিমধ্যে সমগ্র বিশ্বজুড়ে আলোড়ন পড়ে গেছে। তাহলে কি মিথ্যা অভিযোগ সামনে এনে ইরানকে আক্রমণ করেছিল আমেরিকা ইসরাইল। এই পরমাণু কর্মসূচি নিয়েই এ বার মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান (ইউনাইটেড স্টেটস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স)…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকার আকাশে রহস্যময় ড্রোন ! উদ্বিগ্ন ট্রাম্প

আমেরিকার আকাশে রহস্যময় ড্রোন। প্রতিরক্ষা দফতর থেকে গুলি করে নামানোর চেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে। আর এই রহস্যময় ড্রোন ওয়াশিংটনে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-র বাসভবনের সামনে উড়তে দেখা যায়। যু্দ্ধ আবহে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। হোয়াইট হাউস থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ‘ম্যাকনায়ার বেস’। সেখানেই রয়েছে রুবিও (Marco Rubio)-র বাসভবন। পাশাপাশি, রয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথেরও বাসভবন। স্থানীয় সময় বুধবার রাতে সেখানেই একাধিক ‘রহস্যময়’ ড্রোনের দেখা মেলে। কিন্তু সেগুলি ধ্বংস করার আগেই উড়ে যায়। কোথা থেকে এই ড্রোনগুলি এসেছিল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার…

আরও পড়ুন
কলকাতা 

ভবানীপুরে প্রচারে গিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন শুভেন্দু! ছুটলেন থানায়

বিশেষ প্রতিনিধি : প্রার্থী হয়ে কলকাতার ভবানীপুরে প্রচারে নেমেছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে ভবানীপুরে ভোট প্রচারের জন্য শুভেন্দু অধিকারী এলাকায় পৌঁছালে তাকে দেখে গো ব্যাক স্লোগান দেয় কিছু ব্যক্তি। এরপরই বিজেপি কর্মীরা পাল্টা স্লোগান দিতে শুরু করে তারপর শুরু হয় তৃণমূল কর্মীদের পাল্টা স্লোগান উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর। এরপরই ভবানীপুর থানায় দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা। ‘ছাব্বিশের যুদ্ধে’ হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। তৃণমূল সুপ্রিমো মমতার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু। আজ, বৃহস্পতিবার ভবানীপুরের চক্রবেড়িয়া এলাকায় প্রচারে আসেন শুভেন্দু। ছিলেন কর্মী-সমর্থকরা। প্রচার কিছুটা শুরু হতেই তৃণমূলের এক কার্যালয়ের সামনে…

আরও পড়ুন
জেলা 

বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড়ের চালতাবেড়িয়ার বামনিয়া! মৃত এক

বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড়ের চালতাবেড়িয়ার বামনিয়া। আইএসএফের অভিযোগ, বোমা তৈরির সময় তা ফেটে যায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। নওশাদের দলের দাবি, মৃত ও আহত সকলেই তৃণমূলের স্থানীয় নেতা-কর্মী। তবে এবিষয়ে পুলিশের তরফে এখনও কিছু নিশ্চিতভাবে জানানো হয়নি। মেলেনি মৃত ও আহতদের পরিচয়ও। বারবার স্রেফ অশান্তির কারণে চর্চায় এসেছে ভাঙড়। রাজনৈতিক কোন্দলকে কেন্দ্র করে প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। প্রাণহানির ঘটনাও নতুন নয়। ভোটের (West Bengal Assembly Election) দামামা বাজতেই স্বাভাবিকভাবেই নজরে ওই এলাকা। বুধবার রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar Violence)। জানা যাচ্ছে,…

আরও পড়ুন
কলকাতা 

সিদ্ধান্ত নিয়েও পিছু হঠল কমিশন, ২ আইপিএসকে আপাতত অন্য রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে না

সিদ্ধান্ত নিয়েও পিছু হঠল নির্বাচন কমিশন (Election Commission)। আপাতত দুই আইপিএস অফিসার মুরলীধর শর্মা এবং সৈয়দ ওয়াকার রাজাকে অবজার্ভার হিসাবে পাঠানো হচ্ছে না ভিনরাজ্যে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত বাংলাতেই কাজ করবেন তাঁরা। বাকি ১৩ জনকে পাঠানো হবে ভিনরাজ্যে। জানা গিয়েছে, তামিলনাড়ু এবং কেরলে অবজার্ভার হিসাবে কাজ করবেন ওই তেরোজন আইপিএস। ভোট (West Bengal Assembly Election) ঘোষণার পর এই আইপিএস আধিকারিকদের সরিয়ে দিয়েছিল কমিশন। যদিও রাজ্য সরকারের তরফে ফের তাঁদের অন্যত্র স্থলাভিষিক্ত করা হয়। তারপরেও পনেরোজন আইপিএসকে ভিনরাজ্যে অবর্জাভার হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশনের। সেই তালিকায় ছিলেন রশিদ মুনির…

আরও পড়ুন
জেলা 

পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা?

বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা (BJP Candidate List) প্রকাশিত হওয়ার আগে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, জল্পনা সত্যি করে পানিহাটি আসনে পদ্মশিবিরের প্রার্থী হতে চলেছেন অভয়ার মা। একাংশের দাবি, পানিহাটি আসন নিশ্চিত করতে আর জি কর আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। নির্বাচনের ময়দানে নামতে চলেছে অভয়ার পরিবার? দীর্ঘদিন ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। কারণ, বিরোধী দলনেতার সঙ্গে তাঁদের যোগাযোগের বিষয়টা সকলেরই জানা। দিন কয়েক আগে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাঁদের বাড়িতে যেতেই সেই জল্পনা জোরাল হয়েছিল। তবে সাক্ষাতের পরই অভয়ার বাবা-মা স্পষ্ট জানিয়ে দেন, রাজনীতিতে আসার প্রশ্নই…

আরও পড়ুন
জেলা 

প্রয়াতঃ বিশিষ্ট কবি-শিক্ষক  গোবিন্দ পান্তি 

নিজস্ব সংবাদাতা : প্রয়াতঃ হলেন বর্ষীয়ান কবি, সমাজসংগঠক ও বিশিষ্ট শিক্ষক গোবিন্দ পান্তি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ১৬ মার্চ গভীর রাতে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বশিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। বামভাবধারার একনিষ্ঠ সংগঠক ও কবি গোবিন্দ পান্তি ছিলেন সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রণম্য। কবির প্রয়াণ সংবাদ শুনে বিশিষ্ট মানুষেরা একে একে তাঁর স্বরূপনগরের বাসগৃহে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সন্তোষ গায়েন, সফিকুল সরদার, আনছার সরদার, সরবত আলি মন্ডল, সফিকুল ইসলাম, নিরাপদ সরদার, জায়েদ আলি প্রমুখ আরও বহু গুণীজন উপস্থিত হন। কবি-শিক্ষক…

আরও পড়ুন