মেয়র পদ থেকে পদত্যাগ করছেন ফিরহাদ? তড়িঘড়ি কাউন্সিলারদের বৈঠক ডাকলেন মমতা!
বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করতে চলেছেন বলে জানা গেছে। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে মেয়র ও মেয়র পারিষদদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম এর কাছে জানতে চান সে মেয়র থাকা সত্ত্বেও কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নোটিশ ধরাচ্ছে কলকাতা পুরসভা। শোনা যায় সেই সময় নাকি মমতার সঙ্গে ফিরহাদ হাকিমের বচসা হয়। তারপর হাকিম সাহেব জানিয়ে দেন তিনি মেয়র এর পর থেকে পদত্যাগ করতে চাইছেন।
কলকাতার মেয়রের কাছ থেকে এই ধরনের কথা শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেলে কালীঘাটের বাড়িতে কলকাতা পৌরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেছেন বলে জানা গেছে। উল্লেখ্য সভ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১০২ টিতে এগিয়েছিল বিজেপি। এর ফলে আগামী দিনে কলকাতা পুরসভার নির্বাচন হলে তৃণমূল আদৌ জিততে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
এদিকে,শুক্রবার দুপুর থেকে পুরসভায় অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ওই অধিবেশন আপাতত বাতিল। তারপর বিকেলে ওই বৈঠক ডাকা হয়েছে কালীঘাটে। সূত্রের খবর, দলীয় কাউন্সিলরদের ওই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে পুরসভায় ১৩৭ জন তৃণমূল কাউন্সিলর রয়েছেন। কিন্তু এঁদের মধ্যে অনেকেই নিজেদের ওয়ার্ডে ছাব্বিশের বিধানসভা ভোটে পিছিয়ে। বিজেপি রাজ্যের ক্ষমতায় আসতেই তাঁরা আরও কোণঠাসা। এই অবস্থায় ফিরহাদ হাকিমের ইস্তফা-জল্পনায় আরও ডামাডোল তৈরি হয়েছে।
আগামী ডিসেম্বরে কলকাতা পুরসভার ভোট হওয়ার কথা। তবে নিয়ম অনুযায়ী, রাজ্য সরকার চাইলে এই ভোট এগিয়ে নিয়ে আসতে পারে। সূত্রের খবর, মেয়র পদে থাকা ফিরহাদ হাকিম সত্যিই যদি ইস্তফা দেন, তাহলে হয়ত প্রশাসক না বসিয়ে আগেই নির্বাচনের পথে হাঁটতে পারে রাজ্যের নতুন সরকার।

