বাংলায় অপারেশন লোটাস! কুড়ি সাংসদ যোগ দিতে চলেছেন বিজেপিতে!
বিশেষ প্রতিনিধি : রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার বিজেপির লক্ষ্য তাদের সংসদ দলে ভাঙ্গন ধরানো। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ঘনিষ্ঠ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দলের সাংগঠনিক সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি আবার মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। কল্যাণীতে অনুষ্ঠিত নদীয়া উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলার প্রশাসনিক বৈঠকে কাকলির যোগদান নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। এদিকে সুযোগ বুঝে দীর্ঘদিন ধরে দলের মধ্যে কোন ঠাসা থাকা সুখেন্দু শেখর রায় তীর্যক মন্তব্য করা শুরু করেছেন।
অন্যদিকে দিল্লি সূত্রে জানা যাচ্ছে আগামী বর্ষাকালীন অধিবেশনের আগেই তৃণমূল কংগ্রেসের লোকসভার ২৯ জন সাংসদদের মধ্যে কম করে 12 জন সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন। ইতিমধ্যেই এই ১২ জন সাংসদ বিজেপিতে যাবার জন্য মনস্থির করে ফেলেছেন অন্যদিকে বিজেপির নেতৃত্ব চেষ্টা করছেন আরো অন্তত আটজনকে নিয়ে আসার এর ফলে দলবিরোধী আইন এতে কার্যকর হবে না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বর্ষাকালীন অধিবেশনের আগেই কুড়িজন সংসদ বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেস ছেড়ে। ফলে লোকসভা তে তৃণমূল কংগ্রেসের শক্তি দাঁড়াবে মাত্র 9 জন সাংসদে আর বিজেপি বেড়ে দাঁড়াবে ২৬০ এ। এমতাবস্থায় জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠক দ্রুত ডাকার অনুরোধ করেছিলেন কংগ্রেস নেতৃত্বকে কিন্তু এখন কংগ্রেস নেতৃত্ব এ বিষয়ে কোনো চিন্তা-ভাবনা করছেন না বলে জানা গেছে।
অন্যদিকে কংগ্রেস নেতৃত্ব মমতার কাছে বার্তা পাঠিয়েছেন আপনি আপনার দলকে নিয়ে সরাসরি কংগ্রেসে যোগ দিন। এখন এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে সংকট এসে দাঁড়িয়েছে সেই সংকট থেকে তিনি বেরিয়ে আসতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলতে শুরু করেছে বিজেপি ও আরএসএস নেতৃত্ব। অভিষেক এবং সুমিত রায় যৌথভাবে ডায়মন্ড হারবার এলাকায় সাধারণ মানুষের ওপর কিভাবে অত্যাচার করেছে তার বিবরণ সামনে আনার চেষ্টা করছে বিজেপি এবং আরএসএস । হলে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসের পতন কে ধরে রাখতে আর পারবেন না তা এখন থেকেই বলে দেয়া যায়।

