মেয়ের অশ্লীল ভিডিও নেট মাধ্যমে প্রকাশ করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে বিএসএফ জওয়ান পিটিয়ে মারা হলো গুজরাটে!
বাংলার জনরব ডেস্ক : মেয়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানাতে গিয়েছিলেন এক বিএসএফ জওয়ান। আর এই প্রতিবাদ জানাতে গিয়ে ওই জোয়ান ও তার পুত্রকে বেধড়ক মারধর করা হয়। মারধরের ফলে বিএসএফ জওয়ানের ঘটনাস্থলে মৃত্যু হয় তার পুত্রের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Gujarat | Seven accused arrested after they killed a BSF soldier Meljibhai Vaghela as he went to their home after one of the accused Shailesh Jadav made a video of victim's daughter viral in Chaklasi village in Nadiad on December 24: DSP VR Bajpai, Nadiad (26.10) pic.twitter.com/k3fEgrvARF
— ANI (@ANI) December 27, 2022
ঘটনাটি ঘটেছে,মধ্য গুজরাতের খেড়া জেলার নাদিয়াদে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরী মেয়ের অশ্লীল ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তা জানতে পেরে এক ১৫ বছরের কিশোরের বাড়িতে যান নিহত বি এস এফ জওয়ান মেলজিভাই বাঘেলা। ওই কিশোরই ভিডিও ছড়ানোয় লিপ্ত ছিল বলে অভিযোগ। সেখানে পৌঁছলে অভিযুক্ত কিশোরের বাবা দীনেশ যাদব এবং তাঁর পরিবারের সঙ্গে ঝামেলা বাধে মেয়েটির পরিবারের। মেয়েটির পরিবারের উপর সকলে মিলে চড়াও হন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাড়ির লোকজনকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। আঘাত করা হয় ধারাল অস্ত্র দিয়ে। ওই বিএসএফ জওয়ানের ছেলেকেও বেধড়ক মারধর করা হয়। তাতে ওই তরুণ গুরুতর আহত হয়েছে। মৃত্যু হয়েছে ওই বিএসএফ জওয়ানের।

