জেলা 

“দেশের পরিস্থিতি যা হচ্ছে, তাতে এরপর মানুষ খেতে পাবে না, শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো অবস্থা হবে” উত্তরবঙ্গের সভায় দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক: উত্তরবঙ্গের জলপাইগুড়ির ধুপগুড়ির সভা থেকে সরাসরি বিজেপি ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন জ্বালানির মূল্য বৃদ্ধিতে মানুষের অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি শ্রীলঙ্কা হতে বেশি সময় নেবে না। তাঁর কথায়, “পরিস্থিতি যা হচ্ছে, তাতে এরপর মানুষ খেতে পাবে না। শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো অবস্থা হবে।” এদিন ধুপগুড়ির কর্মিসভা থেকে সে প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ থেকে আট বছর আগেও পরিস্থিতি এরকম ছিল না। পেট্রল ১০৬ টাকা,…

আরও পড়ুন
দেশ 

গোয়ার কংগ্রেস বিধায়ক দলে ভাঙ্গন, বিজেপিতে যোগ দিলেই নাকি ৪০ কোটি, ভাঙ্গন ঠেকাতে মরিয়া সোনিয়া

বাংলার জনরব ডেস্ক: গোয়ায় কংগ্রেস দলকে ভাঙ্গানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি বিধায়ক পিছু চল্লিশ কোটি টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। প্রাক্তন গোয়া প্রদেশ কংগ্রেস সভাপতি গিরীশ চডঙ্করের বক্তব‌্য, বিভিন্ন শিল্পপতি ও কয়লা মাফিয়াদের দিয়ে ফোন করানো হচ্ছে কংগ্রেস বিধায়কদের। গোয়ার রাজনীতিতে (Goa Politics) বিধায়ক কেনাবেচা একেবারেই নতুন কিছু নয়। পার্শ্ববর্তী রাজ্য মহারাষ্ট্র দখলের পর বিজেপির নজর ছিল গোয়ায়। এই মুহূর্তে গোয়ায় বিজেপির সরকার থাকলেও মহারাষ্ট্রবাদী গোমন্তর পার্টির সমর্থন নিতে হচ্ছে তাঁদের। বিজেপি (BJP) বিধানসভায় নিজেদের শক্তি আরও বাড়িয়ে নিতে চাইছে। তাই কংগ্রেসের গোটা পরিষদীয় দলটিকেই…

আরও পড়ুন
দেশ 

Medha Patkar : সমাজকর্মী তিস্তা শীতলাবাদের পর এবার নিশানায় বিশ্বখ্যাত সমাজকর্মী নর্মদা আন্দোলনের নেত্রী মেধা পাটেকর! মধ্যপ্রদেশের এক থানায় তাঁর বিরুদ্ধে বিদেশি অনুদানের টাকায় দেশবিরোধী প্রচার করছেন বলে অভিযোগ দায়ের করলেন এবিভিপির এক সদস্য

বাংলার জনরব ডেস্ক: দেশের প্রতিবাদী মানুষদের বিজেপি সরকার নানা ভাবে হেনস্তা করতে শুরু করেছে। সমাজকর্মী তিস্তা শীতলাবাদ, সাংবাদিক মোঃ জুবায়ের পর এবার বিজেপি নিশানায় পড়েছেন বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটেকর। এই বিশ্বখ্যাত সমাজকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে টাকা আত্মসাতের। তিনি নাকি বিদেশ থেকে অনুদানের টাকায় দেশবিরোধী প্রচার করেন এই অভিযোগ করেছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। শুধু অভিযোগ করাই নয় শনিবার মধ্যপ্রদেশের বারওয়ানী থানায় মেধা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবিভিপির সদস্য প্রীতম রাজ। স্বাভাবিকভাবেই মেধা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মধ্যপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মামলাকারী প্রীতম রাজের অভিযোগ,…

আরও পড়ুন
কলকাতা 

Mahua Moitra : মা কালী নিয়ে যা বলেছি বিজেপির ক্ষমতা থাকলে হলফনামা দিয়ে ভুল প্রমাণ করুক বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন সাংসদ মহুয়া মৈত্র, নুপুর শর্মা অন্য ধর্মের ভাবাবেগে আঘাত করেছে, আমি নিজের ধর্মের কথা বলেছি জাতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে দাবি করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ

বাংলার জনরব ডেস্ক : মা কালী নিয়ে যা বলেছি বিজেপির ক্ষমতা থাকলে হলফনামা দিয়ে ভুল প্রমাণ করুক এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে রীতিমত বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃনমূল সংসদ মহুয়া মৈত্র। কালী নিয়ে তাঁর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিতর্কে সরগরম রাজ্য থেকে দেশের রাজনীতি। এই বিতর্কে দল তাঁর পাশে না থাকলেও তিনি নিজের মন্তব্যে অনড়। বুধবারও সকালে টুইট করে নিজেকে এক জন কালীর উপাসক বলেছেন মহুয়া। তিনি লিখেছেন, ‘আমি কালীর উপাসক। কোনও কিছুতে ভয় পাই না। বিজেপি যা করতে পারে করে নিক।’ বিজেপিকে নিশানা করে তিনি আরও লিখেছেন, ‘আমি তোমাদের অজ্ঞতাকে ভয়…

আরও পড়ুন
কলকাতা 

Mahua Moitra : মা কালী বিতর্ক : ‘আমি তোমাদের অজ্ঞতাকে ভয় পাই না, তোমাদের গুন্ডাদের ভয় পাই না, তোমাদের পুলিশকে ভয় পাই না, তোমাদের সমালোচনাকে তো নয়ই’ বিজেপি সহ সমালোচকদের বিরুদ্ধে তোপ দাগলেন কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র

বাংলার জনরব ডেস্ক :মাকালী বিতর্কে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বুধবার দুপুরে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা তাঁকে গ্রেফতারির দাবিতে বউবাজার থানায় অভিযোগ জমা দিয়েছিলেন। এরপরই টুইটারে তার জবাবে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র লিখলেন, ‘আমি কালীর উপাসক। কোনও কিছুতে ভয় পাই না। বিজেপি যা করতে পারে করে নিক।’ Bring it on BJP! Am a Kali worshipper. I am not afraid of anything. Not your ignoramuses. Not your goons. Not your police. And most certainly not your trolls. Truth doesn’t need back up forces. — Mahua Moitra (@MahuaMoitra)…

আরও পড়ুন
কলকাতা 

Mahua Moitra: মাকালী-বিতর্ক: মহুয়ার গ্রেফতারির দাবিতে থানায় অভিযোগ বিজেপি মহিলা মোর্চার,৭২ ঘন্টার মধ্যে পুলিশ পদক্ষেপ না করলে আন্দোলনের হুমকি

বাংলার জনরব ডেস্ক : মা কালী-বিতর্কে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গ্রেফতারির দাবিতে পথে নামল বিজেপি। বুধবার দুপুরে মিছিল করে বউবাজার থানায় যান বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। মিছিল থেকে শোনা যায় ‘জয় মা কালী’, ‘জয় শিব শম্ভু’ ধ্বনি। সেখানে বিজেপি মহিলা মোর্চার সভাপতি তনুজা চক্রবর্তী বলেন, ‘‘পুলিশ বিকেলে ‘কমপ্লেন নম্বর’ দেবে বলেছে। আমরা তৃণমূল সাংসদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য ৭২ ঘণ্টা সময় দিয়েছি। আশা করি, পুলিশ কাজ করবে। নইলে আন্দোলন করতে হবে আমাদের।’’ অভিযোগপত্রে বিজেপি লিখেছে, হিন্দু ধর্ম সম্পর্কে কিছু না জেনে, তাদের বিশ্বাস না বুঝে একটি অনুষ্ঠানে ‘মা কালী’ সম্পর্কে…

আরও পড়ুন
জেলা 

Anubrata Mandal: “পঞ্চায়েত নির্বাচনে আমি চাই সব দল মনোনয়ন জমা করুক, আমি লড়তে চাই” : অনুব্রত মণ্ডল

বাংলার জনরব ডেস্ক : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সব রাজনৈতিক দলকে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল।এমনকি, মনোনয়ন জমা দেওয়া নিয়ে কোথাও ব্লক অফিস ঘেরাও করে রাখা হলে ‘পুলিশ পিটিয়ে তা তুলে দেবে’ বলেও হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি! গত  দেড় মাস ধরে দলের সাংগঠনিক কাজ সে-ভাবে দেখাশোনা করতে পারছেন না অনুব্রত। কলকাতা-বোলপুর যাতায়াত করতে হয়েছে বারবার। সম্প্রতি তাঁর নির্দেশ মতো জেলায় অঞ্চল-ভিত্তিক কর্মী সম্মেলন শুরু হলেও অনুব্রতের অনুপস্থিতির কারণে সভায় তেমন ভিড় হচ্ছিল না। গত কাল মঙ্গলবার প্রায় দেড় মাস পর বোলপুরে দলীয় কার্যালয়ে…

আরও পড়ুন
দেশ 

Nupur Sharma: ‘দুর্ভাগ্যজনক’ ও ‘ নজিরবিহীন’ ! নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে সুপ্রিম-মন্তব্যের প্রেক্ষিতে অবসরপ্রাপ্ত বিচারপতি ও আমলাদের একাংশের খোলা চিঠি

বাংলার জনরব ডেস্ক : নূপুর শর্মাকে দেশের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য নূপুরই দায়ী বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত। এ নিয়ে ইতি মধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলছে। এবার এই ইস্যুতে সমালোচনায় সরব হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও আমলারা। নূপুর সম্পর্কে উচ্চ আদালতের দুই বিচারপতির এ হেন মন্তব্যের সমালোচনা করে খোলা চিঠি লিখলেন ১৫ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, ৭৭ জন প্রাক্তন আমলা ও সশস্ত্র বাহিনীর ২৫ জন অবসরপ্রাপ্ত আধিকারিক। নূপুর সম্পর্কে উচ্চ আদালতের দুই বিচারপতি যে মন্তব্য করেছেন, তা ‘লক্ষ্মণরেখা’ অতিক্রম করেছে এবং…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee : “মহারাষ্ট্রের শিণ্ডে-বিজেপি সরকার বেশিদিন স্থায়ী হবে না, আস্থাভোটে জিতলেও মহারাষ্ট্রের মানুষের মন জয় করতে পারেনি এই সরকার। টাকার জোরে ক্ষমতা দখল করেছে”: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক: “মহারাষ্ট্রের শিণ্ডে-বিজেপি সরকার (Shinde-BJP Govt.) বেশিদিন স্থায়ী হবে না। আস্থাভোটে জিতলেও মহারাষ্ট্রের মানুষের মন জয় করতে পারেনি এই সরকার। টাকার জোরে ক্ষমতা দখল করেছে তারা।”  সোমবার সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই ভাবে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিব সেনা-কংগ্রেস-এনসিপি জোটের সরকার ভেঙে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে শিণ্ডে-ফড়ণবিস সরকার। এদিন সেই সরকারকে আক্রমণ করে মমতা বলেন, “আমি বিশ্বাস করি এই সরকার বেশিদিন স্থায়ী হবে না। এটা অনৈতিক, অগণতান্ত্রিক সরকার।” এদিনও বিজেপির বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর তোপ, “নিজের ক্ষমতার অপব্য়বহার করে গণতন্ত্রকে ধ্বংস করতেই পারে…

আরও পড়ুন
দেশ 

Maharashtra Crisis: ‘‘হিম্মত থাকলে বিধানসভা ভেঙে দিয়ে অন্তর্বর্তী নির্বাচন করুন, জনতার আদালতে স্পষ্ট হয়ে যাবে কার দিকে কতটা সমর্থন রয়েছে’’ মোদী – শাহকে চ্যালেঞ্জ ছুঁড়লেন উদ্ধব ঠাকরে

বাংলার জনরব ডেস্ক : উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পতন হয়েছে।এবার এই জোটের কয়েকজন বিধায়ক বিজেপি জোট যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। এই রাজনৈতিক আবহাওয়ায় শিব সেনা নেতা উদ্ধব ঠাকরে বর্তমান বিজেপি জোট সরকার কে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।মহারাষ্ট্রের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী সোমবার বলেন, ‘‘হিম্মত থাকলে বিধানসভা ভেঙে দিয়ে অন্তর্বর্তী নির্বাচন করুন। জনতার আদালতে স্পষ্ট হয়ে যাবে কার দিকে কতটা সমর্থন রয়েছে।’’ শিবসেনার জেলা সভাপতি-সহ সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গে সোমবার বৈঠক করেন উদ্ধব। সেখানে দলের জাতীয় ও রাজ্য কর্মসমিতির অধিকাংশ সদস্যই হাজির ছিলেন বলে তাঁর শিবিরের দাবি। উদ্ধব এই সভায় বক্তব্য…

আরও পড়ুন