কলকাতা 

২৪ ঘন্টার মধ্যে কালীঘাট থানার ওসি বদল!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে whatsapp স্ট্যাটাস দেওয়ার কারণে কালীঘাট থানার ওসি গৌতম দাস কে সরিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ এবং তাকে সাসপেন্ডও করে। গৌতম দাসের পরেই কালীঘাট থানার ওসি পদে নিয়োগ করা হয় উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি চামেলী মুখোপাধ্যায়কে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই চামেলী মুখোপাধ্যায়ের এই নিয়োগকে বাতিল করা হলো নতুন ওসি হিসাবে কালীঘাট থানায় যোগ দিয়েছেন বলাই বাগকে । তিনি ভাঙড়ের পোলেরহাট থানার অতিরিক্ত ছিলেন। তাকে কালীঘাট থানার ওসি করা হল।

প্রসঙ্গত বলা প্রয়োজন ৩৬ দিনের মধ্যে কালীঘাট থানার চারজন ও সি বদল করা হলো। গত ২৯ শে মার্চ কালীঘাট থানার ওসি হিসেবে যোগদান উৎপল ঘোষ তিনি লালবাজার থেকে এখানে এসেছিলেন। গত ২৫শে এপ্রিল এই উৎপল ঘোষকে বদলি করা হয় তার জায়গায় নিয়ে আসা হয়, গৌতম দাস নামে একজন অফিসার কে যিনি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। তিনি আবার সোশ্যাল মিডিয়ায় অস্ত্র হাতে স্ট্যাটাস দেওয়ার কারণে সাসপেন্ড হন এবং বদলি হন। দুসরা মে তাকে বদলি করা হয় এবং তার জায়গায় উল্টোডাঙ্গার মহিলা থানার ওসি চামেলী মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসি করা হয়। এরপর আবার তেসরা মে ওসি চামেলী মুখোপাধ্যায় কে সরিয়ে পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগকে নিয়োগ করা হয়েছে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ