দেশ 

BJP: গুজরাট ছাড়া, যোগী রাজ্য সহ পাঁচ রাজ্যের উপনির্বাচনে তেমন দাগ কাটতেই পারল না বিজেপি!

বাংলার জনরব ডেস্ক: নরেন্দ্র মোদীর রাজ্যে বিপুল গরিষ্ঠতা  নিয়ে বিজেপি ক্ষমতা এলেও পাঁচ রাজ্যের উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। দেড়শোর বেশি আসন পেয়ে বাজিমাত অন্য রাজ্যগুলিতে অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি। হিমাচল প্রদেশ তাদের হাতছাড়া। এই প্রদেশে বিজেপি যেভাবে মাটি কামড়ে পড়েছিল তারা সেভাবে সাফল্য পেল না। হিমাচল প্রদেশ কংগ্রেসের দখলে চলে গেল। প্রিয়াঙ্কা গান্ধীর কারিশমার কাছে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ দুজনই হার স্বীকার করতে বাধ্য হলেন। এমনকি যোগীর রাজ্যেও সেভাবে সাফল্য দেখাতে পারল না গেরুয়া শিবির এই রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের এবং একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল এই…

আরও পড়ুন
দেশ 

Gujarat and Himachal Pradesh Assembly Election 2022:গুজরাটে রেকর্ড আসন পেয়ে ক্ষমতায় ফিরলে বিজেপি, হিমাচল দখল করল কংগ্রেস

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব রেকর্ড করলেন। একটানা ২৭ বছর ক্ষমতায় থাকার পরও গুজরাট বিধানসভা নির্বাচনের ফল বলছে বিজেপি সরকারের বিরুদ্ধে জনগন কোনো ভাবে অসন্তুষ্ট নয়। পুরোপুরি সফল নরেন্দ্র মোদি তিনি ২০২৪ এর লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসছেনা তার গুজরাট নির্বাচনের ফল পরিষ্কার বলে দিল। ১৮২ আসনের গুজরাট বিধানসভা ১৫৬টি আসন পেয়ে সব রেকর্ড ভেঙ্গে দিলেন। কংগ্রেস কোনরকম সংখ্যাটি দুই অংকে পৌঁছাতে পেরেছি মাত্র ১৭ টি আসন পেয়েছে। অথচ ২০১৭ বিধানসভা নির্বাচনে কংগ্রেস রীতিমতো বিজেপিকে টক্কর দিয়েছিল। গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল আক্ষরিক অর্থে নরেন্দ্র মোদি ও অমিত…

আরও পড়ুন
দেশ 

বিধানসভা নির্বাচনের মুখে ঘরোয়া কোন্দলে কার্যত দিশেহারা গুজরাটের শাসক দল বিজেপি, বিদ্রোহ সামাল দিতে নামছেন অমিত শাহ

বাংলার জনরব ডেস্ক : ঘরোয়া কোন্দলে কার্যত দিশেহারা গুজরাটের শাসক দল বিজেপি। বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিজেপির (BJP) অন্দরের ক্ষোভ কার্যত বিদ্রোহে পরিণত হয়েছে। টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন একাধিক প্রাক্তন বিধায়ক। মূলত নতুন মুখ, দলবদল করে আসা কংগ্রেস (Congress) ও নির্দলদের প্রার্থী করতে গিয়ে ৩৮ জন বিধায়ককে বাদ দেন মোদি-শাহরা। তাতেই বিপত্তি। বিদ্রোহ সামাল দিতে না পারলে এর প্রতিফলন ভোটবাক্সে পড়া নিশ্চিতই। ভদোদরার ছ’বারের বিধায়ক মধু শ্রীবাস্তবকে এবার টিকিট দেয়নি পদ্মশিবির। তালিকা প্রকাশ হতেই নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ বিধায়ক। পরিস্থিতি বেগতিক…

আরও পড়ুন
দেশ 

‘‘যাঁরা সাহস দেখিয়ে শশী থারুরকে ভোট দিয়েছিলেন। আমি জানি খুব দ্রুত তাঁরা সবাই বিজেপিতে যোগ দেবেন’’ দাবি হিমন্তের,‘‘বুকে সাহস থাকলে বিজেপিতে কেন যোগ দিতে যাবেন! যাদের লড়াই করার সাহস নেই তাঁরাই বরং বিজেপিতে যোগ দেবেন’’ পাল্টা কটাক্ষ শশীর

বাংলার জনরব ডেস্ক : সম্প্রতি অনুষ্ঠিত কংগ্রেস সভাপতি নির্বাচনে সাংসদ শশী থারুর মাত্র এক হাজারের কিছু বেশি ভোট পেয়েছিলেন । আর সেই সব কংগ্রেস সদস্যরা বিজেপিতে যোগ দেবেন বলে শনিবার দাবি করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।  অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কংগ্রেসের তথাকথিত সভাপতি নির্বাচনের ঢের আগেই ফল জানা হয়ে গিয়েছিল। আমি বলতে চাই, কংগ্রেসে গণতান্ত্রিক মানসিকতার মানুষ আছে মাত্র সেই হাজার জন, যাঁরা সাহস দেখিয়ে শশী থারুরকে ভোট দিয়েছিলেন। আমি জানি খুব দ্রুত তাঁরা সবাই বিজেপিতে যোগ দেবেন।’’ এর উত্তরে শশী থারুর পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘‘বুকে সাহস থাকলে বিজেপিতে কেন…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee: “বিচারব্যবস্থা এত ঠুনকো নয় যে ওই মন্তব্যে ভেঙে পড়বে’’ মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করে বলল হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা আদালত অবমাননা মামলা আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গতকাল সোমবার রাজ্য সরকারের বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে  ভুবেনেশ্বরের এমস নিয়ে যাওয়া নিয়ে বিজেপির হাত রয়েছে বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার জন্য আবেদন করা হয় করেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। আর এই আবেদন তৎক্ষণাৎ খারিজ করে দিয়ে বিচারপতি বিবেক চৌধুরী বলেন,‘‘আমি মনে করি বিচারব্যবস্থা এত ঠুনকো…

আরও পড়ুন
দেশ 

এক মাসেই মোহভঙ্গ ! একি বললেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি? শিন্ডে মন্ত্রিসভার পতন কী আসন্ন?

বাংলার জনরব ডেস্ক: সময়ের বিচারে এখনো পর্যন্ত একমাসও অতিক্রান্ত হয়নি মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভার এরই মধ্যে বিজেপি অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছে।বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল বলেই দিলেন, ভারাক্রান্ত মনে শিণ্ডেকে মুখ্যমন্ত্রী পদে মেনেছেন তাঁরা। পাতিলের কথায়,”আমরা এমন একজন নেতাকে চাইছিলেন যিনি স্থায়ী সরকার তৈরির বার্তা দিতে পারেন। যে কারণে কেন্দ্রীয় নেতৃত্ব এবং দেবেন্দ্রজি (Devendra Fadanbis) শিণ্ডেকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেন। আমরা সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই।” প্রশ্ন উঠছে হঠাত কেন চন্দ্রকান্ত পাতিল এমন কথা বলছেন। তাহলে কি শিণ্ডে সরকারের কাছে খুশি নয় বিজেপির রাজ্য নেতৃত্ব? মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের (Uddahv…

আরও পড়ুন
দেশ 

MP Civic Polls : মধ্যপ্রদেশে পুর নির্বাচনের বড়ো ধাক্কা শাসক দল বিজেপির, বড়সড় সাফল্য পেল কংগ্রেস

বাংলার জনরব ডেস্ক: মধ্যপ্রদেশে পুর নির্বাচনের বড়ো ধাক্কা খেলো শাসক বিজেপি। বিগত কুড়ি বছরের মধ্যে এই প্রথম মধ্যপ্রদেশে এত খারাপ ফল করল গেরুয়া শিবির। রাজ্যের ১৬ টি পুরো নিগমের মেয়র পদে ১৬ জনই ছিল এতদিন বিজেপির। বিগত কুড়ি বছর ধরে এই ধারাবাহিকতা রক্ষা করে চলেছিল বিজেপি। এবার সেই ধারাবাহিকতায় ধাক্কা খেলো মধ্যপ্রদেশের শাসক দল বিজেপি। সাতটি পুরসভার মেয়র পদ তারা হারিয়েছে এর মধ্যে পাঁচটি পেয়েছে কংগ্রেস একটি পেয়েছে আপ অন্যটি পেয়েছে নির্দল। শেষবার মধ্যপ্রদেশের পুর নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। সেবারে এই ১৬টি মেয়র পদেই জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। কিন্তু এবারে তাঁরা…

আরও পড়ুন
দেশ 

সবকিছু ঠিকঠাক থাকলে দেশের উপরাষ্ট্রপতি হতে চলেছেন জগদীপ ধনকড়

বাংলার জনরব ডেস্ক : দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন পশ্চিমবাংলার বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ সন্ধ্যায় বিজেপির সদর দপ্তরের সংসদীয় দলের বৈঠকে তাঁর নামে চুড়ান্ত সীলমোহর পড়ে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য নিতিন গডকড়ী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বৈঠকে উপস্থিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিজেপি তথা এনডিএ-র যা সমস্য সংখ্যা, তাতে সব ঠিকমতো চললে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হওয়ার সমস্যা হওয়ার কথা নয় জগদীপ ধনখড়ের। ২০১৯-এর জুলাইয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ধনকড়ের সঙ্গে বিতর্কে জড়িয়েছে নবান্ন। একাধিক বিষয়ে,…

আরও পড়ুন
কলকাতা 

Abhishek Banerjee : “বিজেপি তো সব বদলে দিচ্ছে, নাম-প্রতীক, সবকিছুতেই বদল আনছে,দেশের বর্তমান পরিস্থিতি জরুরি অবস্থার চেয়েও খারাপ”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক: কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বৃহস্পতিবার সেন্ট্রাল পার্কে গিয়েছিলেন অশোকস্তম্ভের সিংহের ‘বিকৃতি’ নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, “নাম, প্রতীক সব বদলে দিচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতি জরুরি অবস্থার চেয়েও খারাপ।” সেখানে  সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন তিনি। মূল্যবৃদ্ধি থেকে অশোকস্তম্ভের সিংহের ‘বিকৃতি’ নিয়ে তোপ দাগেন তিনি। অভিষেক এদিন বলেন,”বিজেপি তো সব বদলে দিচ্ছে। নাম-প্রতীক, সবকিছুতেই বদল আনছে। কিন্তু দেশের মানুষ খেতে পাচ্ছে না। দেশে জরুরি…

আরও পড়ুন
দেশ 

Shivraj Singh Chauhan : মুখ্যমন্ত্রীকে ঠান্ডা চা পরিবেশন! কোপে সরকারি আধিকারিক? সমালোচনার চাপে শোকজ প্রত্যাহার!

বাংলার জনরব ডেস্ক: মুখ্যমন্ত্রীকে ঠান্ডা চা পরিবেশন! এতো সাহস আধিকারিকের! এই গুরুতর অপরাধের জন্য সরকারি আধিকারিককে শোকজ নোটিস ধরালেন উচ্চতর আধিকারিকরা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যাওয়ায় শোকজ নোটিসটি প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে আর মুখ্যমন্ত্রীর নাম শিবরাজ সিং চৌহান। আসলে এই মুহূর্তে মধ্যপ্রদেশের পুরসভা নির্বাচনের (Urban Local body polls) জন্য ভীষণ ব্যস্ত মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj singh Chouhan)। সকাল থেকে সন্ধে পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে জনসভা করছেন তিনি। এমনই এক ব্যস্ত দিনে একাধিক জনসভার ফাঁকে ছাতারপুরের খাজুরাহো বিমানবন্দরে প্রাতঃরাশ করতে গিয়েছিলেন। তাঁর…

আরও পড়ুন