সজাগ মঞ্চের উদ্যোগে পুরুলিয়ার বান্দোয়ানে শীত বস্ত্র বিতরণ
সেখ সিরাজ : হুগলি জেলার খানাকুল থানার বালিপুর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে।সজাগ মঞ্চের পক্ষ থেকে ২৭শে ডিসেম্বর মঙ্গলবার ঝাড়খণ্ড সীমান্ত পুরুলিয়া জেলার জঙ্গলমহল এলাকার বান্দোয়ান বিধান সভার বারি হাসপাতাল মোড়ে এই শীতের মরসুমে দুই শতাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র, মহিলাদের পোষাক, ছাত্র ছাত্রীদের স্টাাডি কিডস বাচ্ছাদের শুকনো খাবার বিতরন করা হয়।

উপস্থিত ছিলেন মঞ্চের কার্যকারি সভাপতি সেখ একরামুল হক, সহ সভাপতি মীর সম্রাট, সম্পাদক সেখ বাহারুল ইসলাম স্থানীয় সমাজসেবিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী হংসরাজ মাহাত,শ্রী চন্দ্রশেখর দাস, শ্রী শান্তি গাঙ্গুলী, শ্রী সৌভাগ্য গোরাই, আলিমুদ্দিন আনসারী প্রমুখ।

