জেলা 

দেশ গৌরব পাঠাগারে ত্রিনেত্রার রবীন্দ্র নজরুল সন্ধ্যা

শেয়ার করুন

সংবাদদাতা, বাংলার জনরব: গড়িয়া দেশ গৌরব পাঠাগারে গত ১৬ মে শনিবার সন্ধ্যায় সাড়ম্বরে উদযাপিত হলো রবীন্দ্র নজরুল জয়ন্তী। ত্রিনেত্রা সাহিত্য পত্রিকার আয়োজনে এদিন আলেখ্য, গান, কবিতা, কথা ও নৃত্যের কবি প্রণাম অনুষ্ঠানে স্থানীয় কবি সাহিত্যিক ছাড়াও বেশ কয়েকজন আমন্ত্রিত কবি সাহিত্যিক উপস্থিত থেকে তাঁদের কথায়, কবিতায় অনুষ্ঠানটিকে প্রাঞ্জল করে তোলেন। উপস্থিত ছিলেন গল্পকার ঔপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী, প্রসিদ্ধ কবি কৃষ্ণা গুহ, লেখক রূপ কুমার পাল, কবি ইউসুফ মোল্লা, ‘পাহাড় থেকে সাগর’ সাহিত্য ‌পত্রিকার সম্পাদক পশুপতি বিশ্বাস, বাচিক শিল্পী ও যাদুকর বিজয় আচার্য, বাচিক শিল্পী ব্রততী ভট্টাচার্য ও বিশিষ্ট সাহিত্যিক সেখ আব্দুল মান্নান। পত্রিকার তরফে শিল্পী মধুমিতা ভট্টাচার্য, স্মিতা ব্যানার্জী, বর্ণালী চৌধুরী, লোপামুদ্রা সরকার ও মহুয়া দে সমবেতভাবে উদ্বোধনী সংগীতের পর পরিবেশন করেন গান, কবিতার মনোজ্ঞ আলেখ্য ‘চেতনার ছন্দে রবির আনন্দে’।

ত্রিনেত্রার পরিচালক মন্ডলীর অন্যতম বিকাশ চন্দ্র সরকার এবং প্রিয়াংশু বিশ্বাস রবীন্দ্র নাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তাঁদের স্বরচিত দুটি প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ কবিতা পাঠের মধ্যে দিয়ে।

এদিন অনুষ্ঠানে গুটিকয় শিশু, কিশোরীর পরিবেশিত রবীন্দ্র-নজরুল কবিতা আবৃত্তি, গান ও নৃত্য উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে দেয়। রবীন্দ্র কবিতা আবৃত্তিতে অংশ নেয় কোয়েনা সেন, দোয়েল বর্মন রায়, শ্রুতি খাটুয়া, সংগীতে অংশ নেয় রেহেনা সুলতানা, জয়িতা ভট্টাচার্য, অভিরাজ প্রামাণিক, আদৃতা দে, ভায়োলিনে সুদিতি খাটুয়া এবং রবীন্দ্র নৃত্য শৈলীতে সবাইকে আপ্লুত করে দেয় শ্রীময়ী সরকার, অর্পিতা ঘোষ, সায়ন্তিকা পুরকাইত ও প্রত্যুষা প্রামাণিক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ