জেলা 

মায়াপুরের ইসকন মন্দিরে গোমাতার পুজো করে সাধুসন্তদের সঙ্গে নিয়ে গো-সেবা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দেশ জুড়ে যখন ঈদুল আযহা পালিত হচ্ছে ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নদীয়ার মায়াপুরের ইসকন মন্দিরে পুজো দিতে যান। মু‌খ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম বার মায়াপুর ইস্কনে গেলেন শুভেন্দু।

ইস্কন কর্তৃপক্ষের আমন্ত্রণে বৃহস্পতিবার সকালে মায়াপুরে পৌঁছোন মুখ্যমন্ত্রী। হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে তিনি রওনা দেন মায়াপুরের উদ্দেশে। সকাল ১১টা নাগাদ তাঁর হেলিকপ্টার নামে মায়াপুরের হেলিপ্যাডে। সেখানে সাধুসন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় সেরে তিনি সোজা পৌঁছে যান ইস্কনের গোশালায়। সেখানে গোমাতাকে বিশেষ পুজো দেন মুখ্যমন্ত্রী।

গোশালায় গোমাতার সেবা এবং গোমাতাকে খাওয়ানোর কর্মসূচিতেও যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর। এই কর্মসূচি শেষে মায়াপুরের মূল চন্দ্রোদয় মন্দিরে তিনি যান। সেখানেও বিশেষ পুজোপাঠ এবং যজ্ঞানুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাধুসন্তদের সঙ্গে একটি বৈঠকেও বসেন তিনি।

মুখ্যমন্ত্রীর ইস্কন সফর ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই মায়াপুর মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী ইস্কনে পৌঁছোনোর আগে থেকেই সেখানে দৃশ্যত উৎসবের মেজাজ দেখা যায়। কীর্তনের তালে তালে শুভেন্দুকে স্বাগত জানানো হয় ইস্কনে।

ইস্কন মুখপাত্র রসিক গৌরাঙ্গ দাস বলেন, “মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী এই প্রথম বারের মতো ইস্কনে এসেছেন। উনি গোপীজন গো-সেবা ও যজ্ঞে অংশগ্রহণ করেছেন। এরপর মতবিনিময়ের একটি অনুষ্ঠান আছে। ইস্কনের ব্যাপারে উনি যথেষ্ট আগ্রহী এবং উৎসাহী।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ