দেশ 

হাড় কাঁপানো শীতে জবুথবু সারা উত্তর ভারত

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : হাড় কাঁপানো শীতে জবুথবু সারা উত্তর ভারত। ঘন কুয়াশায় মুড়েছে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব এবং উত্তরাখণ্ড। বইছে কনকনে ঠান্ডা হাওয়া। বস্তুত, রাজধানী দিল্লিতে মঙ্গলবারই এই মরসুমের শীতলতম দিন বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কুয়াশা এমনই যে দিনের বেলা এক হাত দূরের রাস্তাও দেখতে সমস্যায় পড়ছেন গাড়িচালকরা। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যাতায়াত করছে গাড়ি।

প্রবল ঠান্ডা আর শৈত্য প্রবাহের জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে জারি হয়েছে কমলা সতর্কতা। আগামী কয়েক দিন এই সতর্কতা জারি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আইএমডি জানাচ্ছে, আগামী তিন দিন তীব্র শৈত্যপ্রবাহ চলবে দিল্লি, রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানায়। অন্তত ২ দিন এই পরিস্থিতি জারি থাকবে হিমাচল প্রদেশে। ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ দেখা যাবে আরও কয়েক দিন। কনকনে ঠান্ডার জন্য বিহার, উত্তরপ্রদেশে শীতকালীন ছুটি পড়ে গিয়েছে।

কুয়াশার কারণে উড়ান পরিষেবাও প্রভাবিত হয়েছে। মঙ্গলবার দিল্লি বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, বিমানের ওঠানামার সময় পরিবর্তিত হলেও হতে পারে।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ