কলকাতা 

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা,দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রী ও মমতা

শেয়ার করুন

ত্যাগের মহিমায় ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। কলকাতায় এবার প্রথমবারের মতো রেড রোডের পরিবর্তে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল থেকে পশ্চিমবঙ্গের কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দানসহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। উল্লেখ্য ১৯৭৮ সাল থেকে কলকাতার রেড রোডে দুটি ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। তার আগে কলকাতার শহীদ মিনার মাঠে ঈদের জামাত হত। ১৯৭৮ সালে ঈদের আগের দিন কলকাতায় প্রবল বৃষ্টি হয়। শহীদ মিনারে এক হাঁটু জল জমে যায়। সেই সময় থেকে রাজ্য সরকার শহীদ মিনারে পরিবর্তে রেড রোডে ঈদের জামাত করার অনুমতি দেয়। প্রায় ৪৭ বছর ধরে ওখানেই জামাত হয়েছে,এবার রাজ্যের প্রথম বিজেপি সরকার ব্রিগেডে জামাত করার জন্য খিলাফত কমিটিকে বলে সেই মত সেনা কর্তৃপক্ষ জামাত করার অনুমতি দিয়েছে। আবার কোনো কারণে প্রবল বৃষ্টি হলে কী হবে তার কোনো ব্যাখ্যা নেই খিলাফত কমিটির কাছে

পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, উত্তর প্রদেশ, আসাম, ত্রিপুরা, ভারতশাসিত জম্মু-কাশ্মীর, বিহারসহ দেশের প্রতিটি জায়গায় যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে ঈদুল আজহা।

এদিকে, ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি দেশের মানুষের সুখ, সুস্বাস্থ্য ও সম্প্রীতির কামনা করেন। এছাড়া পশ্চিমবঙ্গবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের মুসলিমদের ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ