খড়িবাড়ি’তে নৈশকালীন জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্ট
বিশেষ প্রতিবেদন,হাড়োয়া : ফুটবল প্রেমী বাঙ্গালীদের মনে খেলার আনন্দ ভাগ করে নিতে শহর থেকে মফস্বলের মানুষেরা বিভিন্ন মাঠে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করে চলেছে।

সোমবার উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার বারাসাত-২ নম্বর ব্লকের কীর্তিপুর দু’নম্বর অঞ্চলের পাড় খড়িবাড়ি জুনিয়র বেসিক সংঘের পরিচালনায় ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্লাব সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য অনুদানের ব্যবস্থা করেছে,তার জন্যই আজ প্রত্যন্ত গ্রাম থেকে শহুরে ভাবধারায় ছোট বড় বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে নামিদামি খেলোয়াড়দের উপস্থিতিতে।

বলা বাহুল্য বারাসাত অঞ্চলের উক্ত খেলায় উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের সামনে তুলে ধরা ও করোনা ও ডেঙ্গু বিষয়ে সতর্ক করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ একেএম ফারহাদ।

উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি,সদস্যা রাবেয়া বিবি,হায়দার আলী,ক্লাব সম্পাদক বাবুসোনা,সভাপতি রাজু, কোষাধ্যক্ষ রাকেশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

